Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home খোরশেদ ও বর্ষার বিয়েতে মাতলেন গ্রামবাসী
বিভাগীয় সংবাদ

খোরশেদ ও বর্ষার বিয়েতে মাতলেন গ্রামবাসী

By Tarek HasanAugust 13, 20232 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : বউভাতের দাওয়াতে এসে মোটরসাইকেল গ্যারেজের মালিক মানিক মিয়া বলেন, ‘খোরশেদ মোটর মেকানিক হিসেবে অনেক ভালো কাজ করে। তার বিয়ের আয়োজন ছিলো চোখে পড়ার মতো। আমরা দাওয়াতে এসে খুবই আনন্দিত।’

খোরশেদ ও বর্ষা

শেরপুর সদরের ভাতশালা ইউনিয়নের মধ্য বয়ড়া গ্রামের মোটর মেকানিক খোরশেদ আলম। শহরের নামী কয়েকজন মেকানিকের অন্যতম তিনি। আর দশটা সুস্থ মানুষের মতোই করেন জীবনযাপন। তার আয়ে চলে পরিবার। এরপরও বিয়ের জন্য পাচ্ছিলেন না পাত্রী।

প্রতিবারই খোরশেদের সামনে বাধা হয়ে দাঁড়ায় তার উচ্চতা। তার জন্য একের পর এক পাত্রী দেখে প্রত্যাখ্যাত হন পরিবারের সদস্য ও ঘটক। অবশেষে বিয়ের জন্য পাত্রী খুঁজে পান এ মেকানিক।

শেরপুর শহরে শুক্রবার বেশ আয়োজন করে বিয়ে হয়েছে খোরশেদের। এতে একদিকে যেমন স্বস্তি এসেছে তার জীবনে, তেমনই আনন্দের অংশীদার হয়েছেন স্থানীয় অনেকে।

বিয়ের পরের দিন শনিবার মধ্য বয়ড়া গ্রামে খোরশেদের বাড়িতে আয়োজন করা হয় বউভাতের। এতে আমন্ত্রিত অতিথি হয়ে আসেন অনেকে। তার চেয়েও বেশি মানুষ আসেন বর ও কনেকে দেখতে।

মোহন মিয়া ও খোদেজা বেগম দম্পতির চার সন্তানের একজন খোরশেদ আলম। দারিদ্র্যের কারণে পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়ে শিক্ষাজীবন আর টেনে নিতে পারেননি তিনি।

খোরশেদ জানান, নানা জায়গায় ঘোরাঘুরি করে কাজ খুঁজলেও কেউ নিয়োগ দেয়নি তাকে। অবশেষে ১৪ বছর আগে শহরের তিনআনী বাজারের একটি মোটরসাইকেলের গ্যারেজে শ্রমিক হিসেবে তাকে কাজ দেন আমিনুল ইসলাম নামের এক গ্যারেজ মালিক। এরপর থেকে আর পেছন ফিরে তাকাতে হয়নি।

এ মেকানিকের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, তারা একের পর এক পাত্রী দেখে ব্যর্থ হচ্ছিলেন। শেষ ভরসা হিসেবে ধরনা দেন ঘটক বুধু মিয়ার কাছে।

এ নিয়ে ঘটক বুধু মিয়া বলেন, ‘আড়াই শ পাত্রী দেখে শেরপুর শহরের দীঘারপাড়ের বাচ্চু মিয়ার মেয়ে বর্ষার সঙ্গে বিয়ে ঠিক করি খোরশেদ আলমের।’

তিনি বলেন, বর্ষার উচ্চতা খোরশেদের চেয়ে বেশি। সে বিয়ে নিয়ে খুশি। দাম্পত্য জীবনে সুখী হতে সবার কাছে দোয়া চেয়েছে বর্ষা।

খোরশেদের দাদি বলেন, ‘আমার নাতি খুব ভালো মানুষ। সে আমাদের পরিবার চালায়। আমি তার জন্য আল্লাহর কাছে দোয়া চাই।’

বউভাতের দাওয়াতে এসে মোটরসাইকেল গ্যারেজের মালিক মানিক মিয়া বলেন, ‘খোরশেদ মোটর মেকানিক হিসেবে অনেক ভালো কাজ করে। তার বিয়ের আয়োজন ছিলো চোখে পড়ার মতো। আমরা দাওয়াতে এসে খুবই আনন্দিত।’

প্রাথমিকে ৮ হাজার শিক্ষক নিয়োগের প্রস্তুতি নিচ্ছে ডিপিই

অনুষ্ঠানে নবদম্পতিকে দেখতে আসা নাজমুল জানান, এ বিয়ে শেরপুরে ভাইরাল হয়ে গেছে। সবাই দেখতে এসে সেলফি নিচ্ছে।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
খোরশেদ খোরশেদ মোটর গ্রামবাসী বর্ষার বিভাগীয় বিয়েতে, মাতলেন সংবাদ
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
Probashi

স্বামীকে ভিডিও কলে রেখে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

January 31, 2026
Kaliganj-Gazipur-Rana sarkar-2

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা রানাকে নিয়ে অপপ্রচার

January 31, 2026
বালিশ মিষ্টি

নেত্রকোণার ঐতিহ্যবাহী ‘বালিশ মিষ্টি’ পেলো দেশের ৫৮তম জিআই স্বীকৃতি

January 31, 2026
Latest News
Probashi

স্বামীকে ভিডিও কলে রেখে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

Kaliganj-Gazipur-Rana sarkar-2

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা রানাকে নিয়ে অপপ্রচার

বালিশ মিষ্টি

নেত্রকোণার ঐতিহ্যবাহী ‘বালিশ মিষ্টি’ পেলো দেশের ৫৮তম জিআই স্বীকৃতি

অসহায় প্রবাসী

বিদেশে ঘাম ঝরিয়ে কেনা বাড়ি, আশুলিয়ায় পানি ও বিদ্যুৎবিহীন অসহায় প্রবাসী

‘বিদ্রোহী’ প্রার্থীর পক্ষে প্রচারণা: স্বেচ্ছাসেবক দলের ৯ নেতাকে শোকজ, বহিষ্কার ১

ডেপুটি জেলার

জামিন ছাড়াই হত্যা মামলার তিন আসামির মুক্তি, ডেপুটি জেলার বরখাস্ত

এমপি প্রার্থী আশা

আমাকে ভোট দিন, জয়ী হলে সবার বিয়ের ব্যবস্থা করব : এমপি প্রার্থী আশা

মানিকগঞ্জ-১ আসনে বিএনপি-জামায়াত প্রার্থীর প্রকাশ্য আচরণবিধি লঙ্ঘন!

APP Lutfor Rahman

এপিপির বিরুদ্ধে সরকারি জমি দখলের অভিযোগ!

Bhola

হাত পাখার নারী কর্মীদের ওপর জামায়াত কর্মীদের হামলার অভিযোগ

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.