আন্তর্জাতিক ডেস্ক : আবহাওয়ার রকমফের! মেঘলা আকাশ, কিন্তু ভারী বৃষ্টির দেখা নেই। দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের ঘাটতি বেড়েই চলেছে। যদিও আগামী সপ্তাহের শুরুতেই রাজ্যে হাওয়া বদলের বড় সম্ভাবনা রয়েছে। নতুন করে তৈরি হতে পারে নিম্নচাপ, এর সরাসরি প্রভাব পড়বে না দক্ষিণবঙ্গে। সক্রিয় হতে পারে মৌসুমী বায়ু। আর এর জন্য দক্ষিণবঙ্গে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা।

নিম্নচাপ

Advertisement

কেমন থাকবে কলকাতার আবহাওয়া? আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, রবিবার ছুটির দিন দিনভর মেঘলা থাকবে শহর কলকাতার আকাশ। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস সূত্রে খবর, এদিন শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩২ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াস।

গতকাল অর্থাৎ শনিবার তিলোত্তমার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩০.৮ ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম এবং রবিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৮.২ ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯২ শতাংশ এবং সর্বনিম্ন ৮৩ শতাংশ।

কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া? সোমবার বা তার পরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেন, “গোপালপুরের উপর দিয়ে বিস্তৃত রয়েছে মৌসুমী অক্ষরেখা। পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে একটি ঘূর্ণাবর্ত। যা আগামী সোমবারের মধ্যে নিম্নচাপে পরিণত হতে পারে।

কিন্তু, তার সরাসরি প্রভাব দক্ষিণবঙ্গে পড়বে না। অর্থাৎ মৌসুমী অক্ষরেখা বা যে নিম্নচাপ তৈরি হতে চলেছে তার জন্য বাংলার বর্ষা কার্যত প্রভাবহীনই থেকে যেতে পারে। সোমবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত আরও কমতে পারে বলে জানিয়েছেন তিনি। সোম এবং মঙ্গলবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব এবং পশ্চিম বর্ধমানে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাপমাত্রার বিশেষ বদলের সম্ভাবনা নেই। তবে ভোগান্তি বাড়াতে পারে আর্দ্রতাজনিত অস্বস্তি।

কাইলি জেনারকে ছাড়িয়ে গেলেন রোনালদো

কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া? উত্তরবঙ্গেও রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং-এ হতে পারে ভারী বৃষ্টিপাত। আগামী দুই দিন সেখানে একই পরিস্থিতি থাকবে। এছাড়াও আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, মালদাতে আগামী ২৪ ঘণ্টায় হালকা বৃষ্টি হতে পারে।-এই সময়

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.