জুমবাংলা ডেস্ক: নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভীর নাম ভাঙিয়ে ডিপিডিসি কর্মকর্তার কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগে ফেরদৌস আরা লতা (৪৪) নামক এক নারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১।

গ্রেপ্তারকৃত ফেরদৌস আরা লতা ফতুল্লা থানার ২৯২ দেওভোগ পানির ট্যাংকির মৃত আব্দুল মান্নান মিয়াজির মেয়ে।

রবিবার তাকে দেওভোগ পানির ট্যাংকি এলাকা থেকে গ্রেপ্তার করে র‌্যাব। পরে রাতে ফতুল্লা মডেল থানায় সোপর্দ করা হয়। এ ঘটনায় দক্ষিণ সস্তাপুরের মৃত আফছার আলী মোল্লার ছেলে ডিপিডিসি কর্মকর্তা মোল্লা মনিরুজ্জামান বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছেন।

Advertisement

মামলায় উল্লেখ করা হয়েছে, গ্রেপ্তারকৃত ফেরদৌস আরা লতা কণ্ঠ নকল করে নিজেকে মেয়র আইভী পরিচয় দিয়ে চলতি মাসের ১৮ এপ্রিল রাত দশটার দিকে বাদীকে ফোন করে বলে ‘আমি সেলিনা হায়াৎ আইভী বলছি। একজন ব্লাড ক্যানসারে আক্রান্ত রোগীর জন্য সাহায্যের দরকার। আমি বিভিন্ন জায়গায় মানুষকে সাহায্য দিয়ে যাচ্ছি, আমার পাশাপাশি আপনারাও মানুষের সহযোগিতায় এগিয়ে আসেন। সামনে ঈদুল ফিতর, এই ঈদে আমরা গরিবদের জাকাত দেই। আপনারা আপনার কর্মস্থলের সকলে মিলে মুমূর্ষু রোগীর জাকাত স্বরূপ সাহায্যের জন্য এগিয়ে আসলে একটি প্রাণ বেঁচে যায়। আমি যতটুকু পারি সাহায্য দেব। পাশাপাশি আপনারাও সহযোগিতা করবেন।’

এর পরিপ্রেক্ষিতে বাদী ১৯ এপ্রিল সকালে নিজ বিকাশ অ্যাকাউন্ট থেকে প্রথম দফায় ৫ হাজার এবং দ্বিতীয় দফায় আরও পাঁচ হাজার টাকা বিকাশের মাধ্যমে পাঠান।

পরবর্তীতে বাদী তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ডিপিডিসি নারায়ণগঞ্জ এর নির্বাহী প্রকৌশলী মো. আনিছের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করলে তিনি বাদীকে বলেন যে তিনি প্রতারণার শিকার হয়েছেন। যাকে টাকা পাঠানো হয়েছে তিনি আসলে প্রকৃত মেয়র আইভী নয়। এ ব্যাপারে র‌্যাব-১১”র নিকট লিখিত অভিযোগ দায়ের করা হলে রোববার প্রতারক নারীকে গ্রেপ্তার করে।

বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ রকিবুজ্জামান জানান, রাতে র‌্যাব-১১’র সদস্যরা প্রতারক নারীকে থানায় সোপর্দ করেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

নিজ পায়ে গোল দিয়ে তেলের বোতল নয়, যেন বিশ্বকাপ জিতে গেলেন তাঁরা

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.