Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home খেলাধুলা দেশে ফিরে ৫৩ ও ৮০ রানে অলআউট হওয়া নিয়ে যা বললেন মুমিনুল
খেলাধুলা

দেশে ফিরে ৫৩ ও ৮০ রানে অলআউট হওয়া নিয়ে যা বললেন মুমিনুল

By Sibbir Osmanএপ্রিল 13, 20222 Mins Read

স্পোর্টস ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় এবারের সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জিতে ইতিহাস গড়ে বাংলাদেশ দল।

আফ্রিকার মাঠে ওয়ানডেতে ঐতিহাসিক জয়ের পর টাইগারদের নিয়ে প্রত্যাশার মাত্রাটা একটু বেশিই ছিল। কিন্তু টেস্ট সিরিজ জয় তো দূরে থাক, ড্রও করতে পারেনি মুমিনুল হকের নেতৃত্বাধীন দলটি।

ডারবানে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ২৭৪ রানের টার্গেট তাড়ায় বাংলাদেশ ৫৩ রানে অলআউট হয়ে ম্যাচ হারে ২২০ রানে।

সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে পোর্ট এলিজাবেথে দ্বিতীয় ইনিংসে ৪২৩ রানের টার্গেট তাড়ায় ৮০ রানে অলআউট হয়ে বাংলাদেশ ম্যাচ হারে ৩৩২ রানে।

২০০৭ সালের পর এই প্রথম টানা দুই টেস্টে একশর নিচে অল আউট হলো বাংলাদেশ। অথচ চলতি বছরের জানুয়ারিতে নিউজিল্যান্ডে স্মরণীয় টেস্ট জয়ে প্রোটিয়াদের বিপক্ষে টেস্ট সিরিজের আগে প্রত্যাশার গ্রাফটা উঁচুতেই ছিল। কিন্তু বাজে ব্যাটিংয়ের কারণে মুখ থুবড়ে পড়ে টাইগাররা।

Advertisement

এ ব্যাপারে অধিনায়ক মুমিনুল হক সৌরভ বলেন, ৫৩ ও ৮০ রানে গুটিয়ে যাওয়া অ্যালার্মিং না। এর আগেও কিন্তু অনেক সময় বাংলাদেশের এমন হয়েছে। আপনাদের হয়তো প্রত্যাশাটা একটু বেশি ছিল। আপনারা হয়তো অনেকে মনে করছেন, আমরা একটা টেস্ট ম্যাচ জেতার পর বিশ্বের এক নম্বর বা দুই নম্বর দল হয়ে গেছি।

আফ্রিকা সফর শেষে দেশে ফিরে বিমানবন্দরে মুমিনুল বলেন, এটা আপনাদের বুঝতে হবে, ওয়ানডেতে বাংলাদেশ অনেক থিতু দল, টেস্টে কিন্তু ওইভাবে নয়। আপনি যেটা বললেন, নড়বড়ে হয়ে গেছে, আসলে নড়বড়ে হয়নি।

বাংলাদেশ দলের এই টেস্ট স্পেশালিস্ট ব্যাটসম্যান বলেন, পাকিস্তান সিরিজ আর এই সিরিজে ভালো ফলাফল হয়নি। ফল ভালো না আসলে বিশ্বের যে কোনো অধিনায়কের কাছে চাপ আসবে। ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক জো রুট এক বছরে ৬ থেকে ৭টি সেঞ্চুরি করেছে, তারপরও কিন্তু তার কাছে চাপ আসে। অধিনায়কত্ব এমন একটা জিনিস, আপনি পারফরম্যান্স না করলে চাপ আসবেই।

তিনি আরও বলেন, এই লেভেলের ক্রিকেটে আপনাকে চাপ নিতে হবে। আমি এটা নিয়ে চিন্তিত নই। একটা দেশকে প্রতিনিধিত্ব করবেন, একটা দেশের অধিনায়ক হবেন, আপনার কাছে চাপ আসবেই। চাপ আসা মানেই সমৃদ্ধ হওয়া। চাপ যত বেশি নেবেন, উন্নতি তত বেশি হয়।

মুমিনুলের দলের পরের সিরিজ আগামী মাসেই। দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী ৮ মে ঢাকায় আসবে শ্রীলঙ্কা দল।

নাপিতের ছেলের আইপিএল জয়

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
বাংলাদেশ অস্ট্রেলিয়া

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া

জুন 11, 2026
উদ্বোধনী

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান কখন কোথায়

জুন 11, 2026
বিশ্বকাপ

যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা, বিশ্বকাপ রেফারির দেশে বীরের সংবর্ধনা

জুন 11, 2026
Latest News
বাংলাদেশ অস্ট্রেলিয়া

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া

উদ্বোধনী

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান কখন কোথায়

বিশ্বকাপ

যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা, বিশ্বকাপ রেফারির দেশে বীরের সংবর্ধনা

ফাতেমা

কাতার নারী ক্রিকেট দলের প্রধান কোচ হলেন বাংলাদেশের ফাতেমা তুজ জোহরা

পর্দা উঠছে

ফিফা বিশ্বকাপের পর্দা উঠছে আজ, উদ্বোধনী ম্যাচে লড়বে মেক্সিকো-দক্ষিণ আফ্রিকা

তথ্য ফাঁস

মেসিসহ পুরো আর্জেন্টাইন স্কোয়াডের পাসপোর্টের তথ্য ফাঁস

রোনালদো

রোনালদোর গোল মিস, তবু জয় নিয়ে মাঠ ছাড়ল পর্তুগাল

বিশ্বকাপে দলবিরোধী স্লোগান দেওয়া হলে খেলা বন্ধ করে দেওয়ার হুমকি ইরানের

প্রস্তুতি

কোস্টারিকার বিপক্ষে ৩-০ গোলের জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ইংল্যান্ড

ব্রাজিল

বিশ্বকাপের ইতিহাসে যে লজ্জার রেকর্ডে সবার উপরে ব্রাজিল

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa