দুনিয়ার ফ্যাশনপ্রেমীরা অপেক্ষায় থাকেন মেট গালার জন্য। ফ্যাশন এখানে কেবল পোশাক নয় বরং গল্প বলার যেন শক্তিশালী মাধ্যম। প্রতিবছরের মে মাসের প্রথম সোমবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বসে মেটা গালার আসর। বিশ্বের আলোচিত তারকা আর ব্যক্তিত্বরা হাজির হন এখানে। চলতি বছরের মেটা গালার আসর বসে ছিল সোববার (৪ মে)। মিডডের প্রতিবেদন থেকে জানা যায় ভারতীয় অনেক তারকারাই এখানে অংশ নিয়েছিলেন। এখন তাদের লুক নিয়েই আলোচনা চলছে।

প্রথমবারের মতো মেট গালায় হাজির হয়ে ইতিহাস গড়লেন চলচ্চিত্র নির্মাতা করন জোহর। তার পোশাকটি ডিজাইন করেছেন মণীশ মালহোত্রা, যা অনুপ্রাণিত ছিল কিংবদন্তি শিল্পী রাজা রবি বর্মার চিত্রকর্ম থেকে। ঐতিহ্যবাহী ড্রেপ ও আধুনিক কৌচার মিলে তার লুকটি হয়ে ওঠে এক চলমান শিল্পকর্ম।
অন্যদিকে, ইশা আম্বানির লুক ছিল সমানভাবে আলোচনায়। গৌরব গুপ্তার ডিজাইন করা তার শাড়িতে ছিল খাঁটি সোনার সুতা ও পিচওয়াই অনুপ্রাণিত মোটিফ। তবে সবচেয়ে বেশি নজর কেড়েছে তার বহন করা ‘আম’-আকৃতির একটি ধাতব ভাস্কর্য, যা তৈরি করেছেন শিল্পী সুবোধ গুপ্ত। এই ‘স্টিল আম’ ভারতীয় সংস্কৃতির প্রতীক হিসেবে বিশেষ অর্থ বহন করে।
ডিজাইনার মণীশ মালহোত্রা নিজেও হাজির হন মুম্বাই-অনুপ্রাণিত এক বিশেষ পোশাকে। ৯৬০ ঘণ্টার শ্রমে তৈরি তার কেপে ফুটে উঠেছে জরদৌজি, চিকনকারি ও কাসাব কাজ যেখানে শিল্পীদের নামও সংযুক্ত করা হয়েছে, এক অনন্য সম্মান হিসেবে।
একই ডিজাইনারের তৈরি ‘দ্য ট্রি অব লাইফ’ শিরোনামের পোশাকে নজর কাড়েন সুধা রেড্ডি। দক্ষিণ ভারতের কালামকারি শিল্প থেকে অনুপ্রাণিত এই পোশাকটি তৈরি করতে সময় লেগেছে ৩ হাজার ৪৫৯ ঘণ্টা, যেখানে পাখি, গাছ ও প্রকৃতির নানা প্রতীক ফুটে উঠেছে।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
ফ্যাশন ও শিল্পের মিশেলে আলাদা নজর কাড়েন নাতাশা পুনাওয়ালা। তার পোশাকে ছিল ফুলের পাপড়ির মতো বিশাল কাঠামো, যা তাকে এক ভিন্ন মাত্রা দিয়েছে। অন্যদিকে, অনন্যা বিরলার লুক ছিল রহস্যময় ও শক্তিশালী। তার মুখ ঢেকে রাখা স্টেইনলেস স্টিলের মাস্ক তৈরি করেছেন শিল্পী সুবোধ গুপ্ত, যা পুরো লুকটিকে এক অন্যরকম মাত্রা দেয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


