Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ মাগুরায় ৭০ কোটি টাকার লিচু বিক্রির আশা
খুলনা বিভাগীয় সংবাদ

মাগুরায় ৭০ কোটি টাকার লিচু বিক্রির আশা

By Shamim RezaMay 25, 20223 Mins Read

জুমবাংলা ডেস্ক : মাগুরার লিচু বছরের পর বছর ধরে ফলপ্রেমীদের তৃপ্তি মিটিয়ে আসছে। এ জেলার লিচুর খ্যাতি রয়েছে দেশজুড়ে। আবহাওয়া অনুকূলে থাকায় এবছর মাগুরায় লিচুর বাম্পার ফলন ও ন্যায্য দাম পেয়ে খুশি চাষিরা। লিচু সব বয়সীদের মুখরোচক ফল হওয়ায় বিষমুক্ত লিচু সরবরাহে আশা জাগাচ্ছেন মাগুরার চাষিরা।

লিচু বাগান

Advertisement

মাগুরায় লিচু চাষে সম্ভাবনা দেখা দেওয়ায় বিস্তৃর্ণ অঞ্চলজুড়ে শতশত লিচু বাগান করা হয়েছে। এসব লিচু বাগান দেখলে চোখ জুড়িয়ে যায়। জেলার সদর উপজেলার হাজরাপুর, ইছাখাদা, মির্জাপুর, হাজিপুর, মিঠাপুর, নড়িহাটি, শিবরামপুর ও শ্রীপুর উপজেলার প্রায় ৪০ গ্রামে হচ্ছে লিচু চাষ। আকারে বড় আর সুস্বাদু হওয়ায় দেশজুড়ে এই লিচুর চাহিদা রয়েছে।

লিচু পাকতে শুরু করায় প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিনতে আসছেন পাইকাররা। এবছর প্রতি হাজার দেশি লিচু ১৫০০ থেকে ১৮০০ টাকা এবং মোজাফ্ফরি ও বোম্বাই ২৫০০ থেকে ২৮০০ টাকা দরে বাগান থেকে পাইকাররা কিনছেন। লিচুর ব্যাপক ফলন হলেও সার কীটনাশক থেকে শুরু করে গাছ থেকে লিচু সংগ্রহ করে পাইকাররা ট্রাক বোঝাই করা পর্যন্ত শ্রমিক খরচ প্রতি বছরের তুলনায় এ বছর দ্বিগুণ হয়েছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, এবার জেলায় ৬৩৯ হেক্টর জমিতে লিচু চাষ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় লিচুর ফলন হয়েছে আশানুরূপ। জেলায় হাজরাপুরী, মোজাফ্ফরী, বোম্বায়, চায়না-৩ সহ বিভিন্ন জাতের লিচুর এবার ভালো ফলন হয়েছে । তবে বাজারে গুঞ্জন আছে কীটনাশক ও ছত্রাকনাশক প্রয়োগ করা অপরিপক্ক লিচু খেয়ে মানুষ অসুস্থ হচ্ছে।

যার প্রেক্ষিতে ফুল আসা থেকে শুরু করে ফল ধারণ ও ফল পরিপক্ক হওয়া পর্যন্ত দেখভাল করছে কৃষি বিভাগ। বিশেষ করে লিচুতে কীটনাশক ও ছত্রাকনাশক প্রয়োগের পর অপেক্ষমান সময় মেনে লিচু বাজারজাত করলে সেই লিচুতে কোনো ক্ষতির সম্ভাবনা থাকে না, এমন পরামর্শ দিয়ে কৃষকদের উৎসাহিত করা হয়েছে। চলতি মৌসুমে জেলায় উৎপাদিত লিচু ৭০ কোটি টাকা ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা দেখছেন কৃষি বিভাগ।

মাগুরা সদরের শিবরামপুরের লিচু চাষি ফেরদৌস আহম্মেদ দিদার জানান, আবহাওয়া অনুকূলে থাকায় অন্যান্য বছরের তুলনায় এবছর তার বাগানে লিচুর ভালো ফলন হয়েছে। তবে সার কীটনাশক বেশি দাম ও চড়া দামে শ্রমিক নেওয়ায় লাভের পরিমাণ কিছুটা কম হচ্ছে।

