Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা টাইমড আউট বিতর্কের ব্যাখ্যায় বাংলাদেশের পক্ষে এমসিসির রায়
ক্রিকেট (Cricket) খেলাধুলা

টাইমড আউট বিতর্কের ব্যাখ্যায় বাংলাদেশের পক্ষে এমসিসির রায়

By Sibbir OsmanNovember 11, 20233 Mins Read

স্পোর্টস ডেস্ক : অবশেষে অ্যাঞ্জেলো ম্যাথিউসকে করা সাকিব আল হাসানদের টাইমড আউট বিতর্ক নিয়ে মুখ খুলল ক্রিকেটের আইনপ্রণেতা মেরিলিবোন ক্রিকেট ক্লাব বা এমসিসি। এবং এমসিসি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, ম্যাথিউসের এমন অদ্ভুতুড়ে আউট ক্রিকেটের নিয়মসিদ্ধ এবং বাংলাদেশের কোনো দোষ নেই।

অ্যাঞ্জেলো ম্যাথিউস

Advertisement

এমসিসির ৪০.১১ নম্বর ধারায় বলা আছে, ‘কোনো উইকেটের পতন অথবা কোনো ব্যাটার অবসরে গেলে কোনো সুনির্দিষ্ট সময় নির্ধারিত করে দেওয়া না হলে নতুন ব্যাটারকে পরবর্তী ৩ মিনিটের মধ্যে বল মোকাবেলা করতে হবে। যদি তা না হয়, তাহলে টাইমড আউট।

আইসিসি ওয়ানডে ইন্টারন্যাশনাল প্লেয়িং কন্ডিশনসে এই সময়সীমা ৩ মিনিট থেকে কমিয়ে ২ মিনিট করা হয়। সেখানে বলা আছে, ‘ব্যাটার মাঠে থাকুন বা না থাকুন তাকে ২ মিনিটের মধ্যেই বল মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকতে হবে, তা না হলে টাইমড আউট বলে গন্য করা হবে।

সেই নির্ধারিত ২ মিনিটের মধ্যে ম্যাথিউস বল মোকাবেলা করার জন্য প্রস্তুত ছিলেন না। একে তো তিনি ক্রিজে নেমেছেন দেরি করে, তার ওপর হেলমেট পরিবর্তনের জন্য আরও বেশি সময়ক্ষেপণ করছিলেন। এমসিসি জানিয়েছে, ম্যাথিউস যদি তার বিলম্বের ব্যাপারে অবহিত করতেন তাহকে আম্পায়াররা এই বিলম্বকে ব্যাট ব্রেক বা এমন কোনো বিরতি হিসেবে গণ্য করার সুযোগ ছিল।

৩০ গজ বৃত্তের ভেতরে প্রবেশের আগেই ম্যাথিউস দেড় মিনিটের বেশি সময় খরচ করেন। আবার তিনি যখন হেলমেট পরিবর্তনের ইচ্ছা প্রকাশ করেছেন ততক্ষণে ১ মিনিট ৫৪ সেকেন্ড অতিক্রান্ত হয়ে গেছে। সে সময় তিনি এমন কোনো অবস্থা বা পরিস্থিতিতে ছিলেন না যাতে করে বাকি ৬ সেকেন্ডের মধ্যে ব্যাটিং বা বোলিং শুরু করে দেওয়া যায়। ম্যাথিউস অবশ্য ‘২ মিনিট হয়নি’ দাবি করে সাফাই গেয়েই চলেছেন।

ব্যাটে ত্রুটি ধরা পড়ার পর ম্যাথিউস আম্পায়ারদের সাথে যোগাযোগই করেননি। নতুন কোনো জিনিস মাঠের বাইরে থেকে আনতে গেলে খেলোয়াড়রা আম্পায়ারের সবুজ সংকেত নিয়ে থাকেন। তাই এমসিসি স্পষ্টভাবে বলছে, ‘ম্যাথিউসকে সঠিকভাবেই আউট দিয়েছেন আম্পায়াররা। তারা নিয়মের বাইরে কিছুই করেননি।’

