Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ মেহেরপুরে বাড়ছে অসময়ে সবজি চাষ, খুশি কৃষক
খুলনা বিভাগীয় সংবাদ

মেহেরপুরে বাড়ছে অসময়ে সবজি চাষ, খুশি কৃষক

By Shamim RezaMay 31, 20223 Mins Read

জুমবাংলা ডেস্ক : শীতকালীন সবজি এখন চাষ হচ্ছে গ্রীষ্মকালে। বিশেষ করে বাঁধাকপি ও ফুলকপি এখন মিলছে মেহেরপুরে। জেলার বেশ কয়েকটি গ্রাম ঘুরে দেখা গেছে কৃষকেরা এখন ব্যস্ত গ্রীষ্মকালীন সবজি চাষে। সবজি চাষের প্রতিকুল আবহাওয়া থাকায় এবার ফলনও হয়েছে ভালো। দাম ভালো থাকায় লাভবান হচ্ছেন কৃষকেরা।

বাঁধাকপি ও ফুলকপি

Advertisement

কৃষি সম্প্রসরণ অধিদপ্তরের তথ্য বলছে, জেলা এবার প্রায় দেড়শ হেক্টর জমিতে গ্রীষ্মকালীন ফুলকপি ও বাঁধাকপির আবাদ হয়েছে। বিশেষ করে জেলার গাংনী উপজেলার সাহারবাটি, গাড়াডোব, গাড়াবাড়িয়া, সদর উপজেলার কুলবাড়িয়া, শিবপুর, সুভরাজপুর ষৌলমারি গ্রামের বিভিন্ন মাঠে কপির পরিচর্যায় ব্যস্ত কৃষকেরা। কেউবা ব্যস্ত নতুন করে ফুল ও পাতাকপির চারা দিতে।

গ্রীষ্মের এ সময়ে চাষিরা সাধারণত পাতাকপি ট্রপিক্যাল কুইক, সুপার সান, নামধারী এন.এস ফরটি থ্রি ও ফুলকপির সামার হোয়াইট, মুক্তি, লিডার জাতের কপির আবাদ করে থাকে কৃষকেরা। এ সময়ে এসব ফসল আবাদে খরচ বেড়ে যায়। কারণ অসময়ে কপি উৎপাদন করতে প্রচুর সেচ ও কীটনাশক ব্যবহার করতে হয়। পাশাপাশি তেলের দাম বৃদ্ধিতে ফসল আবাদে বেড়েছে শ্রমিক ও পরিবহন খরচ। ফলে চলতি মৌসুমে কপি আবাদে খরচ বেড়েছে দ্বিগুণ। তারপরও আবহাওয়া ভালো থাকায় এবার ফলন হয়েছে ভালো।

মেহেরপুর শহরের শেখপাড়ার কৃষক পুলক বলেন, আমি এবার শেখপাড়ার একটি মাঠে ১৮ বিঘা জমিতে ফুলকপির আবাদ করেছি। আবহাওয়া ভালো থাকায় ফলন হয়েছে। বাজারে দামও ভালো পাচ্ছি। জমি থেকেই ব্যবসায়ীরা কপি কিনে নিয়ে যাচ্ছে। তবে চলতি মৌসুমে খরচ বাড়ায় লাভের অঙ্কটা কিছুটা কমেছে। হঠাৎ করে দাম কমে গেলে লোকসানে পড়তে হয় চাষিদের। ফলে এ সময়ে সবজির আবাদ করে অনেক সময় ঝুঁকিতে পড়তে হয় চাষিদের।

সদর উপজেলার উজলপুর গ্রামের কৃষক আশরাফুল ইসলাম বলেন, অসময়ে কপির আবাদ করতে গেলে সবচাইতে বেশি সমস্যায় পড়তে হয় অতিবৃষ্টির কারণে। তাছাড়া পোকার আক্রমণ বেশি থাকে। ফলে কীটনাশকের ব্যবহার বেশি করতে হয়।

ফলে শীতকালে যে কপি আবাদ করতে ১০ থেকে ১৫ হাজার টাকা খরচ হয়, সেই কপি গ্রীষ্মকালে আবাদ করতে গেলে খরচ হয় ২৫ থেকে ৩০ হাজার টাকা। আমি এবার তিন বিঘা জমিতে ফুল কপির আবাদ করেছিলাম। বৃষ্টির কারণে ফলন কিছুটা কম হয়েছে। তবে বাজার দর ভালো থাকায় লাভবান হয়েছি। এক বিঘা জমিতে কপি আবাদে খরচ হয়েছে ২৫ থেকে ৩০ হাজার টাকা। সেখানে এক বিঘা জমির কপি বিক্রি করেছি ৬০ হাজার টাকায়।

সদর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের কৃষক সেলিম জানান, চলতি মৌসুমে আমি দুই বিঘা জমিতে পাতাকপির আবাদ করেছি। যদিও তেল, সার, কীটনাশক ও শ্রমিক খরচ বাড়ায় এবার আবাদে দ্বিগুণ খরচ হয়েছে। তারপরও ফলন হয়েছে ভালো। দুই বিঘা জমির কপি এখন বিক্রির উপযোগী। ইতোমধ্যে ব্যবসায়ীরা জমিতে আসছেন। আশাকরি জমি থেকেই কপি বিক্রি হয়ে যাবে।

আমি দুই বিঘা জমির কপির দাম বলেছি ২ লাখ ৪০ হাজার টকা। ব্যবসায়ীরা এখন পর্যন্ত এক লাখ ৮০ হাজার টাকা দাম বলেছে। তবে আর কিছুদিন অপেক্ষা করে দুই লাখ টাকা দাম হলে আমি কপিগুলো বিক্রি করে দেব। আশাকরি মোটা অঙ্কের লাভ আমি ঘরে তুলতে পারবো।

জীবনের কঠিন সময় পার করেছেন সালমান খান

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক (শস্য) এ.কে.এম কামরুজ্জামান বলেন, অসময়ে পাতাকপি ও ফুলকপি আবাদ করা একটু কঠিন। কারণ এ সময়ে কৃষকদের অতিরিক্ত সজাগ থাকতে হয়। তারপরও আমরা কৃষকদের মাঠ পর্যায়ে বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে থাকি। বিশেষ করে কীটনাশকের ব্যবহার কমিয়ে কিভাবে গ্রীষ্মকালে শীতকালীন নিরাপদ সবজি উৎপাদন করা যায়। কৃষকরা এখন অনেক সতর্ক। তারাও চেষ্টা করেন অসময়ে বিভিন্ন সবজি উৎপাদন করে কিভাবে লাভবান হওয়া যায়।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
ডিএনএ পরীক্ষা

তনু হত্যা মামলা: আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার অনুমতি

July 21, 2026
Manikganj

বাকিতে মাল না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, শ্রমিকদল নেতা বহিষ্কার

July 21, 2026
কিশোরী

অতিরিক্ত শাসনে বাসা থেকে বের হয়ে গেলো কিশোরী, ২০ দিনেও মেলেনি সন্ধান!

July 21, 2026

Latest News

ডিএনএ পরীক্ষা

তনু হত্যা মামলা: আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার অনুমতি

Manikganj

বাকিতে মাল না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, শ্রমিকদল নেতা বহিষ্কার

কিশোরী

অতিরিক্ত শাসনে বাসা থেকে বের হয়ে গেলো কিশোরী, ২০ দিনেও মেলেনি সন্ধান!

Husband

ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়

Sirajganj

আর্জেন্টিনা ফাইনালে উঠলো ঠিকই, সেই গ্রামে মহিষ জবাই হয়নি

poltry

আইওটি প্রযুক্তিতে যশোরে মুরগি চাষে নতুন বিপ্লব

ছিনতাইকারী

২১ বছর পর শাস্তি পেলো দুই ছিনতাইকারী, ফাঁসির আদেশ

পেঁয়াজ চাষীরা

চরম লোকসানের মুখে রাজবাড়ীর পেঁয়াজ চাষীরা

Chor

শাস্তি হিসেবে চোরকে ১০০ রাকাত নামাজ পড়ালো জনতা

নীলফামারী সাংবাদিক ফোরাম

নীলফামারী সাংবাদিক ফোরাম, ঢাকা’র সভাপতি মুফদি আহমেদ, সাধারণ সম্পাদক হাসান মেজর

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa