Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ সুইট মেলন চাষে লাখ টাকা আয়ের স্বপ্ন
ঢাকা বিভাগীয় সংবাদ

সুইট মেলন চাষে লাখ টাকা আয়ের স্বপ্ন

By Shamim RezaJune 5, 20243 Mins Read

জুমবাংলা ডেস্ক : শেরপুরের গারো পাহাড়ে বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে বিদেশী ফল সুইট মেলনের। আনোয়ার হোসেন নামের এক যুবক এই ফল চাষ করে এখন লাখ টাকা আয়ের স্বপ্ন দেখছেন। তার বাড়ি শেরপুর জেলার ঝিনাইগাতীর সীমান্তবর্তী গোমড়া গ্রামে।

সুইট মেলন

Advertisement

কৃষি উদ্যোক্তা আনোয়ার হোসেন জানান, উচ্চ ফলনশীল সুস্বাদু ফল সুইট মেলন। এটি দেখতে অনেকটা বেল কিংবা বাতাবি লেবুর মতো হলেও এটির ভেতরের অংশ রসালো তরমুজের মতো। তাই ইউটিউব দেখে গত বছর নিজের ১০ শতাংশ জমিতে চাষ করেছিলেন সুইট মেলনের। সে সময় বীজসহ সব কিছু মিলিয়ে খরচ হয় ২৫ হাজার টাকা। লাভও হয়েছিল বেশ। তাই এবার উপজেলা কৃষি অফিসারের পরামর্শ ও সহযোগিতায় জমির পরিমাণ বাড়িয়ে বাণিজ্যিকভাবে সুইট মেলনের চাষ করেছি। ইতোমধ্যে সারা জমিতে ফল আর ফুলে ভরে গেছে। এবার লক্ষাধিক টাকার ওপরে লাভ করার আশা।

আনোয়ার হোসেন বলেন, পড়াশোনা শেষ করে একটি বেসরকারি কোম্পানীতে চাকরি শুরু করি। তবে সেখানে নিজেকে মানিয়ে নিতে পারিনি। পরে চাকরি ছেড়ে চলে আসি নিজ গ্রামে। যুক্ত হই বাবার সঙ্গে কৃষি কাজে। এরপর চিন্তা করি ব্যতিক্রম কিছু চাষাবাদের।

এই বিদেশি রসালো ফল উৎপাদনের খবরে প্রতিদিন আনোয়ারের জমি দেখতে আসছেন আশপাশের কৃষকরা। তারা জানান, আগামীতে চাষ করবেন মরুভূমির এই লাভজনক ফল। আর পাইকাররাও ফল নেয়ার আগ্রহ দেখাচ্ছেন।

স্থানীয় পাইকার হাফিজউদ্দীন বলেন, এ ফল ৩-৪শ টাকা কেজিতে বিক্রি করা সম্ভব। অনেকে চাষ করলে শেরপুরসহ আশেপাশের জেলায় বাজার ধরা যাবে। আগ্রহী কৃষক মাহমুদ আলী বলেন, পাহাড়ি এলাকায় কাকরোল, করলা, বরবটি, চিচিঙ্গা, বেগুন চাষ করি। ভাতিজা আনোয়ার যে ফলটা লাগাইছে, সেটা খুব মিষ্টি। পাইকাররাও আসছে দেখতে, চাহিদা থাকায় সামনের মৌসুমে এক বিঘা জমিতে এই ফল চাষ করার ইচ্ছা আছে।

আরেক কৃষক শফিকুল ইসলাম বলেন, পাহাড়ি ঢল আর হাতির আক্রমণের কারণে ধানের আবাদ তো ঘরে তুলতেই পারি না। বছর জুড়ে তাই বিভিন্ন সবজি চাষ করি। আনোয়ার বিদেশি যে ফল চাষ করছে, সেটা খেতে খুবই সুস্বাদু। সামনের বার আমিও চাষ করমু।

ঝিনাইগাতী উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন দিলদার বলেন, এই ফলের চাষ সম্প্রসারণ করলে স্থানীয় কৃষকরা অর্থনৈতিকভাবে লাভবান হবেন। আমাদের দেশে এটি নতুন এলেও সুপার শপগুলোতে এর ব্যাপক চাহিদা রয়েছে। ইতোমধ্যে আনোয়ারের ফলগুলো শহর থেকে পাইকাররা এসে দরদাম করছে।

পৃথিবীর কেন্দ্রে ভ্রমণ করা গেলে যা পাওয়া যাবে

শেরপুর কৃষি সম্প্রসারণ অধিদফতরের বৈজ্ঞানিক কর্মকর্তা শিবানী রানী নাথ বলেন, সুইট মেলন ফলটি সাম্মাম, খরবুজ, খরমুজ, কেন্টালোপ, নেটেড মেলন নামে বিভিন্ন দেশে পরিচিত। এই বিদেশি ফলের কয়েক রকম জাত রয়েছে। ফলটির খোসা বেশ পুরু হওয়ায় সংরক্ষণ ও পরিবহনে নেয়ার সুবিধা রয়েছে। তিনি আরও বলেন, এই ফলের গাছ জলাবদ্ধতা সহ্য করতে পারে না। পানি আটকে থাকলে গাছের গোড় পঁচে গাছ মারা যায়। তাই এগুলো মরুভূমিতেই আবাদ হয়। তবে আমাদের গারো পাহাড়ের মাটির একটি বিশেষ গুণ রয়েছে, তা হলো পানি আটকে থাকে না। তাই এখানে সুইট মেলন জাতের ফলগুলো চাষ ভালো হবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

July 30, 2026
ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

July 30, 2026
Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

July 22, 2026

Latest News

ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

অন্তঃসত্ত্বা

দীর্ঘদিন ছিলেন কারাগারে, বাড়ি ফিরে জানলেন স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা

Manikganj Pic

মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান, তিন প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ

Chapai

এসি বাসে ১৬ কেজি গাঁজা নিয়ে ফিরছিলেন শ্বশুর-জামাই-মেয়ে

ডিএনএ পরীক্ষা

তনু হত্যা মামলা: আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার অনুমতি

Manikganj

বাকিতে মাল না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, শ্রমিকদল নেতা বহিষ্কার

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa