নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় একটি বসতবাড়ির মাটির নিচ থেকে বিশাল আকৃতির একটি প্রাচীন মটকা উদ্ধার করা হয়েছে। পুরোনো এই মটকাটির ভেতরে গুপ্তধন থাকতে পারে-এমন খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
মটকাটি দেখতে ওই বাড়িতে ভিড় জমাচ্ছেন শত শত উৎসুক জনতা।

শনিবার (২৮ মার্চ) বিকেলে বন্দরের ২২ নম্বর ওয়ার্ডের বাবুপাড়া এলাকায় একটি বাড়িতে নির্মাণকাজে মাটি খননের সময় মটকাটি বেরিয়ে আসে। মাটির বেশ গভীরে থাকা বিশালাকার এই পাত্রটি অক্ষত অবস্থায় দেখে স্থানীয়দের মধ্যে কৌতূহল তৈরি হয়। প্রাচীনকালের মানুষ মূল্যবান জিনিসপত্র সংরক্ষণের জন্য এ ধরনের মটকা ব্যবহার করত-এমন বিশ্বাস থেকেই গুপ্তধনের গুঞ্জন ছড়িয়ে পড়ে।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
বিষয়টি নিশ্চিত করেছেন ওই ওয়ার্ডের সাবেক কমিশনার সুলতান আহমেদ। তিনি জানান, মটকাটি উদ্ধারের পর নিরাপত্তার স্বার্থে পুলিশ ও স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে। সুলতান আহমেদ বলেন, আমরা খবর পেয়েই ঘটনাস্থলে গিয়েছি। বিষয়টি প্রত্নতত্ত্ব অধিদপ্তরকে জানানো হয়েছে। মটকাটির ভেতরে আসলে কী আছে বা এটি কতটা প্রাচীন, তা তাদের বিশেষজ্ঞ দল পরীক্ষা-নিরীক্ষা করার পর নিশ্চিত হওয়া যাবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


