অনলাইন আম কেনাবেচায় ক্রেতা ও বিক্রেতার মধ্যে আস্থার সংকট দূর করতে অভিনব এক উদ্যোগের ঘোষণা দিয়েছেন চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর আশরাফুল হক (ভেড়ী)। মেয়র নির্বাচিত হলে তিনি অনলাইন আম বিক্রেতাদের জন্য বিশেষ ‘আম কার্ড’ প্রদান করবেন বলে জানিয়েছেন।

Mango Card

Advertisement

মঙ্গলবার (৫ মে) বিকেল তিনি তার এই পরিকল্পনার কথা তুলে ধরেন। আশরাফুল হক আগামী রহনপুর পৌরসভা নির্বাচনে বিএনপির পক্ষ থেকে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছেন।

সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তার একটি ভিডিও সাক্ষাৎকার ভাইরাল হয়। সেখানে এক ব্লগারের প্রশ্নের জবাবে তিনি বলেন, অনলাইনে আম কেনার ক্ষেত্রে অনেক সময় ক্রেতারা অগ্রিম টাকা পাঠাতে দ্বিধাবোধ করেন। এই আস্থার অভাব দূর করতেই তিনি ‘আম কার্ড’ চালুর কথা ভাবছেন। কার্ডধারী বিক্রেতাদের একটি নির্দিষ্ট কাঠামোর আওতায় আনা হবে, যাতে ক্রেতারা নিশ্চিন্তে লেনদেন করতে পারেন।

আশরাফুল হক রহনপুরের আমের গুরুত্ব তুলে ধরে বলেন, আম আমাদের অঞ্চলের সবচেয়ে বড় সম্পদ। এই সম্পদ নিয়ে চাঁপাইনবাবগঞ্জের মানুষের অনেক স্বপ্ন। আমের উন্নয়ন ও বাজারজাতকরণে যা যা করণীয়, তার সবকিছুই আমি মেয়রের দায়িত্ব পেলে করার চেষ্টা করব।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

এ ঘোষণার পরপর স্থানীয় ব্যবসায়ীসহ সংশ্লিষ্টরা জানিয়েছেন, রহনপুরের আম দেশের একটি গুরুত্বপূর্ণ কৃষিপণ্য হিসেবে পরিচিত। তাই প্রস্তাবিত ‘আম কার্ড’ চালু হলে নিবন্ধিত বিক্রেতাদের একটি তালিকা তৈরি হবে, যা অনলাইন বাজারকে আরও স্বচ্ছ ও সংগঠিত করতে সহায়ক হতে পারে। তবে এই খাতে আস্থা ও স্বচ্ছতা বাড়াতে ‘আম কার্ড’ উদ্যোগ কতটা কার্যকর হবে, তা নির্ভর করছে বাস্তবায়নের ওপর। নির্বাচনী প্রতিশ্রুতি হিসেবে দেওয়া এ পরিকল্পনা বাস্তবে রূপ পেলে অনলাইন আম বাজারে নতুন মাত্রা যোগ হতে পারে। এতে ভেজাল বা প্রতারণা কমবে। পাশাপাশি ব্যবসাও বাড়বে বলে মনে করছেন তারা।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.