Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home নতুন টি২০ অধিনায়ককে মাশরাফির অভিনন্দন
ক্রিকেট (Cricket) খেলাধুলা

নতুন টি২০ অধিনায়ককে মাশরাফির অভিনন্দন

By Saiful IslamJuly 22, 20222 Mins Read
Advertisement

স্পোর্টস ডেস্ক : মাহমুদউল্লাহ রিয়াদ টি-টোয়েন্টি অধিনায়কত্ব হারাচ্ছেন, সেটা অনুমেয়ই ছিল। দিনকয়েক আগেই জানানো হয়েছিল, নেতৃত্ব হারাচ্ছেন মাহমুদউল্লাহ। সেটাই হয়েছে, কিন্তু জিম্বাবুয়ে সফরে তাকে টি-টোয়েন্টি দলেও নেওয়া হয়নি। বিশ্রাম বলা হলেও আসলে তাকে বাদ দেওয়া হয়েছে। এই ফরম্যাটে উইকেটরক্ষক নুরুল হাসান সোহানকে দেওয়া হয়েছে অধিনায়কত্ব।
মাশরাফি-সোহান
ঘরোয়া লিগে অধিনায়ক হিসেবে বেশ ভালো নাম আছে কাজী নুরুল হাসান সোহানের। অধিনায়ক হিসেবে যে কয়বার দায়িত্ব পেয়েছিলেন নিজেকে প্রমাণ করেছেন দারুণভাবে। তবে জাতীয় দলে সুযোগ পাচ্ছিলেন না তিনি। বলা হয়ে থাকে, বাংলাদেশের সেরা উইকেটরক্ষক তিনি। তবে ব্যাটিং পারফরম্যান্সের কারণে দলে টানতে পারেননি নির্বাচকরা। প্রতিভাবান না হওয়াতে যার জন্য কঠোর পরিশ্রম করেছেন সোহান। নিজের ক্রিকেট গুরু মিজানুর রহমান বাবুলের সঙ্গে একান্তে কাজ করে উন্নতি করেছেন বেশ।

যার ছোঁয়া দেখা গেছে জাতীয় দলের জার্সিতেও। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজেও যা দেখা গেছে। দলে নিজের অবস্থান পাকা করতেই তার নেতৃত্বগুণ অধিনায়কত্ব পেতে সাহায্য করেছে সোহানকে। আসন্ন জিম্বাবুয়ে সফরে প্রথমবারের মতো টি-টোয়েন্টিতে জাতীয় দলকে নেতৃত্ব দেবেন সোহান।

টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ককে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা, এমপি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি লিখেন, ‘যখন মেধাবীরা কঠোর পরিশ্রম করতে চায় না, তখন মেধার চেয়ে কঠোর পরিশ্রম ভালো। বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক হওয়ায় কাজী নুরুল হাসান সোহানকে অভিনন্দন। অনেক অনেক শুভকামনা রইলো।’

জিম্বাবুয়ের উদ্দেশে আগামী ২৬ জুলাই রাতে রওনা দেবে বাংলাদেশ দল। টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে বাংলাদেশের জিম্বাবুয়ে সফর। ম্যাচ তিনটি হারারে স্পোর্টস ক্লাবে ৩০, ৩১ জুলাই ও ২ আগস্ট অনুষ্ঠিত হবে। তিনটি ম্যাচই বাংলাদেশ সময় বিকাল ৫টায় শুরু হবে। এরপর জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ।

জিম্বাবুয়ে সফরে বাংলাদেশ টি-টোয়েন্টি দল: মুনিম শাহরিয়ার, এনামুল হক বিজয়, লিটন কুমার দাস, আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান (অধিনায়ক), শেখ মেহেদি হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ ও পারভেজ হোসেন ইমন।

জিম্বাবুয়ে সিরিজে টি-টোয়েন্টিতে অধিনায়কত্ব নিয়ে বড় চমক

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
cricket অধিনায়ককে অভিনন্দন ক্রিকেট খেলাধুলা টি২০ নতুন মাশরাফির
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
সংবর্ধনা পেলেন মাশরাফি

সর্বোচ্চ গোলদাতার কৃতিত্ব অর্জন করায় নাগরিক সংবর্ধনা পেলেন মাশরাফি

February 6, 2026
বাংলাদেশ

সাফ ফাইনালের আগে অনুশীলন ছাড়াই ভারতের মুখোমুখি বাংলাদেশ

February 6, 2026
টি-২০ বিশ্বকাপ

বাংলাদেশ থেকে যেভাবে দেখা যাবে টি-২০ বিশ্বকাপ

February 5, 2026
Latest News
সংবর্ধনা পেলেন মাশরাফি

সর্বোচ্চ গোলদাতার কৃতিত্ব অর্জন করায় নাগরিক সংবর্ধনা পেলেন মাশরাফি

বাংলাদেশ

সাফ ফাইনালের আগে অনুশীলন ছাড়াই ভারতের মুখোমুখি বাংলাদেশ

টি-২০ বিশ্বকাপ

বাংলাদেশ থেকে যেভাবে দেখা যাবে টি-২০ বিশ্বকাপ

মোস্তাফিজ

সরাসরি চুক্তিতে পিএসএলে দল পেলেন মোস্তাফিজ, মূল্য কত

ধন্যবাদ

পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল

পাকিস্তান

ম্যাচ বাতিলের শাস্তি নিয়ে উদ্বিগ্ন নয় পাকিস্তান

না খেলার সিদ্ধান্ত

বাংলাদেশকে সমর্থন জানিয়েই ভারতের বিপক্ষে ম্যাচ বর্জন: পাকিস্তানের প্রধানমন্ত্রী

ট্রান্সজেন্ডার ক্রিকেটার

অস্ত্রোপচার করাবেন ট্রান্সজেন্ডার ক্রিকেটার অনয়া

না খেলার সিদ্ধান্ত

ভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, ক্ষতি এড়াতে সমঝোতার পথ খুঁজছে আইসিসি

যোগ দিচ্ছেন

নতুন ক্লাবে যোগ দিচ্ছেন মেসি!

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.