ম্যাথিউস-সাকিব বিতর্কের উত্তর খুঁজতে বেশ কয়েকটি প্রশ্নের উত্তর ঘাটতে হয়েছে এমসিসিকে। এর একটি ছিল, টাইমড আউট নিয়ম কি খুব বেশি প্রয়োজন? এর উত্তরে এমসিসি জানিয়েছে, উইকেট পতনের সময় যাতে সময় অপচয় না হয় এ কারণে এই সময়জ্ঞানের বার্তা। একইসাথে ব্যাটিং দলের বিলম্ব প্রতিপক্ষ দল বা অধিনায়কের স্লো ওভার রেটের শাস্তির কারণ হতে পারে।

টাইমড আউট বিবেচনার আগে ইকুইপমেন্ট পরিবর্তনের জন্য কোনো নির্ধারিত সময় হিসেব করা উচিৎ কি না, সেই প্রশ্নের ব্যাখ্যায় বলা হয়েছে- এই আইন আগে কখনও আন্তর্জাতিক ক্রিকেটে প্রয়োগ করা হয়নি। প্রথম শ্রেণির ক্রিকেটে এটা ৬ বার ব্যভার করা হয়েছে। নিয়মের খাতিরেই ব্যাটারকে এক্ষেত্রে টাইমড আউট হতে হয়। 

যে সকল বলিউড তারকা ধর্ম পরিবর্তন করেছেন

এক্ষেত্রে অনেকে স্পিরিট অব ক্রিকেটের প্রশ্ন তুলে সাকিব-শান্তদের ধুয়ে দিলেও এমসিসি তুলে ধরেছে ইংল্যান্ড-ভারত নারী দলের ম্যাচে চার্লি ডিনকে দীপ্তি শর্মার করা মানকাডের সময়ে দেওয়া বিবৃতি। সেখানে লেখা, ‘ক্রিকেট একটা বিস্তৃত ক্ষেত্র। যে চেতনা নিয়ে এটা খেলা হয়, সেটা আহামরি ভিন্ন কিছু নয়। স্পিরিট অব ক্রিকেটের তত্ত্বাবধায়ক হিসেবে এমসিসি আইনের প্রয়োগ ব্যাখ্যা করে থাকে। পরস্পরের প্রতি সম্মান রেখে বিতর্ক হতেই পারে। কেউ হয়ত বোলারের বাড়তি সুবিধা আদায়ের কথা বলবে কেউ বলবে নন স্ট্রাইকিং ব্যাটার বাড়তি সুবিধা নিচ্ছে।

স্পিরিট অব ক্রিকেট একেকজনের কাছে একেকরকম, এমনকি একেক দেশ বা একেক সংস্কৃতির ক্ষেত্রেও ভিন্ন হতে পারে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
ফাইনালের রেফারি প্যানেল

ফাইনালের রেফারি প্যানেল চূড়ান্ত, কারা আছেন?

July 18, 2026
golden

ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই

July 18, 2026
মেসি

ইয়ামালকে ‘অন্তত এবার’ ঐতিহাসিক কিছু গড়ার সুযোগ দেবেন না মেসি

July 18, 2026

Latest News

ফাইনালের রেফারি প্যানেল

ফাইনালের রেফারি প্যানেল চূড়ান্ত, কারা আছেন?

golden

ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই

মেসি

ইয়ামালকে ‘অন্তত এবার’ ঐতিহাসিক কিছু গড়ার সুযোগ দেবেন না মেসি

বিশ্বকাপ ফাইনাল

দুই বলের ও টানা দুই দেশের হয়ে ফাইনালসহ বিশ্বকাপ ফাইনালের ১০ মজার গল্প

গোল্ডেন বল-বুট-গ্লাভস

বিশ্বকাপে গোল্ডেন বল-বুট-গ্লাভসের দৌড়ে এগিয়ে যারা

মাসচেরানো

বিতর্কে মাসচেরানো বললেন, ‘আমাদের মেসি আছে’- চুপ হয়ে গেলেন জাভি!

১০ নম্বর জার্সি

নিলামে পেলের ১০ নম্বর জার্সির অবিশ্বাস্য দাম!

স্পেন-আর্জেন্টিনা ম্যাচ

রদ্রির সেরা খেলাই পারে আর্জেন্টিনাকে হারাতে: গার্দিওলা

গোল্ডেন বুটে

তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোল গোল্ডেন বুটে প্রভাব রাখে?

brazil-commentator

মেসির প্রশংসা করে বিপাকে ব্রাজিলের জনপ্রিয় ধারাভাষ্যকার

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa