মার্কিন নৌবাহিনীর বাধা ও হুমকির পরও একটি ইরানি তেলবাহী জাহাজ নিরাপদে দেশের জলসীমায় প্রবেশ করেছে বলে জানিয়েছে আইআরআইবি। এই তথ্যের ভিত্তিতে প্রতিবেদন প্রকাশ করেছে দ্য ডন।

প্রতিবেদন অনুযায়ী, ‘সিলি সিটি’ নামের ট্যাংকারটি ইরানি নৌবাহিনীর সুরক্ষায় আরব সাগর অতিক্রম করে সোমবার রাতে (২০ এপ্রিল) ইরানের আঞ্চলিক জলসীমায় পৌঁছায়। বর্তমানে জাহাজটি দেশটির দক্ষিণাঞ্চলের একটি বন্দরে নোঙর করে আছে।
দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্র ও ইরান-এর মধ্যে উত্তেজনা বিরাজ করছে, বিশেষ করে তেল রপ্তানি ও সমুদ্রপথে চলাচল নিয়ে। ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞার অংশ হিসেবে যুক্তরাষ্ট্র প্রায়ই দেশটির তেলবাহী জাহাজগুলোর গতিবিধি পর্যবেক্ষণ এবং চলাচলে বাধা দেওয়ার চেষ্টা করে।
অন্যদিকে, ইরান তাদের জ্বালানি রপ্তানি অব্যাহত রাখতে নৌ-সুরক্ষা ব্যবস্থা জোরদার করেছে। প্রয়োজন হলে নিজস্ব নৌবাহিনীর সহায়তায় ট্যাংকারগুলোকে নিরাপদে গন্তব্যে পৌঁছে দিচ্ছে।
বিশ্লেষকদের মতে, আরব সাগর ও পারস্য উপসাগর অঞ্চল বৈশ্বিক জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে এই অঞ্চলে যেকোনো ধরনের উত্তেজনা আন্তর্জাতিক বাজারে প্রভাব ফেলতে পারে।
সাম্প্রতিক এই ঘটনাটি আবারও প্রমাণ করছে, সামুদ্রিক পথের নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে টানাপোড়েন এখনো অব্যাহত রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


