বলিউডের এই সময়ের অভিনেত্রী কিয়ারা আদবানী। ২০২৫ সালের জুলাই মাসে কন্যাসন্তানের মা হয়েছেন তিনি।

Kiyara

Advertisement

প্রথম মাতৃত্বের অভিজ্ঞতার মধ্য দিয়েই এখন সময় কাটছে তার।

এবার মাতৃত্ব-পরবর্তী মানসিক পরিবর্তন ও সংগ্রাম নিয়ে খোলামেলা কথা বলেছেন এই অভিনেত্রী।

সম্প্রতি এক সাক্ষাৎকারে কিয়ারা জানান, মা হওয়ার পর একজন নারীর পরিচয় ও মানসিক অবস্থায় বড় পরিবর্তন আসে। তবে এ বিষয়গুলো নিয়ে সমাজে এখনো খুব বেশি আলোচনা হয় না বলেও আক্ষেপ করেন তিনি।

অভিনেত্রীর কথায়, ‘মাতৃত্ব একজন নারীর পরিচয়কে সম্পূর্ণ বদলে দেয়। একেবারে নতুন এক পৃথিবীতে প্রবেশ।

সেই সময়ে নিজের প্রতি সহানুভূতিশীল হওয়া খুব কঠিন হয়ে পড়ে। অথচ তখন নিজেকে সময় দেওয়াও খুব জরুরি। আমার ক্ষেত্রে ছয় মাস সময় লেগেছে নিজেকে বোঝাতে যে, নিজের প্রতি একটু নরম হওয়া দরকার।’
মাতৃত্ব-পরবর্তী মানসিক লড়াইয়ের কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন কিয়ারা। এমনকি সাক্ষাৎকারে চোখের জলও ধরে রাখতে পারেননি তিনি।

অভিনেত্রী জানান, আগে সব সময় অন্যদের কথা ভাবলেও সন্তান জন্মের পর নিজের সঙ্গে নিজের সম্পর্ককেও গুরুত্ব দিতে শিখেছেন তিনি।

কিয়ারার কথায়, ‘আমার ৩৪ বছরের জীবনে, আমি এখন এসে শিখছি কিভাবে কোন সম্পর্কে সীমা টানতে হয়। নিজের প্রতি যে অতিরিক্ত কঠোর হওয়া উচিত নয়, সেটা এখন বুঝছি।’

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

নিজের মানসিক পরিবর্তন প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘অনেক সময়ে আমরা নিজেদের প্রতিটি কাজ নিয়ে অযথা সমালোচনা করি। আমি এখন ভয় না পেয়ে এগিয়ে চলতে শিখেছি। গত ছ’মাসে নিজেকেই এসব শেখাতে হয়েছে।’

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.