Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home বিভাগীয় সংবাদ ম্যাংগো ট্রেনেই কোরবানির পশু পরিবহন শুরু
বিভাগীয় সংবাদ রাজশাহী

ম্যাংগো ট্রেনেই কোরবানির পশু পরিবহন শুরু

By Shamim Rezaজুন 24, 20233 Mins Read

জুমবাংলা ডেস্ক : চাঁপাইনবাবগঞ্জ থেকে চলতি বছরও কোরবানির পশু কম খরচে ঢাকা নেওয়ার ব্যবস্থা করেছে বাংলাদেশ রেলওয়ে। আলাদাভাবে ‘ক্যাটল স্পেশাল ট্রেন’ চালু না হলেও ম্যাংগো স্পেশাল ট্রেনের আলাদা ওয়াগনে কোরবানি পশু ঢাকায় পরিবহন করা হচ্ছে। বিশেষায়িত এ ট্রেনটি একটানা তিনদিন অর্থাৎ ২৪ জুন থেকে ২৬ জুন পর্যন্ত চালু থাকবে বলে জানিয়েছে রেলওয়ের কর্মকর্তারা।

কোরবানির পশু

Advertisement

শনিবার (২৪ জুন) চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে কোরবানি পশু পরিবহন শুরু হয়। এদিন চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে দুটি ওয়াগনে ৪০টি গরু ও ৬টি ছাগল পরিবহন করা হয়। প্রথম দিন কোরবানির পশু ঢাকায় নিতে দুই খামারি বুকিং দিয়েছেন। এসব পশু পরিবহন করে রেলওয়ের আয় হয় ২৩ হাজার ৬৬০ টাকা।

শনিবার সন্ধ্যার চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে ট্রেনে গরু পরিবহনের কার্যক্রম উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- পশ্চিমাঞ্চল রেলওয়ের সহকারী বাণিজ্যিক কর্মকর্তা নুর আলম, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোস্তাফিজুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার ওবায়দুল্লাহ, সহকারী রেলস্টেশন মাষ্টার আমানত প্রমুখ।

রেলওয়ের সূত্রে মতে, প্রথমে কোরবানি পশু নিয়ে জেলার রহনপুর রেলওয়ে স্টেশন থেকে বিকেল ৪টায় ছাড়ে ট্রেনটি। চাঁপাইনবাগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে সন্ধ্যা ৬টায়, কাঁকনহাট রেলওয়ে স্টেশন থেকে সন্ধ্যা ৬টা ৪০ মিনিট, বড়াল ব্রিজ থেকে রাত ৯টা ২৫ মিনিট, উল্লাপাড়া রেলওয়ে স্টেশন থেকে রাত ১০টা এবং বঙ্গবন্ধু সেতু (পূর্ব) থেকে রাত ১০টা ৪০ মিনিটে গরু নিয়ে ছেড়ে যাবে ট্রেনটি রাজধানী ঢাকার তেজগাঁওয়ের উদ্দেশ্যে।

চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশনের মাস্টার ওবায়দুল্লা জাানন, আজ প্রথম দিন ট্রেনটি রহনপুর স্টেশন থেকে থেকে ছাড়ে বিকেল সাড়ে ৪টার দিকে। চাঁপাইনবাবগঞ্জে ট্রেনটি নির্ধারিত সময়ের কিছু পর এসে পৌঁছায়। রাত ৮টার দিকে ট্রেনটি ছেড়ে যাওয়ার কথা রয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ, কাঁকনহাট, রাজশাহী থেকে ট্রেনের একটি ওয়াগনের ভাড়া ১১ হাজার ৮৩০ টাকা নির্ধারন করা হয়েছে। বড়াল ব্রিজ থেকে ৯ হাজার ২৩০ টাকা, উল্লাপাড়া রেলওয়ে স্টেশন থেকে ৮ হাজার ৫৯০ টাকা ও বঙ্গবন্ধু সেতু (পূর্ব) থেকে প্রতি ওয়াগনের ভাড়া হবে ৬ হাজার ৫৫০ টাকা।

চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে, প্রথমবারের মতো চাঁপাইনবাবগঞ্জ থেকে ২০২১ সালের ১৭ জুলাই ক্যাটল স্পেশাল ট্রেন চালু হয়। ট্রেনটি ১৯ জুলাই পর্যন্ত গরু পরিবহন করে। তিন দিন ধরে চলা এ ট্রেনটিতে চাঁপাইনবাবগঞ্জ থেকে কোরবানিযোগ্য পশু পরিবহন করা হয় মাত্র ৭৭টি। আয় হয় ৪৫ হাজার ৫৮৪।

