Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ শিবগঞ্জের কানসাটে আমের মণ ৫২ কেজিতে
বিভাগীয় সংবাদ রাজশাহী

শিবগঞ্জের কানসাটে আমের মণ ৫২ কেজিতে

By Shamim RezaJune 14, 20222 Mins Read

জুমবাংলা ডেস্ক : সারাজীবন ৪০ কেজিতে একমণ শুনে আসলেও চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট আমবাজারে ৫০ থেকে ৫২ কেজিতে এক মণ ধরে আম কিনছেন আড়তদাররা। এতে বিপাকে পড়েছেন চাষিরা। তবে সংশ্লিষ্টরা বলছেন, দ্রুতই এ সমস্যার সমাধান করা হবে।

আম

Advertisement

সরেজমিনে দিনব্যাপী কানসাট আমবাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। আম চাষিদের অনেকটা জিম্মি করেই ৫০ থেকে ৫২ কেজিতে একমণ ধরে আম কিনছেন আড়তদাররা। এছাড়া বাড়তি ওজনে আম বিক্রি করতে অপারগতা প্রকাশ করলে চাষিদের সঙ্গে বাজে আচরণেরও অভিযোগ উঠেছে।

কানসাটে আম বিক্রি করতে আসা শ্যামপুর ইউনিয়নের আরিফ বলেন, এ বছর অন্য বছরের থেকে গাছে আম অনেক কম ধরেছে। আর এদিকে আম বিক্রি করতে এসে শুনছি ৫২ কেজিতে একমণ ধরা হবে। এতে আমার মাথায় আকাশ ভেঙে পড়েছে।

তিনি আরও বলেন, গত বছরও আমাদের জিম্মি করে ৫০ কেজিতে মণ নিয়েছেন আড়তদাররা। আর এবার ফের ৫২ কেজিতে মণ নিচ্ছেন। এমন চলতে থাকলে আমরা কীভাবে আমের চাষ করবো?

কানসাট ইউনিয়নের আব্বাস বাজার এলাকার নজরুল ইসলাম বলেন, আম হচ্ছে কাঁচা পণ্য। গেল পাঁচবছর থেকে আমরা ৪৫ কেজিতে এক মণ ধরে আম বিক্রি করতাম। তবে গতবছর হঠাৎ আড়তদাররা ৫০ কেজিতে মণ নেওয়া শুরু করে। এবার ফের বলছে ৫২ কেজিতে মণ বিক্রি করতে হবে। এতে আমরা তাদের কাছে জিম্মি হয়ে গেছি।

তিনি বলেন, আমবাজারে এক কথা বলে আম কেনেন আড়তদাররা। আর ঘরে গিয়ে ওজনের সময় খারাপ আচরণ করেন। আমরা কিছু বলতে পারি না।

কানসাটে আম বিক্রি করতে আসা জিয়াউর রহমান নামে এক কলেজশিক্ষক বলেন, গত ১০ দিন থেকে এই কানসাট বাজারে আম বিক্রি করতে আসছি। এমন কোনো দিন নেই যে আড়তদারদের সঙ্গে ঝামেলা হয় না। কেউ বলে ৫০ কেজিতে মণ নেবে, ফের কেউ বলে ৫২ কেজিতে মণ নেবো। তবে এবার আমের দাম ভালো আছে।

এই ৫২ কেজিতে মণ ধরার বিষয়টি নিয়ে অর্ধশতাধিক আম চাষি অভিযোগ করেছেন।

এ বিষয়ে কানসাট আম আড়তদার ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক ওমর ফারুক টিপু বলেন, কানসাট বাজারে ওজন নিয়ে একটি ঝামেলা সৃষ্টি হয়েছে। এটি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে দ্রুত সমাধান করা হবে।

শিবগঞ্জ ম্যাংগো প্রডিউসার কো-অপারেটিভ সোসাইটির সাধারণ সম্পাদক ইসমাইল খান শামীম বলেন, কানসাট বাজারে আম চাষিদের জিম্মি করে ৫০ কেজিতে মণ নিচ্ছে আড়তদাররা। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন হাজারও চাষি। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া দরকার। আর জেলার সব আম বাজারে এক ওজনে মণ করা প্রয়োজন।

পদ্মা সেতুতে চলতে তৈরি হচ্ছে কয়েকশ নতুন বাস

শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুল হায়াত বলেন, কানসাট আমবাজারে ওজন নিয়ে ঝামেলার বিষয়টি শুনেছি। পরে জেলার অন্য আমবাজারের সঙ্গে ওজন মিলিয়ে এ বাজার চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। তবে আমের মণ ৫২ কেজিতে নিচ্ছে আপনার কাছেই শুনলাম। এ বিষয়ে খোঁজ-খবর নেবো।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
স্ত্রীকে শাবল দিয়ে হত্যা

পাশের ঘরে ঘুমাতে বলায় স্ত্রীকে শাবল দিয়ে হত্যা, মামলা

July 7, 2026
Shaturia Thana

গৃহবধূর ঝুলন্ত মরদেহের পাশে পড়ে ছিল রক্তমাখা বটি, স্বামী আটক

July 7, 2026
PM

জননিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীকে প্রধানমন্ত্রীর আহ্বান

July 7, 2026

Latest News

স্ত্রীকে শাবল দিয়ে হত্যা

পাশের ঘরে ঘুমাতে বলায় স্ত্রীকে শাবল দিয়ে হত্যা, মামলা

Shaturia Thana

গৃহবধূর ঝুলন্ত মরদেহের পাশে পড়ে ছিল রক্তমাখা বটি, স্বামী আটক

PM

জননিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীকে প্রধানমন্ত্রীর আহ্বান

Ghior thana

পিস ফলের লোভ দেখিয়ে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ

৪ ভাই গ্রেপ্তার

মায়ের ‘ধর্ষককে’ হত্যার ঘটনায় ৪ ভাই গ্রেপ্তার

Sir

‘ইউএনওকে স্যার বললে আমাকেও বলতে হবে’

Jongol

ব্যর্থ প্রেমের কষ্টে ১৫ বছর জঙ্গলে একাকী জীবন

স্বামী

স্ত্রী হত্যার পর মাটিচাপা, নিখোঁজের জিডি করতে গিয়ে আটক স্বামী

৭ বছরের শিশু

৭ বছরের শিশু ধর্ষণ মামলায় একজনের মৃত্যুদণ্ড

Manikganj

ধর্ষণ মামলায় সাবেক ছাত্রলীগ নেতার যাবজ্জীবন কারাদণ্ড

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa