Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ গাজীপুরে ডাকাতি হওয়া রড সাটুরিয়ায় যুবদল নেতার দোকান থেকে উদ্ধার
ঢাকা বিভাগীয় সংবাদ

গাজীপুরে ডাকাতি হওয়া রড সাটুরিয়ায় যুবদল নেতার দোকান থেকে উদ্ধার

By Saiful IslamFebruary 28, 20262 Mins Read

সাইফুল ইসলাম : গাজীপুরে সংঘটিত ডাকাতির ঘটনায় লুট হওয়া লোহার রড মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বরাইদ ইউনিয়নের ছনকা বাজার থেকে উদ্ধার করেছে কালিয়াকৈর থানা পুলিশ।

Shaturia

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ছনকা বাজারে জয়নাল আবেদীনের দোকানে অভিযান চালিয়ে এসব রড উদ্ধার করা হয়। তবে জয়নাল আবেদীন পলাতক থাকায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

স্থানীয় একাধিক সূত্র জানায়, জয়নাল আবেদীন দৌলতপুর উপজেলার কলিয়া ইউনিয়নের মিরহাটাইল গ্রামের ইউনুছ আলীর ছেলে। তিনি ভোটার স্থানান্তর করে ছনকায় নাম অন্তর্ভুক্ত করলেও বসবাস করেন দৌলতপুরেই। বর্তমানে তিনি বরাইদ ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রায় ১০ বছর ধরে ছনকা বাজারে ‘মেসার্স জান্নাত অ্যান্ড খাদিজা এন্টারপ্রাইজ’ নামে তার রড ও সিমেন্টের ব্যবসা রয়েছে।

Advertisement

স্থানীয়দের দাবি, সম্প্রতি তিনি বাজারের পাশে প্রায় ১৫ লাখ টাকা মূল্যের একটি জমি কিনে সেখানে ভবন নির্মাণকাজ শুরু করেছেন। তার আয়ের নির্দিষ্ট উৎস নিয়ে এলাকাবাসীর মধ্যে প্রশ্ন ছিল। ডাকাত দলের সঙ্গে তার যোগাযোগ থাকতে পারে—এমন আশঙ্কায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

কালিয়াকৈর থানার তদন্ত কর্মকর্তা এসআই জাহাঙ্গীর আলম জানান, গত ১৮ ফেব্রুয়ারি গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার চান্দরা এলাকায় ওয়ালটন ফ্যাক্টরির সামনে একটি ডাকাতির ঘটনা ঘটে। চট্টগ্রাম থেকে ১৩ টন রড বোঝাই একটি ট্রাক সেখানে পৌঁছালে ডাকাতরা ট্রাকটির গতিরোধ করে। পরে তারা চালককে জিম্মি করে নিজেদের লোক দিয়ে ট্রাকটি নিয়ে যায়। চালককে ট্রাক থেকে নামিয়ে একটি মাইক্রোবাসে তুলে অজ্ঞাত স্থানে ফেলে রাখা হয়।

এ ঘটনায় রাজশাহীর তানজেদ আলী বাদী হয়ে একটি ডাকাতি মামলা দায়ের করেন। মামলার তদন্তে গত শুক্রবার মানিকগঞ্জ জেলার বাংলাদেশ হাট এলাকা থেকে ডাকাত দলের চার সদস্যকে আটক করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ছনকা বাজারে জয়নাল আবেদীনের দোকান থেকে ডাকাতি হওয়া প্রায় ৫ থেকে ৬ টন রড উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আটক ব্যক্তিরা একটি আন্তঃজেলা ডাকাত দলের সদস্য।

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
Related Posts

নওখন্ডা জামে মসজিদের কমিটি গঠন: সভাপতি বাচ্চু মিয়া, সাধারণ সম্পাদক আল-আমিন

September 14, 2026
ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

August 14, 2026
ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

July 30, 2026

Latest News

নওখন্ডা জামে মসজিদের কমিটি গঠন: সভাপতি বাচ্চু মিয়া, সাধারণ সম্পাদক আল-আমিন

ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

অন্তঃসত্ত্বা

দীর্ঘদিন ছিলেন কারাগারে, বাড়ি ফিরে জানলেন স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা

Manikganj Pic

মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান, তিন প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ

Chapai

এসি বাসে ১৬ কেজি গাঁজা নিয়ে ফিরছিলেন শ্বশুর-জামাই-মেয়ে

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa