
ট্রাম্প দাবি করেন, এসব গণমাধ্যম ইরানের পক্ষে অবস্থান নিয়ে সংবাদ প্রকাশ করছে। নিজের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাটদের কটাক্ষ করে তিনি লেখেন, ডেমোক্র্যাটস এবং মিডিয়া পুরোপুরি পথ হারিয়েছে। পাশাপাশি তিনি আরো বলেন, তারা পুরোপুরি পাগল হয়ে গেছে।
ট্রাম্প খারাপ আবহাওয়ার কারণে আগামীকালের মন্ত্রিসভার বৈঠকের স্থান পরিবর্তনের ঘোষণা দিয়েছেন। তিনি জানিয়েছেন, নির্ধারিত স্থান ক্যাম্প ডেভিডের পরিবর্তে বৈঠকটি অনুষ্ঠিত হবে হোয়াইট হাউসে।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া এক সংক্ষিপ্ত পোস্টে ট্রাম্প এ তথ্য জানান। তিনি বলেন, বৈরী আবহাওয়ার কারণে বৈঠকটি স্থানান্তর করা হয়েছে।
সূত্র: আল জাজিরা
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



