Close Menu
ZoomBangla iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
ZoomBangla iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
ZoomBangla iNews
Home বিভাগীয় সংবাদ খুলনা মারা গেলেন প্রেমের টানে খুলনায় আসা সেই অস্ট্রেলিয়ার চিত্রশিল্পী ম্যালকম
খুলনা বিভাগীয় সংবাদ

মারা গেলেন প্রেমের টানে খুলনায় আসা সেই অস্ট্রেলিয়ার চিত্রশিল্পী ম্যালকম

By Shamim Rezaজানুয়ারি 24, 20242 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : প্রেমের টানে খুলনায় আসা অস্ট্রেলিয়ার চিত্রশিল্পী ম্যালকম কেইথ আরনল্ড (৭৬) মৃত্যুবরণ করেছেন। বুধবার (২৪ জানুয়ারি) সকাল ৬টার দিকে নগরীর সোনাডাঙ্গা এলাকার ভাড়া বাড়িতে তার মৃত্যু হয়। তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন।

অস্ট্রেলিয়ার চিত্রশিল্পী ম্যালকম কেইথ আরনল্ড

নগরীর সোনাডাঙ্গা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. আমিরুল ইসলাম জানান, খবর পেয়ে আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানিয়েছি। একইসঙ্গে দূতাবাসে ডকুমেন্টস পাঠানো হয়েছে। দূতাবাস থেকে মরদেহ দাফনের অনুমতি দিয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী তার পরিবারকে জানানো হয়েছে। তারা স্থানীয় কাউন্সিলরের কাছ থেকে কাগজপত্র নিয়ে বসুপাড়া কবরস্থানে মরদেহ দাফন করবেন।

ম্যালকমের স্ত্রী হালিমা বেগম জানান, মঙ্গলবার রাতের খাবার ও ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়েন ম্যালকম। ভোরে তার ঘন ঘন শ্বাস নেওয়ার শব্দ শুনতে পেয়ে দৌড়ে যাই। তখন তিনি মুখের স্প্রে দিতে বলেন। কিছুক্ষণ পর তার মৃত্যু হয়। পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি স্ট্রোক করে মারা গেছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। হৃদরোগ ও ডায়াবেটিকসহ বিভিন্ন শারীরিক জটিলতা ছিল তার।

কান্নাজড়িত কন্ঠে হালিমা বেগম বলেন, খুব ভালো মনের মানুষ ছিলেন তিনি। আমার জন্য ইসলাম ধর্মও গ্রহণ করেছিলেন। অস্ট্রেলিয়ায় তার পরিবার রয়েছে। আমি বলতাম আপনি অস্ট্রেলিয়ায় ফিরে যান। কিন্তু ম্যালকম বলতেন তুমি ছাড়া আমার খেয়াল কেউ রাখতে পারবে না। আমি এ দেশেই থাকবো। এমনকি মারা গেলেও এই দেশের মাটিতে আমাকে কবর দিও।

তিনি আরও বলেন, আমি অস্ট্রেলিয়ায় তার পরিবারের সঙ্গে কথা বলেছি। তারা বলেছে বাংলাদেশে তাকে দাফন করলে সমস্যা নেই। বিষয়টি থানা পুলিশকে জানিয়েছি। তারা অস্ট্রেলিয়া অ্যাম্বাসিকে জানিয়েছে। সেখান থেকে অনুমতিও পেয়েছি। কিছু কাগজপত্র প্রয়োজন সেগুলো সংগ্রহ করে বসুপাড়া কবরস্থানে দাফন করা হবে। তবে এখনো সময় নির্ধারণ করা হয়নি।

খুবই সহজ উপায়ে যেভাবে করলা চাষ করবেন, হবে বাম্পার ফলন

হালিমা বেগম জানান, প্রথম স্বামীর সঙ্গে সম্পর্ক ছিন্ন হওয়ার পর তিনি মোংলায় ওয়ার্ল্ড ভিশনে কাজ করতেন। ২০০১ সালে ম্যালকম মোংলায় এলে তার সঙ্গে পরিচয় হয়। হালিমার বাড়ি বাগেরহাট জেলার রামপাল উপজেলার পেড়িখালী গ্রামে। পরে তিনি অসুস্থ হয়ে পড়লে ম্যালকমকে চিঠি পাঠান। ২০০৩ সালে ম্যালকম বাংলাদেশে এসে তার চিকিৎসা করান। এরপর ম্যালকম তাকে বিয়ের প্রস্তাব দিলে তিনি ম্যালকমকে ইসলাম ধর্ম গ্রহণের কথা বলেন। ম্যালকম ইসলাম ধর্ম গ্রহণ করে ২০০৪ সালের ৮ ফেব্রুয়ারি তাকে বিয়ে করেন।

FacebookXLinkedInMessengerWhatsAppCopyEmailTelegram
ZoomBangla iNews
ZoomBangla iNews
inews.zoombangla.com
Follow

Follow ZoomBangla iNews on Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from ZoomBangla iNews in your Google news feed.

Follow ZoomBangla iNews on Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at ZoomBangla iNews, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
চাঁদা নেওয়া

ব্যবসায়ীর কাছ থেকে ১ কোটি ৭০ লাখ চাঁদা নেওয়ার অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেফতার ৪

মে 20, 2026
Sohel

শিশু রামিসা ধর্ষণ-হত্যা: প্রধান আসামি সোহেলের দায় স্বীকার

মে 20, 2026
Ramisa

রামিসা হত্যাকাণ্ড নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিল পুলিশ

মে 20, 2026
Latest News
চাঁদা নেওয়া

ব্যবসায়ীর কাছ থেকে ১ কোটি ৭০ লাখ চাঁদা নেওয়ার অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেফতার ৪

Sohel

শিশু রামিসা ধর্ষণ-হত্যা: প্রধান আসামি সোহেলের দায় স্বীকার

Ramisa

রামিসা হত্যাকাণ্ড নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিল পুলিশ

Khaled

মানিকগঞ্জ পুলিশ লাইনের যানবাহন শাখায় কোটি টাকার অনিয়ম-লুটপাট!

আগুন

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

hizla

লঞ্চে নিয়ে তরুণীকে ধর্ষণের পর ঢাকায় রেখে পালিয়ে যায় সৌরভ

Doulatpur

প্রথম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা ২ শিশুর!

লিচু

টাকা ছাড়াই খাওয়া যাচ্ছে লিচু

রাজবাড়ী

‘গরু নয় যেন জলহস্তি’— ৩৬ মণের ‘বস’কে দেখতে রাজবাড়ীতে ভিড়

প্রসূতির মৃত্যু

মাদারীপুরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ

 

ZoomBangla iNews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

TelegramXWhatsApp