২০২২ সালের ৬ জুলাই দ্বিতীয়বারের মতো চালু হয় ক্যাটল ট্রেন। ২৩টি কোরবানি পশু পরিবহন করে রেলওয়ের আয় হয় ১১ হাজার ২৩৯ টাকা।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় হাজি ফার্মের মালিক শহিদুল ইসলাম হিলেম ট্টেনে ঢাকায় ১৫টি গরু পরিবহন করেন। তিনি বলেন, কম খরচে ট্রেনে ঢাকায় গরু পরিবহন করতে পেরে আমি খুবই খুশি। ট্রেনে গাদাগাদি ছাড়ায় ঢাকাতে গরু পরিবহন করা যায়। এতে গরুর কষ্ট হয় না, শারিরীকভাবে জখম হওয়ার তো প্রশ্নই আসে না।

ভেজাল মসলা চেনার সহজ উপায়

বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চল জোনের বিভাগীয় (পাকশি) ব্যবস্থাপক শাহ সুফী নুর মোহাম্মদ বলেন, আসন্ন ঈদ উল আজহা উপলক্ষে তৃতীয়বারের মতো খামারি ও ব্যবসায়ীদের চাহিদার ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার রহনপুর রেলস্টেশন থেকে ঢাকা রুটে ম্যাংগো ট্রেনের ওয়াগনে কোরবানি পশু পরিবহন করা হচ্ছে। আগামী ২৬ জুন পর্যন্ত খামারিরা এই সুবিধাটি পাবেন। ট্রেনটি বিকেল ৪ টায় রহনপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যাবে ঢাকার উদ্দেশ্যে। পথিমধ্যে চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশনসহ আরও ৬টি স্টেশনে কোরবানির পশু নিয়ে ট্রেনটি ঢাকার তেজগাঁও পৌঁছাবে গভীর রাতে। চাঁপাইনবাবগঞ্জ থেকে একটি গরু পরিবহনের জন্য ভাড়া নির্ধারণ করা হয়েছে ৫৯২ টাকা বলেও জানান শাহ সুফী নুর মোহাম্মদ।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
ইয়াবা

টেকনাফে ৬ কোটি ৫০ লাখ টাকার ইয়াবা জব্দ, একজন আটক

জুন 16, 2026
পুলিশের গাড়িবহর

পুলিশের গাড়িবহরে হামলা: ডিসি-এসপির গাড়ি ভাঙচুর, ওসিসহ আহত ৩০

জুন 16, 2026
ওসি

উদ্ধার হওয়া ইয়াবা গায়েব, বহনকারীকে ছেড়ে দেওয়া হয় ওসির নির্দেশে

জুন 16, 2026
Latest News
ইয়াবা

টেকনাফে ৬ কোটি ৫০ লাখ টাকার ইয়াবা জব্দ, একজন আটক

পুলিশের গাড়িবহর

পুলিশের গাড়িবহরে হামলা: ডিসি-এসপির গাড়ি ভাঙচুর, ওসিসহ আহত ৩০

ওসি

উদ্ধার হওয়া ইয়াবা গায়েব, বহনকারীকে ছেড়ে দেওয়া হয় ওসির নির্দেশে

Doulatpur

দৌলতপুরে যুবদল নেতার নেতৃত্বে অবৈধ ড্রেজার সিন্ডিকেট!

Manikganj Sadar

মানিকগঞ্জে উপজেলা কমপ্লেক্স নির্মাণ জটিলতা নিরসনে সভা

নরসিংদী

নরসিংদীতে রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত ১

Bbaria

দাম্পত্য কলহের সালিশ বৈঠকে হামলা, বিএনপি নেতা নিহত

Tree

গাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

৭ বছরের শিশু

ভুট্টাক্ষেতের মাটি খুঁড়ে মিলল ৭ বছরের শিশুর বস্তাবন্দি মরদেহ

বেরোবি ছাত্রদল

বেরোবি ছাত্রদলের সহ-সভাপতির বিরুদ্ধে যৌতুকের জন্য স্ত্রীকে মারধর, হত্যার হুমকির অভিযোগ

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa