জুমবাংলা ডেস্ক : পুলিশ অফিসারের। মেয়েকে বিয়ে দেওয়ার জন্য বাবার কাতর আবেদন নিয়ে উত্তাল হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া। কারণ ওই ব্যক্তি জানিয়েছেন যে, তাঁর মেয়েকে যে বিয়ে করবে তাকেই তিনি পুলিশের চাকরি দেবেন। বর্তমানে একটি সরকারি চাকরি পাওয়ার জন্য সকলকে হিমশিম খেতে হচ্ছে। সেই সময় দাঁড়িয়ে ওই ব্যক্তির বক্তব্য ভাইরাল হতে বেশি সময় লাগেনি। নেটিজেনদের মাথায় হাত ওই ব্যক্তির কথা শুনে।

মেয়েকে বিয়ে করলেই

Advertisement

বর্তমানে পুরো দেশ জুড়ে চাকরির বাজার খুব খারাপ। একজন শিক্ষিত যুবককে নিজের মনের মতো একটি চাকরি খুঁজতে মাথার ঘাম পায়ে ফেলতে হচ্ছে। সরকারি চাকরির অবস্থা তো আরও খারাপ। দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে পড়ে রয়েছে বিভিন্ন ধরনের সরকারি চাকরির পরীক্ষা।

একই সঙ্গে বিভিন্ন ধরনের দুর্নীতির ফলে বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষা বন্ধ হয়ে রয়েছে। সেই অবস্থায় দাঁড়িয়ে একজন বাবা তাঁর মেয়েকে বিয়ে দেওয়ার জন্য, সরাসরি পুলিশে চাকরি দেওয়ার কথা বলছেন। নেটিজেনরাও রীতিমতো চমকে উঠেছেন ওই পুলিশ অফিসারের কথা শুনে। সোশ্যাল মিডিয়া ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে সেই ভিডিও।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই ভিডিও শেয়ার করা হয়েছে ইনস্টাগ্রামে। bhutni_ke_memes নামের একটি প্রোফাইল থেকে ইনস্টাগ্রামে সেই ভিডিও শেয়ার করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে যে নিজের মেয়েকে পাশে দাঁড় করিয়ে একজন পুলিশ অফিসার বাবা বলছেন, যে আমার মেয়েকে বিয়ে করবে তাকে আমি সরকারি চাকরি দিয়ে দেব।

আমার পাশেই দাঁড়িয়ে রয়েছে সে। আমার মেয়ের বয়স একটু বেশি হলেও, যে তাকে বিয়ে করবে আমি তাকে পুলিশে চাকরি দিয়ে দেব। ওই ব্যক্তির এমন বক্তব্য নিয়ে উত্তাল হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া।নেটিজেনদের চক্ষু চড়কগাছ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই ভিডিও দেখে।

পুলিশের চাকরি এমন মুখের কথাতেই কাউকে দিয়ে দেওয়া যায় না। এর জন্য পরীক্ষায় পাশ করতে হয় এবং সেই পরীক্ষার বিভিন্ন ধাপ পেড়োতে হয়। প্রতিদিন হাজার হাজার ছেলেমেয়ে নিয়মিত কঠোর অনুশীলন করছেন পুলিশের চাকরির পরীক্ষায় পাশ করার জন্য।

মানুষের মতো দাঁত এই মাছের, দেখা মাত্রই আঁতকে উঠবেন আপনিও

কিন্তু একজন পুলিশ অফিসার বাবা নিজের মেয়েকে বিয়ে দেওয়ার জন্য কী ভাবে এমন কথা বলছেন, সেটাই ভেবে পাচ্ছেন না নেটিজেনরা। এক নজরে দেখে নিন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই ভিডিও।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.