মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের হামলার পর সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে কুয়েত তার আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে। দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এই সিদ্ধান্তের কথা জানিয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়।
কর্তৃপক্ষ জানায়, পূর্বনির্ধারিত চুক্তি ও প্রক্রিয়া অনুসরণ করে সব ফ্লাইটকে বিকল্প বিমানবন্দরে সরিয়ে নেওয়া হবে। এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে।
এর আগে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে ইরানের হামলার পর মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করে, ‘অবৈধভাবে’ প্রণালি অতিক্রমের চেষ্টা করা দুটি তেলবাহী জাহাজে হামলা চালানো হয়েছে।
এছাড়া বাহরাইনের শেখ ইসা বিমানঘাঁটি এবং কুয়েতের আলি আল-সালেম ও আহমাদ আল-জাবের বিমানঘাঁটিতে ড্রোন হামলার দাবিও করেছে আইআরজিসি।
উদ্ভূত পরিস্থিতিতে আঞ্চলিক নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে এবং বিভিন্ন দেশ সতর্ক অবস্থানে রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



