Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home ট্র্যাভেল অপরুপ সৌন্দর্যের লীলাভূমি ‘পদ্মফুলের বিল’ বৈশা
Suggest Entertainment News ট্র্যাভেল বিভাগীয় সংবাদ ময়মনসিংহ

অপরুপ সৌন্দর্যের লীলাভূমি ‘পদ্মফুলের বিল’ বৈশা

By Saiful IslamAugust 18, 2022Updated:August 18, 20222 Mins Read

জুমবাংলা ডেস্ক : রাশি রাশি পদ্মফুলে ছেয়ে গেছে বিল। পুরো বিলজুড়ে ফুটে থাকা সাদা- গোলাপি রঙের অসংখ্য পদ্মের সমারোহে এ যেন সৌন্দর্যের এক অপরূপ লীলাভূমি। শেরপুরের বৈশা বিলে কয়েক বছর ধরেই দেখা মিলছে পদ্মফুলের। কিন্তু এবারই প্রথম বর্ষা মৌসুমে পুরো বিল জুড়ে ফুটেছে এই ফুল। যার সৌন্দর্য স্থানীয়দের পাশাপাশি দেশের বিভিন্ন স্থান থেকে টেনে আনছে দর্শনার্থীদের।
‘পদ্মফুলের বিল’ বৈশা

Advertisement

শেরপুর শহর থেকে মাত্র ১৪ কিলোমিটার দূরে শ্রীবরদী উপজেলার বৈশা বিলে কয়েক বছর ধরেই দেখা মিলছে পদ্মফুলের। গত দুই বছর ধরে অল্প অল্প করে এ বিলে ফোটে পদ্ম। তবে, এবার পুরো বিল জুড়ে ফুটেছে গোলাপি রঙের অসংখ্য পদ্ম ফুল। দূর থেকে দেখলে মনে হবে যেন বিলটি পদ্ম বিল।

স্থানীয়রা জানান, পদ্ম ফুল সারা বছর থাকে না। শুধু বর্ষাকালেই দেখা যায় এ ফুল। কিন্তু বর্তমানে বিল ও জলাশয় ভরাট হয়ে যাওয়ায় খুব একটা দেখা মেলে না ফুলের। তবে এবারই প্রথম বিল জুড়ে তৈরি হয়েছে পদ্মের বাহার।

বিলের পানিতে ছোট শিশুদের পদ্ম ও শাপলা তুলতে দেখা যায়। এমন ফুলের সমারোহ তাদের আনন্দও বাড়িয়ে দিয়েছে কয়েকগুণ। পদ্ম তুলতে আসা এমনই এক কিশোরী জানান, ‘আমরা এহন পর্যন্ত কোনদিন এত পদ্মফুলের গাছ এ বিলে দেখিনাই। এবার হয়েছে। ।অনেকে মানুষ এর দৃশ্য দেখার জন্য আসে। আমরাও দেখি। আমাগো খুব ভালো লাগে’।

এছাড়া ফেইসবুকে ছবি দেখেও দেশের বিভিন্ন স্থান থেকে বৈশা বিলের সৌন্দর্য উপভোগ করতে ছুটে আসছেন অনেকেই। তারাও তুলছেন ছবি, উপভোগ করছেন প্রকৃতির অপরুপ সৌন্দর্য।

একসময় দেশের খাল-বিল-জলাশয়ে পদ্ম ফুলের দেখা মিলতো। তবে বর্তমান সময়ে সেসব ভরাট হয়ে যাওয়ায় খুব একটা দেখা মিলছে না পদ্ম ফুলের বলে জানান জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক ও প্রশিক্ষন কর্মকর্তা সুলতান আহমেদ।

বৈশা বিলের মতো দেশের আনাচে-কানাচে থাকা খাল-বিল ও জলাশয়গুলোকে রক্ষা করতে যথাযথ ব্যবস্থা নেয়ার তাগিদ প্রকৃতিপ্রেমীদের। নাহলে ধীরে ধীরে হারিয়ে যেতে পারে পদ্মফুলের এমন সমারোহ।

গাছের গোড়ায় কফি দিলে যা ঘটবে

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
ডিএনএ পরীক্ষা

তনু হত্যা মামলা: আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার অনুমতি

July 21, 2026
Manikganj

বাকিতে মাল না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, শ্রমিকদল নেতা বহিষ্কার

July 21, 2026
কিশোরী

অতিরিক্ত শাসনে বাসা থেকে বের হয়ে গেলো কিশোরী, ২০ দিনেও মেলেনি সন্ধান!

July 21, 2026

Latest News

ডিএনএ পরীক্ষা

তনু হত্যা মামলা: আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার অনুমতি

Manikganj

বাকিতে মাল না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, শ্রমিকদল নেতা বহিষ্কার

কিশোরী

অতিরিক্ত শাসনে বাসা থেকে বের হয়ে গেলো কিশোরী, ২০ দিনেও মেলেনি সন্ধান!

Husband

ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়

Sirajganj

আর্জেন্টিনা ফাইনালে উঠলো ঠিকই, সেই গ্রামে মহিষ জবাই হয়নি

poltry

আইওটি প্রযুক্তিতে যশোরে মুরগি চাষে নতুন বিপ্লব

ছিনতাইকারী

২১ বছর পর শাস্তি পেলো দুই ছিনতাইকারী, ফাঁসির আদেশ

পেঁয়াজ চাষীরা

চরম লোকসানের মুখে রাজবাড়ীর পেঁয়াজ চাষীরা

Chor

শাস্তি হিসেবে চোরকে ১০০ রাকাত নামাজ পড়ালো জনতা

নীলফামারী সাংবাদিক ফোরাম

নীলফামারী সাংবাদিক ফোরাম, ঢাকা’র সভাপতি মুফদি আহমেদ, সাধারণ সম্পাদক হাসান মেজর

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa