Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ মানিকগঞ্জে উপজেলা কমপ্লেক্স নির্মাণ জটিলতা নিরসনে সভা
ঢাকা বিভাগীয় সংবাদ

মানিকগঞ্জে উপজেলা কমপ্লেক্স নির্মাণ জটিলতা নিরসনে সভা

By Saiful IslamJune 16, 20262 Mins Read

সাইফুল ইসলাম : মানিকগঞ্জ সদর উপজেলার প্রস্তাবিত নতুন উপজেলা কমপ্লেক্স ভবন নির্মাণে বিদ্যমান জটিলতা নিরসনের লক্ষ্যে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

Manikganj Sadar

মঙ্গলবার (১৬ জুন) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব আবু রাফা মোহাম্মদ আরিফ।

সভায় উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিক্তা খাতুন, উপজেলা প্রকৌশলী মো. কামরুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রুশিয়া আক্তার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মোয়াজ্জেম হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, বিআরডিবি কর্মকর্তা শিরিন আক্তার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আলী নুর, উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, উপজেলা ইউসিসিএ লিমিটেডের চেয়ারম্যান মো. আউলাদ হোসেন, ভাইস চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং বিভিন্ন গণমাধ্যমকর্মীরা।

Advertisement

মতবিনিময় সভায় প্রস্তাবিত উপজেলা কমপ্লেক্স ভবন নির্মাণ সংক্রান্ত জটিলতা নিরসনে কার্যকর উদ্যোগ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে জমিসংক্রান্ত সমস্যার সমাধানে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে যথাযথ প্রক্রিয়া অনুসরণপূর্বক ভবন নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হবে বলে জানানো হয়।

জানা গেছে, মানিকগঞ্জ সদর উপজেলা পরিষদের জন্য প্রায় ১৫ কোটি টাকা ব্যয়ে বহুতল সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হলরুম নির্মাণের অনুমোদন পাওয়া গেছে। এ প্রকল্পের জন্য টপোগ্রাফিক সার্ভে, মাস্টারপ্ল্যান প্রণয়ন এবং সয়েল টেস্টসহ প্রয়োজনীয় প্রাথমিক কার্যক্রমও সম্পন্ন হয়েছে। তবে জমি সংক্রান্ত জটিলতার কারণে প্রকল্পটির বাস্তবায়ন অনিশ্চয়তার মুখে পড়েছে।

বিআরডিবি কর্তৃপক্ষের দাবি, ভবন নির্মাণের জন্য নির্ধারিত জমিটি তাদের আওতাধীন ইউসিসিএ’র নামে বরাদ্দকৃত। ফলে সেখানে বিদ্যমান স্থাপনা অপসারণের আগে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের পূর্বানুমোদন প্রয়োজন।

অন্যদিকে উপজেলা প্রশাসনের দাবি, ১৯৭৮ সালের ১৩ জুলাই জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে ইউসিসিএ’র নামে জমিটি ব্যবহারের জন্য বরাদ্দ দেওয়া হলেও শর্ত ছিল জমির মালিকানা হস্তান্তর করা যাবে না এবং নির্ধারিত ভাড়া পরিশোধ করতে হবে। কিন্তু ইউসিসিএ এখন পর্যন্ত কোনো ভাড়া পরিশোধ করেনি। এছাড়া সংশ্লিষ্ট জমি এখনো উপজেলা পরিষদের নামেই রেকর্ডভুক্ত রয়েছে।

সভায় বক্তারা দ্রুত এ জটিলতার সমাধান করে গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পটি বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
Related Posts

নওখন্ডা জামে মসজিদের কমিটি গঠন: সভাপতি বাচ্চু মিয়া, সাধারণ সম্পাদক আল-আমিন

September 14, 2026
ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

August 14, 2026
ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

July 30, 2026

Latest News

নওখন্ডা জামে মসজিদের কমিটি গঠন: সভাপতি বাচ্চু মিয়া, সাধারণ সম্পাদক আল-আমিন

ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

অন্তঃসত্ত্বা

দীর্ঘদিন ছিলেন কারাগারে, বাড়ি ফিরে জানলেন স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা

Manikganj Pic

মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান, তিন প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ

Chapai

এসি বাসে ১৬ কেজি গাঁজা নিয়ে ফিরছিলেন শ্বশুর-জামাই-মেয়ে

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa