জুমবাংলা ডেস্ক : বাংলাদেশি রিয়াজ উদ্দিনের (৩২) সঙ্গে মালয়েশিয়ান তরুণী নুর আজিরা বিনতে আজহার (৩১) বিয়ে হয়েছে। তাদের মধ্যে ৬ বছরের প্রেমের সম্পর্ক ছিল। দুই লাখ টাকা দেনমোহরে রিয়াজ তার ভালোবাসার তরুণীকে বিয়ে করেছেন। বিয়ের পরপরই সবার উপস্থিতিতে নগদ ২৫ হাজার টাকা, হীরের আংটি ও সমপরিমাণ স্বর্ণালংকার দিয়ে দেনমোহর পরিশোধ করেন তিনি।

Advertisement

শুক্রবার (১ মার্চ) সন্ধ্যায় লক্ষ্মীপুর পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের আবিরনগর এলাকার বাসায় বিবাহ বন্ধনে আবদ্ধ হন রিয়াজ ও আজিরা। এ সময় এলাকার গণ্যমান্য লোকজন উপস্থিত ছিলেন।

বর রিয়াজ লক্ষ্মীপুর পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের আবিনগর এলাকার সাবেক সহকারী সাব রেজিস্ট্রার জামাল উদ্দিনের ছেলে। কনে আজিরা মালয়েশিয়ার কুয়ালালামপুরের আজহা বিন হোসাইন ও নুর আসিকিন বিন আরেফিন দম্পতির মেয়ে।

রিয়াজের সঙ্গে কথা বলে জানা যায়, প্রায় ৯ বছর আগে রিয়াজ মালয়েশিয়ায় যান। এরমধ্যে ৬ বছর আগে একদিন আজিরা একটি ফ্যাশন ডিজাইনের প্রতিষ্ঠানে ক্লাস করার জন্য আসে। পাশেই রিয়াজের দোকান ছিল। তখন আজিরার সঙ্গে তার পরিচয় হয়। প্রথম পরিচয়ের সময় আজিরা মনে করেছিল তিনি ইরান কিংবা সৌদি আরবের। সেই পরিচয় থেকে প্রেমের সম্পর্কে রূপ নেয়।

পরে আজিরা তার মাকে রিয়াজের সম্পর্কে জানায়। এর দুই মাস পরে রিয়াজ ও আজিরার সঙ্গে সরাসরি ভালো লাগার বিষয়ে কথা বলেন। কুয়ালালামপুর শহরের ইস্তেফা সেন্টার থেকে তাদের নতুন সম্পর্কের সূচনা ঘটে। সম্পর্কের প্রথম দিকেই আজিরার মা-বাবার সঙ্গে যোগাযোগ করেন রিয়াজ। প্রথমে আজিরার বাবা একটু মনঃক্ষুণ্ন ছিলেন। কিন্তু এখন রিয়াজের সঙ্গে তার শ্বশুর আজহারের ভালো সম্পর্ক গড়ে উঠেছে।

কনে নুর আজিরা বিনতে আজহা বলেন, বাংলাদেশি মানুষ খুবই দারুণ এবং শ্রদ্ধাশীল। আমি রিয়াজকে অনেক বেশি ভালোবাসি। কারণ সে খুব ভদ্র স্বভাবের ও অনেক সুন্দর। শ্বশুর-শাশুড়ি আমাকে মেয়ের মতো গ্রহণ করেছেন। তাদের সঙ্গে ৪ দিন ছিলাম। আমি আমার পরিবারের মতোই তাদেরকে অনুভব করেছি।

রিয়াজ উদ্দিন বলেন, আজিরা মালয়েশিয়ায় আমাদের দেশের নামে খারাপ কিছু শুনেছে। তবে উড়োজাহাজে এক বাঙালির উপকারে সে মুগ্ধ হয়। বিমানবন্দরে তাকে সংশ্লিষ্টরা আমাদের দেশে স্বাগত জানায়। এসব বিষয়ে আজিরা খুবই খুশি। আজিরা এখন বাংলাদেশিদের সম্মান করে। আমি ১ বছর দেশে আছি। এরমধ্যে আজিরা আসা-যাওয়ার মধ্যে থাকবে। তাকে একবারে দেশে আনার জন্য মালয়েশিয়ার দূতাবাসসহ বাংলাদেশের সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করব।

আজিরার সম্পর্কের রিয়াজ বলেন, আজিরার কোনো ছেলে বন্ধু নেই, এজন্যই আমি তাকে বেশি ভালোবাসি। আর মালয়েশিয়াতে আমি অনেক ধরনের মেয়ে দেখেছি। কিন্তু আজিরার মতো কাউকে পাইনি। ওই দেশের মেয়েদের মধ্যে টাকা পয়সার লোভ থাকে। কিন্তু আজিরার কাছে তেমন কোনো কিছুই দেখিনি। আর আজিরা খুব ভালো মনের অধিকারী।

রিয়াজের বাবা জামাল উদ্দিন বলেন, রিয়াজ আমার ছোট ছেলে। ধুমধাম করে বিয়ের আয়োজন করতে চেয়েছি। কিছু জটিলতার কারণে তা সম্ভব হয়নি। এ বিয়েতে আমরা পুরো পরিবারই আনন্দিত। আগামী শুক্রবার ছোট করে অনুষ্ঠান করা হবে। আজিরার স্বজনরা আসতে চেয়েছিলেন। কিন্তু কাগজপত্রের জটিলতার কারণে আপাতত আসতে পারবেন না।

রিয়াজের প্রতিবেশী মো. সোহাগ বলেন, ৪ দিন হয়েছে আজিরা এখানে এসেছে। তিনি মিশুক প্রকৃতির মানুষ। রিয়াজের পরিবারের সঙ্গে খুব ভালোভাবেই নিজেকে মানিয়ে নিয়েছেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.