সদর উপজেলার নড়িহাটির লিচু চাষি ফারুখ আহম্মেদ বাবুল জানান, গাছ থেকে লিচু পাড়ার দশ থেকে বারো দিন আগে লিচুতে কীটনাশক প্রয়োগ বন্ধ করেছি। কারণ লিচুটা যখন বাজারে আসবে তখন বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধরাও এই লিচু খাবে। লিচু খেয়ে তারা যাতে অসুস্থ না হয় সেই বিষয়টি বিবেচনা করেই আমি কীটনাশক প্রয়োগ বন্ধ করি।

ঢাকা থেকে আসা লিচুর পাইকার আলম শেখ জানান, মাগুরায় এবার লিচুর অনেক ভালো ফলন হয়েছে। আর এখানকার লিচুর মানও অনেক ভালো। আশা করছি ঢাকায় নিয়ে ভালো দামে বিক্রি করতে পারব।

লিচু ক্রেতা মীর মেহেদী হাসান রুবেল বলেন, একশত লিচু তিনশত টাকায় কিনেছি। এবার লিচু খুব স্বুসাদু হয়েছে। তবে একটি বিষয়ে আমরা সন্দেহ করছি লিচু কীটনাশকমুক্ত কিনা। আমরা চাষিদের কাছে অনুরোধ করব শিশুদের কথা চিন্তা করে কীটনাশকমুক্ত লিচু উৎপাদন করুন।

মাগুরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. হায়াত মাহমুদ জানান, মাগুরা জেলায় এবছর ৬৩৯ হেক্টর জমিতে লিচুর আবাদ হয়েছে। হাজরাপুরি, মোজাফফরি, চায়না-৩ ও বোম্বাই জাতের লিচুর ফলন ভালো হয়েছে।

কীটনাশক মিশ্রিত অপরিপক্ক লিচু খেয়ে যাতে মানুষ অসুস্থ না হয় সে বিষয়টি আগে থেকেই চাষিদের পরামর্শ দিয়েছি তারা যাতে গাছ থেকে লিচু পাড়ার অন্তত দশ থেকে বারো দিন আগে কীটনাশক প্রয়োগ বন্ধ করে।

মাছ ধরতে গিয়ে জলদানবের সন্ধান!

কৃষিতে কীটনাশক ব্যবহারে প্রতিনিয়ত মানুষ রোগাক্রান্ত হয়ে পড়ছে। এমনটি চিন্তা করে মাগুরার লিচু চাষিরা লিচু বাজারজাত করার পূর্বে কীটনাশকের ব্যবহার বন্ধ করে বিষমুক্ত পরিপক্ক লিছু বাজারে আনবে এমনটি প্রত্যাশা লিচুপ্রেমীদের।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
ডিএনএ পরীক্ষা

তনু হত্যা মামলা: আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার অনুমতি

July 21, 2026
Manikganj

বাকিতে মাল না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, শ্রমিকদল নেতা বহিষ্কার

July 21, 2026
কিশোরী

অতিরিক্ত শাসনে বাসা থেকে বের হয়ে গেলো কিশোরী, ২০ দিনেও মেলেনি সন্ধান!

July 21, 2026

Latest News

ডিএনএ পরীক্ষা

তনু হত্যা মামলা: আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার অনুমতি

Manikganj

বাকিতে মাল না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, শ্রমিকদল নেতা বহিষ্কার

কিশোরী

অতিরিক্ত শাসনে বাসা থেকে বের হয়ে গেলো কিশোরী, ২০ দিনেও মেলেনি সন্ধান!

Husband

ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়

Sirajganj

আর্জেন্টিনা ফাইনালে উঠলো ঠিকই, সেই গ্রামে মহিষ জবাই হয়নি

poltry

আইওটি প্রযুক্তিতে যশোরে মুরগি চাষে নতুন বিপ্লব

ছিনতাইকারী

২১ বছর পর শাস্তি পেলো দুই ছিনতাইকারী, ফাঁসির আদেশ

পেঁয়াজ চাষীরা

চরম লোকসানের মুখে রাজবাড়ীর পেঁয়াজ চাষীরা

Chor

শাস্তি হিসেবে চোরকে ১০০ রাকাত নামাজ পড়ালো জনতা

নীলফামারী সাংবাদিক ফোরাম

নীলফামারী সাংবাদিক ফোরাম, ঢাকা’র সভাপতি মুফদি আহমেদ, সাধারণ সম্পাদক হাসান মেজর

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa