Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক বাংলাদেশের বিরোধীতা করে যা বললেন মমতা বন্দ্যোপাধ্যায়
আন্তর্জাতিক

বাংলাদেশের বিরোধীতা করে যা বললেন মমতা বন্দ্যোপাধ্যায়

By Saiful IslamMay 5, 20243 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশের বিরোধীতা করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, বাংলাদেশ থেকে চূর্ণী নদী হয়ে বাংলায় ময়লা আসছে। কেনো এ নিয়ে মোদি সরকার বাংলাদেশের সরকারকে বলছে না? আমি তো বাংলাদেশকে এ বিষয়ে নিজে অনেকবার বলেছি।

Mamata Banerjee

Advertisement

আত্রেয়ী (আত্রাই) নদীর ওখানে পুরো বাঁধ বানিয়ে দেওয়া হয়েছে। যার কারণে বঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট বাসিন্দারা পানীয় জল পায় না। তার কেনো বিচার হচ্ছে না? যত কিছু সাফার করবে বাংলার লোকেরা?

এর পরই মমতার অভিযোগ, ভারতীয় জনতা পার্টি (বিজেপি) বাঙালি বিদ্বেষী। ওরা বাংলাকে পছন্দ করেনা। এমনকি যে সমস্ত অবাঙালি বহুকাল ধরে বাংলায় বাস করে আসছে, চিরদিন বাঙালিদের মত থাকে, তাদেরকেও বিজেপি পছন্দ করে না। বিজেপির একটাই কাজ, নেই কাজ তো খই ভাজ, শুধু মিথ্যা বলে বেড়াও। বাংলাদেশের সঙ্গে একাধিক বকেয়া দ্বিপাক্ষিক সমস্যা নিয়ে বিজেপি সরকার নেতারা সদর্থক ভূমিকা নিচ্ছে না। আর সেই কারণে বাংলাদেশের জন্য বঙ্গবাসী ভুক্তভোগী। ভোট প্রচারণায় এমনই অভিযোগ তুলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

শনিবার(৪ মে) রাজ্যের নদীয়া জেলার রানাঘাটের লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী মুকুটমনি অধিকারীর সমর্থনে স্থানীয় বীরনগরে এক নির্বাচনী প্রচারণা থেকে এসব বলেছেন মমতা। তিনি সেখানে চূর্ণী নদীতে ময়লাটা আবর্জনার জন্য বাংলাদেশকে দায়ী করেছেন। মোদি সরকার বাংলাদেশের সঙ্গে ইচ্ছা করেই এ প্রসঙ্গ এড়িয়ে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন মমতা।

তবে মমতার এই অভিযোগ নতুন কিছু নয়। এর আগেও একাধিক নির্বাচনী প্রচারণা কিংবা জনসভা থেকে কখনও আত্রেয়ী নদী উপর বাংলাদেশের তরফে বাঁধ দেওয়া, গঙ্গা নদীর ভাঙ্গন ইস্যুতে বিজেপি নেতাদের উদাসীন মনোভাবকেই দায়ী করেছেন তৃণমূল প্রধান। মমতার অভিযোগ, এরা এজেন্সির হাতে দেশটাকে পুরো বিক্রি করে দিয়েছে। জাতি, ধর্ম, মনুষত্ব, মা বোনেদের সম্মান বিক্রি করে দিয়েছে। তাই এদের মুখে বড় বড় কথা শোভা পায় না।

বসিরহাটের সন্দেশখালিতে নারীদের উপর যে অত্যাচার ও নির্যাতনের অভিযোগ বিজেপি তুলেছে; যা নিয়ে রাজ্যে তৃণমূল সরকারকে ক্রমাগত বিঁধে চলেছে মোদি, অমিত শাহ; তা নিয়ে মমতা বলেছেন, কয়েকদিন ধরে সন্দেশখালির সন্দেশ দেখাচ্ছিল, আজ বেরিয়ে গেছে, কলসি ফুটো হয়ে গেছে, আমি দুজন গণমাধ্যমের কর্মীর মুখে শুনলাম দাঙ্গা করবে, শয়ে শয়ে লোক মারবে আর নদীতে ভাসিয়ে দেবে।

ভারতের ১৮তম জাতীয় সংসদ নির্বাচনে(লোকসভা ভোট) গোটা দেশের ৪০০ আসনে জয়ের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছে বিজেপি। তা নিয়েও কেন্দ্রের শাসকদলকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল নেত্রী। তার অভিমত, গত ১০ বছরে ভারতের কেন্দ্রীয় সরকার কিচ্ছু করেনি। আসলে শূন্য কলসি বাজে বেশি। যেমন বিনা মেঘে বিদ্যুৎ চমকায়, তেমন প্রধানমন্ত্রীও মাঝে মাঝে আসেন, সবাইকে চমকায় ধমকায়, জেলে ভরে দেয়। আর বলে এবার ৪০০ পার করবে। আমি বলেছি ৪০০ পার নয়, তুমি এবার পগার পার হবে। নেত্রীর দাবি, এবার বিজেপির ফল ভালো হবে না।

পাশাপাশি মমতার অভিযোগ, সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ), জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি), অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) চালু হলে রাজ্যের দলিত, আদিবাসী, মুসলিম সংখ্যালঘু কারো না অস্তিত্ব থাকবে না। সব শেষ করে দেবে। এই দেশে শুধু মধু (নরেন্দ্র মোদি) আর বিধু (অমিত শাহ) থাকবে।

তৃণমূলকে ভোট দেওয়ার বিষয়ে মমতা বলেছেন, যারা দিনের পর দিন আপনাদেরকে প্রতারিত করেছে, আপনাদের ঠকিয়েছে মিথ্যা কথা বলেছে, আপনাদের অধিকার কেড়ে নিয়েছে, তাদের একটি ভোটও দেবেন না। আমরাই দেশ গড়বো, ক্ষমতায় এসে আমরা এই সমস্ত আইন বাতিল করে দেবো। মমতার অভিযোগ, এরা (বিজেপি) গণতন্ত্রকে জেল বানিয়ে ফেলেছে। যা নিয়ে সারা বিশ্ব আজ মোদিকে ছিঃ ছিঃ করছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
Star

পাঁচ কারণে স্টারমারের নজিরবিহীন পতন

June 23, 2026
Momota

মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে তৃণমূলের নতুন চেয়ারম্যান অরূপ রায়

June 22, 2026
Starmar

ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ থেকে স্টারমারের নাটকীয় পদত্যাগ

June 22, 2026

Latest News

Star

পাঁচ কারণে স্টারমারের নজিরবিহীন পতন

Momota

মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে তৃণমূলের নতুন চেয়ারম্যান অরূপ রায়

Starmar

ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ থেকে স্টারমারের নাটকীয় পদত্যাগ

Biman

বিমানে স্মার্টফোনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন দুই শতাধিক আরোহী

Starmar

চাপে স্টারমার, আজই আসতে পারে পদত্যাগের ঘোষণা

বাংলাদেশি শিক্ষার্থী

সাইপ্রাসে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

Oil

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় কমল তেলের দাম

ডিজেলের দাম

মালয়েশিয়ায় কমছে ডিজেলের দাম

জ্বালানি বিক্রি

দখলকৃত ক্রিমিয়ায় জ্বালানি বিক্রি বন্ধ করে দিয়েছে রাশিয়া

প্রবাসী

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa