Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ আম ৩ টাকা কেজি
বিভাগীয় সংবাদ রাজশাহী

আম ৩ টাকা কেজি

By Saiful IslamMay 19, 20223 Mins Read

জুমবাংলা ডেস্ক : আমের রাজধানীখ্যাত জেলা চাঁপাইনবাবগঞ্জে ৩-৫ টাকা কেজি দরে আম বিক্রি হচ্ছে। জেলার সদর, শিবগঞ্জ ও গোমস্তাপুরে সোমবার (১৬ মে) মধ্যরাতে হওয়া ঝড়-বৃষ্টিতে অনেক বাগানের আম ঝরে পড়েছে। এসব আম কম দামে কিনে পাঠানো হচ্ছে রাজধানী ঢাকায়।
আম ৩ টাকা কেজি

Advertisement

মঙ্গলবার দেখা গেছে, বিভিন্ন গ্রাম থেকে কম দামে আম কিনে সেগুলো বস্তাভর্তি করে আড়তে নেওয়া হচ্ছে। তারপর পাঠানো হচ্ছে রাজধানী ঢাকায়।

ঝড়ে পড়া আমের সিংহভাগই অপরিপক্ব। ছোট ও মাঝারি সাইজের এসব অপরিপক্ব আম বিক্রি হচ্ছে ১১০-২০০ টাকা মণ দরে। গ্রামের নারী-পুরুষ ও কিশোর-কিশোরীর কুড়ানো এসব আম পাইকারি ব্যবসায়ীরা কিনে আড়তে নিচ্ছেন। পরে আড়ত থেকে ট্রাকযোগে এসব আম যাচ্ছে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে।

সদর উপজেলার মহিপুর বাজার, শিবগঞ্জের চককীর্তি, নাচোলের মল্লিকপুর, গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের মকরমপুর ব্রিজ, কাঞ্চনতলা, বোয়ালিয়া বাজার, ঘাটনগর ও মিনিবাজার মোড়ে গ্রাম থেকে আম কিনে জড়ো করা হয়েছে। পরে এগুলো বস্তা ভর্তি করে রাতে ট্রাকযোগে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে যাচ্ছে।

আমচাষি ও ব্যবসায়ীরা জানায়, সোমবার মধ্যরাতে জেলায় কালবৈশাখী বৃষ্টি হয়। এ সময় গাছ থেকে অনেক অপরিপক্ব আম ঝরে পড়ে। এসব আম গ্রামের মানুষজন কুড়িয়ে ৩-৫ টাকা কেজি দরে বিক্রি করে। আমের জাতভেদে একেক রকম দামে বিক্রি হয়েছে এসব আম। ফসলী আম ৫ টাকা কেজি দরে বিক্রি হলেও অন্যান্য গুটি জাতের আম বিক্রি হয়েছে ৩-৪ টাকা কেজি দরে।

নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের মল্লিকপুর গ্রামের আমচাষি আল আমিন বলেন, প্রায় ৭ বিঘা জমিতে মাঝারি সাইজের প্রায় ৫৭টি আমগাছ রয়েছে। এসব গাছে ঝুলছে আশ্বিনা, ফজলি, ক্ষিরসাপাত, লক্ষণভোগ জাতের আম। হঠাৎ সোমবার রাতে ব্যাপক বৃষ্টির সঙ্গে ঝড় হয়। এতে অনেক আম পড়ে নষ্ট হয়। এসব আম গ্রামের অনেকেই কুড়িয়ে ৩-৫ টাকা কেজি দরে বিক্রি করেছে।

সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের মহিপুর গ্রামের সাইদুল ইসলাম জানান, গতকাল রাতে ঝড়ে চার বস্তা আম কুড়িয়েছিলাম। তিন টাকা কেজি করে এসব আম বিক্রি করেছি। বাড়িতে কিছু ফজলি আম রেখে সবগুলো বিক্রি করেছি। সকাল থেকে এখন পর্যন্ত ৬০০ টাকার আম বিক্রি করেছি।

গোমস্তাপুর উপজেলার বেলাল বাজার এলাকার জুলকার নাইন বলেন, ঝড়ে ১০ মণ আম কুড়িয়েছিলাম। তবে আম কেনার মতো মানুষ খুঁজে পাচ্ছিলাম না। পরে জানতে পারলাম, পাইকারি ব্যবসায়ীরা এসেছে আম কিনবে। তাই তাদের কাছে ৩-৪ টাকা কেজি দরে বিক্রি করলাম।

পাইকারী ব্যবসায়ী তহরুল ইসলাম বলেন, ঝড়ে পড়া আম তেমন কাজে লাগে না। তাছাড়া আমগুলো পরিপক্ব নয়। তাই আচার করেন অনেকেই। তবে অনেক বেশি আম হওয়ার কারণে বাধ্য হয়েই বিক্রি করতে হয়। আমরাও কম দামে এসব আম পাই। পরে এগুলো রাজধানী ঢাকায় ট্রাকে করে পাঠিয়ে দেই। ঢাকায় এসব আমের ব্যাপক চাহিদা রয়েছে। মঙ্গলবার দুই ট্রাক আম কিনেছি।

তিনি আরও বলেন, মঙ্গলবার সন্ধ্যায় ও রাতে আম ভর্তি দুটি ট্রাক ঢাকায় রওনা দিয়েছে। এখানে ১১০-২০০ টাকা মণ দরে কিনলেও ঢাকায় ৪০০-৫০০ টাকা মণ দরে বিক্রি হবে। তবে আমের জাত হিসেবে দাম ভিন্ন আছে। যেমন আশ্বিনা, লক্ষণভোগ গুটি আমের কেজি ৩-৪ টাকা আর ফজলি আম ৫ টাকা কেজি দরে কেনা হয়েছে।

আরেক পাইকারি ব্যবসায়ী আব্দুল মাজেদ বলেন, ঝড়ে পড়া আমে দাগ পড়ে নষ্ট হয়ে যায়। তাই বেশির ভাগ সময় আম পরিপক্ব থাকলে তা স্থানীয় জুস ফ্যাক্টরিতে চলে যায়। তবে এখন আম অপরিপক্ব হওয়ায় জুসের পাল্প করা যাবে না। তাই কম দামে কিনে ট্রাকে করে ঢাকায় পাঠিয়ে দেই।

চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, সোমবার রাতে জেলার বিভিন্ন স্থানে ব্যাপক ঝড়-বৃষ্টি হয়েছে।

তবে গোমস্তাপুরে ক্ষতির পরিমাণ তুলনামূলক বেশি। ঝড়ে আম ও লিচুর অনেক ক্ষতি হয়েছে। অনেক অপরিপক্ব আম গাছ থেকে ঝরে পড়েছে। এসব আম তেমন কোনো কাজে না আসায় কম দামে বিক্রি হয়।

প্রসঙ্গত, এ বছর চাঁপাইনবাবগঞ্জে ৩৮ হাজার হেক্টর জমিতে আমের চাষাবাদ হয়েছে। প্রায় ৫৫-৬০ লাখ গাছে চলতি মৌসুমে কৃষি বিভাগ আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ৩ লাখ ২৫ হাজার মেট্রিক টন।

গত বছর জেলায় ৩৫ হাজার হেক্টর জমিতে আড়াই লাখ মেট্রিক টন এবং তার আগের বছর ৩৩ হাজার হেক্টর জমিতে ২ লাখ ৪৫ হাজার মেট্রিক টন আম উৎপাদন হয়েছিল।

তরমুজের কেজি ৫ টাকা!

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
Bandarban

ভারী বর্ষণ, বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা

July 7, 2026
স্ত্রীকে শাবল দিয়ে হত্যা

পাশের ঘরে ঘুমাতে বলায় স্ত্রীকে শাবল দিয়ে হত্যা, মামলা

July 7, 2026
Shaturia Thana

গৃহবধূর ঝুলন্ত মরদেহের পাশে পড়ে ছিল রক্তমাখা বটি, স্বামী আটক

July 7, 2026

Latest News

Bandarban

ভারী বর্ষণ, বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা

স্ত্রীকে শাবল দিয়ে হত্যা

পাশের ঘরে ঘুমাতে বলায় স্ত্রীকে শাবল দিয়ে হত্যা, মামলা

Shaturia Thana

গৃহবধূর ঝুলন্ত মরদেহের পাশে পড়ে ছিল রক্তমাখা বটি, স্বামী আটক

PM

জননিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীকে প্রধানমন্ত্রীর আহ্বান

Ghior thana

পিস ফলের লোভ দেখিয়ে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ

৪ ভাই গ্রেপ্তার

মায়ের ‘ধর্ষককে’ হত্যার ঘটনায় ৪ ভাই গ্রেপ্তার

Sir

‘ইউএনওকে স্যার বললে আমাকেও বলতে হবে’

Jongol

ব্যর্থ প্রেমের কষ্টে ১৫ বছর জঙ্গলে একাকী জীবন

স্বামী

স্ত্রী হত্যার পর মাটিচাপা, নিখোঁজের জিডি করতে গিয়ে আটক স্বামী

৭ বছরের শিশু

৭ বছরের শিশু ধর্ষণ মামলায় একজনের মৃত্যুদণ্ড

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa