জুমবাংলা ডেস্ক : মন্দা ভাব কাটিয়ে শেষ পর্যন্ত জমে উঠেছে সিলেটের গোলাপগঞ্জে কুরবানি পশুর হাটগুলো। উপজেলার ৩৩টি হাটে চলছে জমজমাট পশু বেচাকেনা। এতে খুশী গরু-ছাগল বিক্রেতারা। তবে গরুর দাম হঠাৎ নেমে যাওয়ায় অনেকটা হতাশ খামার মালিক ও মৌসুমি গরু ব্যবসায়ীরা।

Cow

Advertisement

এদিকে রবিবার বিকালে উপজেলার পুরকায়স্থ বাজারে পশুর হাটে ২ লাখ টাকা দামের বিশালাকার একটি গরু দুইজন ক্রেতা ক্রয় করতে চাইলে ঘটে বিপত্তি। দুইজনই একই দামে ক্রয় করতে আগ্রহী হওয়ায় শেষ পর্যন্ত ডাকা হয় বাজারের ইজারাদারকে। পরে ইজারাদার সেলিম উদ্দিন এসে লটারির মাধ্যমে গরুটি ক্রেতার হাতে তুলে দেন। এ নিয়ে বাজারে দেখা দেয় দারুণ চাঞ্চল্য।

জানা যায়, ২ লাখ টাকা দামের বিশাল একটি গরু নিজাম উদ্দিন। একই দামে দুজন ক্রেতা গরুটি নিতে চাইলে ঘটে বিপত্তি। পরে লটারির মাধ্যমে লক্ষণাবন্দ ক্লাব পয়েন্ট এলাকার শামীম আহমদ নামে এক ক্রেতার হাতে গরুটি তুলে দেওয়া হয়।

রোববার উপজেলার পুরকায়স্থ বাজার, গোলাপগঞ্জ এমসি একাডেমী স্কুল ও কলেজ মাঠসহ কয়েকটি কুরবানির পশুর হাট সরেজমিনে ঘুরে এসব চিত্র দেখা গেছে।

জানা যায়, গত কয়েকদিন থেকে একেবারে মন্দাভাব ছিল উপজেলার পশুর হাটগুলোতে। হতাশ হয়ে পড়েন খামারি, মৌসুমি গরু ব্যবসায়ী এবং বাজারের ইজারাদার। কিন্তু শেষ মুহূর্তে রোববার পশুর হাটগুলো চাঙ্গা হয়ে উঠে। পশুর হাটগুলোতে শত শত গরু ছাগল উঠেছে। দামও সহনীয় পর্যায়ে। দাম স্থিতিশীল থাকায় লোকজন গরু ছাগল ক্রয় করছেন।

রোববার বিকালে উপজেলার লক্ষণাবন্দের পুরকায়স্থ বাজার পশুর হাট সরেজমিনে ঘুরে দেখা গেছে, বাজারে শত শত দেশীয় গরু। গরুর হাটের জন্য নির্ধারিত স্থান ছাপিয়ে মুল বাজার ও রাস্তার দুপাশে লোকজন গরু নিয়ে বসেছিল।

বাজারের ইজারাদার সেলিম আহমদ জানান, শেষ মুহূর্তে বাজার মোটামুটি চাঙ্গা হয়েছে। গরু ছাগল ভালো বিক্রি হচ্ছে।

অপর ইজারাদার সুজন চন্দ্র শর্মা জানান, গত কয়েকদিন একেবারে ব্যবসা মন্দা ছিল। এখন শেষ পর্যায়ে গরু ছাগল ভালই বিক্রি হচ্ছে।

ভাদেশ্বরের শেখপুর থেকে গরু কিনতে আসা নুরুল আম্বিয়া জানান, গরুর দাম তুলনামূলক কম হওয়ায় মানুষ গরু-ছাগল ক্রয় করতে পারছেন।

পৌরসভার টিকরবাড়ী গ্রাম থেকে আসা মো. মোবাইয়িন আহমদ জানান, আমি গোলাপগঞ্জ থেকে এসেছি গরু কিনতে। দরদাম করছি। গরুর দাম মোটামুটি কম মনে হচ্ছে। বাজারে বড় বড় গরু উঠেছে।

চাঁদপুরে অর্ধশত গ্রামে পালিত হচ্ছে ঈদুল আজহা

অপরদিকে বাজারে ভেটেনারি মেডিকেল টিম ছিল সার্বক্ষণিক।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.