জুমবাংলা ডেস্ক : বিশ্ব ভালোবাসা দিবস আজ। স্কুল ছাত্রীকে বিশ্ব ভালোবাসা দিবসে ফুল দিতে গিয়ে গণধোলাই খেয়েছেন হাসান নামের এক যুবক। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে নাটোর সদর উপজেলার নওপড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে ওই যুবকের অভিভাবকদের ডেকে তাদের কাছে সোপর্দ করা হয়। স্থানীয় আওয়ামী লীগ নেতা জালাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রতীকী ছবি
Advertisement

খোজ নিয়ে জানা যায়, দীর্ঘদিন থেকেই নওপাড়া ওসমান গনি বালিকা উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রীকে উত্ত্যক্ত করতেন হাসান। মঙ্গলবার দুপুরে ওই শিক্ষার্থী স্কুলে প্রবেশ করছিল। এ সময় বিদ্যালয় গেটের বাইরে তাকে ফুল দিতে যান হাসান। ওই ছাত্রী ফুল নিতে না চাইলেও তিনি জোর করতে থাকেন। পরে স্কুলছাত্রী বিষয়টি শিক্ষকদের জানায়।

ঘটনাটি জানাজানি হলে স্থানীয়দের সহযোগিতায় হাসানকে গণধোলাই দেয় স্কুলছাত্ররা। তার কাছ থেকে একটি চিঠি উদ্ধার করা হয়। দিঘাপতিয়া ইউপি মেম্বর শাহ আলম জানান, মারধরের পরে স্থানীয়রা হাসানকে তার বড় ভাইয়ের কাছে সোপর্দ করে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.