Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home বিনোদন ‘মা রক্তাক্ত অবস্থায় হাসপাতালে না গিয়ে, স্কুলে আসে আমাকে নিতে’
বিনোদন

‘মা রক্তাক্ত অবস্থায় হাসপাতালে না গিয়ে, স্কুলে আসে আমাকে নিতে’

By Shamim Rezaমে 10, 20262 Mins Read

১৯৯৮-৯৯ সালের এক শীতের সন্ধ্যা। আমি তখন অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে ক্লাস ফাইভে পড়ি। আমার স্কুল ছুটি হতো সন্ধ্যা সাড়ে ৫টায়। আমাকে প্রতিদিন ৫টা ৪০ মিনিট থেকে ৫টা ৫০ মিনিটের দিকে আমার আব্বু বা খালু স্কুল থেকে নিতে আসতো। কিন্তু যেদিনের কথা বলছি, সেদিন ৬টা পেরিয়ে গেলেও কেউ আমাকে নিতে আসেনি।

tousif

Advertisement

স্কুলের সব ছাত্র-ছাত্রী চলে গেছে, আমি একা বসেছিলাম দারোয়ানের রুমে। সেই সময়ে সন্ধ্যার পর থেকে ধানমন্ডিতে ছিনতাইকারী ও ডাকাতদের উপদ্রব ভয়ংকর হয়ে উঠতো। আস্তে আস্তে ৭টা পার হয়ে গেল, আমার মনে তখন প্রচন্ড রাগ জমতেছিল। হঠাৎ একটা রিকশার বেল! দারোয়ান বললো যে, ‘আমার মা আমাকে নিতে এসেছে।’ আমি মাকে দেখে প্রচন্ড অবাক হলাম আর কোনো কিছু খেয়াল না করেই মায়ের ওপর রাগও ঝাড়তে শুরু করে দিলাম।

আমরা যখন রেগে থাকি, তখন যেমনটা হয় আর কি! তখন রিকশাওয়ালা আমাকে থামিয়ে দিয়ে বললো, ‘আমার মায়ের পেটে ছিনতাইকারীরা ছুরি মেরে তার কাছে যা ছিল সবই নিয়ে গেছে! কিন্তু আমার মা এমন রক্তাক্ত অবস্থায়ও কাউকে সাহায্যের জন্য না ডেকে, কোনো হাসপাতালে না গিয়ে বরং আমার স্কুলে চলে আসলো এটা ভেবে যে, আমার স্কুল ছুটি হয়েছে ইতিমধ্যেই অনেক্ষণ হয়ে গেছে এবং আমি বাচ্চা একটা ছেলে স্কুলে এতক্ষণ একা কীভাবে থাকব এসব ভেবে। আমি থ হয়ে রইলাম!

এটাই হচ্ছে আমার মা। আমার ছোটবেলা থেকে এমন অসংখ্য অসংখ্য ত্যাগের, যত্নের, ভালোবাসার ছোট ছোট গল্প আছে, আমাকে নিয়ে আমার মায়ের। আমার মায়ের অক্লান্ত পরিশ্রম আর অবদানের ফলেই আপনারা যে আমাকে চেনেন, সেই আজকের আমি হয়ে উঠতে পেরেছি।

আমি জানি না, এসবের প্রতিদান আমি কীভাবে দিবো, তবে আমি এটুকু জানি—আমি আমার মাকে প্রচন্ড ভালোবাসি। আর আমি এটাও জানি পৃথিবীর সকল মায়েরাই তাদের সন্তানদের জন্য আমার মায়ের মতোই। পৃথিবীর প্রতিটা মা-ই তাদের সন্তানদের লালন-পালন করতে ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে নিয়মিত কত যে পরিশ্রম করছেন, ত্যাগ স্বীকার করছেন ও নীরবে কষ্ট সয়ে যাচ্ছেন তা ভাষায় প্রকাশ করা যাবে না।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

আল্লাহ আমাদের সকলের মাকে সুস্থ রাখুক, দীর্ঘায়ু করুক যাতে আমরা সন্তানরা আজীবন মায়েদের আঁচলে পরম মমতায় আমাদের জীবনটা কাটাতে পারি। আর আল্লাহ আমাদের সকল সন্তানদের তৌফিক দিক, যাতে আমরা আমাদের মায়েদের সবসময় সুখে-শান্তিতে রাখতে পারি ও তাদের সকল আবদার পূরণ করতে পারি। আর যে মায়েরা ইতিমধ্যে পৃথিবীর মায়া ত্যাগ করে ওপারে পাড়ি জমিয়েছেন, তাদের মাগফিরাত কামনা করি। আজকের এই বিশেষ দিনে আমার মাসহ পৃথিবীর সকল মাকে শ্রদ্ধা, ভালোবাসা আর সালাম জানাই।

লেখক: জনপ্রিয় অভিনেতা

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
শাকিরার টারকুইজ পোশাক

এবারের বিশ্বকাপে যেভাবে তৈরি হলো শাকিরার আলোচিত টারকুইজ পোশাক

জুন 14, 2026
Nora Fatahi

লিসা থেকে নোরা ফাতেহি, বিশ্বকাপ মঞ্চে তারকাদের ফ্যাশনের ঝলক

জুন 13, 2026
পপসম্রাট মাইকেল জ্যাকসন

রেকর্ড ভেঙে ১ বিলিয়ন ডলার আয়ের পথে ‘মাইকেল’

জুন 13, 2026
Latest News
শাকিরার টারকুইজ পোশাক

এবারের বিশ্বকাপে যেভাবে তৈরি হলো শাকিরার আলোচিত টারকুইজ পোশাক

Nora Fatahi

লিসা থেকে নোরা ফাতেহি, বিশ্বকাপ মঞ্চে তারকাদের ফ্যাশনের ঝলক

পপসম্রাট মাইকেল জ্যাকসন

রেকর্ড ভেঙে ১ বিলিয়ন ডলার আয়ের পথে ‘মাইকেল’

zilik

ঝিলিককে ৮ তলা থেকে ফেলে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার

Brazil

ব্রাজিলের বিশ্বখ্যাত ৩ হিট গান

কেটি

‘ওয়ান্ডার’ গানে বিশ্বকাপের মঞ্চ মাতালেন কেটি

অভিনয়শিল্পী আসমা ঝিলিক

হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা

নোরা ফাতেহি

এক গানেই নেটদুনিয়ায় সমালোচনার মুখে নোরা

অপু বিশ্বাস

যারা খেলা বোঝে তারা ব্রাজিল করে: অপু বিশ্বাস

কায়সার

বিশ্বকাপ আনন্দে নেই কায়সার হামিদ, শোকে ভাসছেন সাবেক ফুটবলার

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa