Close Menu
ZoomBangla iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
ZoomBangla iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
ZoomBangla iNews
Home বিভাগীয় সংবাদ পদ্মা মেছো বাঘ ধরতে হুলস্থুল কাণ্ড
পদ্মা বিভাগীয় সংবাদ

মেছো বাঘ ধরতে হুলস্থুল কাণ্ড

By Shamim RezaMar 12, 2024, 2:18 PM Asia/Dhaka3 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : ফরিদপুরের ভাঙ্গা পৌর সদরের ছিলাধরচর গ্রামে বিরল প্রজাতির একটি মেছো বাঘ দেখা গিয়েছে। তবে ফরিদপুর থেকে বনবিভাগের একটি টিম সোমবার (১১ মার্চ) বিকেল থেকে রাত পর্যন্ত উদ্ধারের চেষ্টা চালিয়েও বাঘটি আটক করতে ব্যর্থ হয়।

মেছো বাঘ

সোমবার (১১ মার্চ) সকাল থেকে রাত পর্যন্ত মেছো বাঘটি দেখতে এলাকার উৎসুক জনতার ভিড় লেগে যায়। এরপর বাঘটিকে আটকের পর হঠাৎ তার গলা থেকে রশি ফসকে যায়। পরে বাঘটি গাছের আরও প্রায় ৬০ ফুট উপরে উঠে যায়। বনবিভাগের টিমটি বিকেল থেকে রাত পর্যন্ত উদ্ধারের চেষ্টা চালিয়ে শেষ পর্যন্ত ফিরে আসে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাঝারি আকৃতির গায়ে ছোপ ছোপ ডোরা কাটা দাগের একটি মেছোবাঘ নিজ আস্তানা ভুলে লোকালয়ে ঢুকে পড়ে। পরে কয়েকটি কুকুর মেছোবাঘটিকে তাড়া করে। উপায়ান্তর না পেয়ে বাঘটি প্রায় আশি ফুট উঁচু একটি রেইন্ট্রি গাছে আশ্রয় নেয়। স্থানীয় জনতা, পুলিশ প্রশাসন, উপজেলা পরিষদ, ফরিদপুর জেলা বন বিভাগ চেষ্টা চালিয়ে ধরতে ব্যর্থ হয়। খবর পেয়ে ফরিদপুর থেকে বনবিভাগের একটি টিম বিকেলে ঘটনাস্থলে এসে প্রথমে উদ্ধারের চেষ্টা চালিয়ে সন্ধ্যা পর্যন্ত তারা ব্যর্থ হয়। এরমধ্যে জনতার ভিড় ও উদ্ধারকারীদের তৎপরতায় বাঘটি গাছের আরও উপরে উঠে যায়।

এরপর রাত সাড়ে ৯টার পর থেকে ঢাকার এনিম্যাল রেস্কোয়ার্স বাংলাদেশ (এআরবি) এর একটি টিম ঘটনাস্থলে বাঘটিকে উদ্ধারের জন্য প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে উদ্ধার করতে সক্ষম হননি।

স্থানীয় ব্যবসায়ী সম্রাট মোল্লা জানান, সোমবার সকালে রাস্তা দিয়ে স্থানীয় লোকজন যাওয়ার সময় পৌর সদরের ছিলাধরচর গ্রামের অ্যাডভোকেট আসাদুজ্জামান রানার বাগানে রেইন্ট্রি গাছের প্রায় ৪০ ফুট উপরে একটি মেছো বাঘ দেখতে পায়। এরপর খবর ছড়িয়ে পড়লে বাঘটিকে এক নজর দেখার জন্য উৎসুক জনতা ভিড় জমায়।

এনিম্যাল রেস্কোয়ার্স বাংলাদেশ (এআরবি) এর সদস্য লিমন জানান, প্রায় দেড় ঘণ্টা চেষ্টা করার পর মেছো বাঘটিকে আমরা নিচে নামিয়ে আনি কিন্তু বাঘটি পালিয়ে যায়। আমার দেখা মতে বাঘটি বেশ বড় ছিল।

ভাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) খালিদ হাসান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। কিন্তু শেষমেশ কোনো জায়গা থেকে বাঘটি উদ্ধার করা সম্ভব হয়নি। তবে জনতার ভিড় সামলাতে ও আইনশৃঙ্খলা বজায় রাখতে ঘটনাস্থলে পুলিশ কাজ করছে।

ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবিএম কুদরত এ খুদা বলেন, খবর পেয়ে ভাঙ্গা ফায়ার সার্ভিস এবং ভাঙ্গা থানাকে অবহিত করা হয়। পুলিশ ঘটনাস্থলে যায়। কিন্তু ফায়ার সার্ভিসের এসব পশু উদ্ধারে কিছু বিধি নিষেধ থাকায় বন বিভাগের সহায়তা নেওয়া হয়।

এ ব্যাপারে ভাঙ্গা বন বিভাগের সহকারী কর্মকর্তা ফারুক সরদার জানান, ফরিদপুর থেকে একটি টিম মেছো বাঘটি উদ্ধার করতে যায়। বাঘটিকে আটক করার পর হঠাৎ তার গলা থেকে রশি ফসকে যায়। পরে বাঘটি গাছের আরও প্রায় ৬০ ফুট উপরে উঠে যায়। এ অবস্থায় সন্ধ্যার পর আমরা চলে আসি।

পৃথিবীর নিচে খোঁজ মিলল রহস্যময় এক জগতের

এ ব্যাপারে ফরিদপুর বনবিভাগের রেঞ্জ অফিসের বনপ্রহরী জাহিদুল ইসলাম বলেন, এটি বিরল প্রজাতির মেছো বাঘ। আমরা প্রথমে গাছে উঠে বাঘটি আটকানোর চেষ্টা করি। পরবর্তীতে প্রায় ৬০ ফুট উচ্চতায় গাছে উঠে যায়। চেষ্টা করে এত উপর থেকে বাঘটি আটকাতে সক্ষম হইনি।

FacebookXLinkedInMessengerWhatsAppCopyEmailTelegram
ZoomBangla iNews
ZoomBangla iNews
inews.zoombangla.com
Follow

Follow ZoomBangla iNews on Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from ZoomBangla iNews in your Google news feed.

Follow ZoomBangla iNews on Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at ZoomBangla iNews, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
ট্রাক

গোপালগঞ্জে গরুবোঝাই ট্রাক খালে পড়ে ৪ গরুর মৃত্যু

May 22, 2026, 5:19 PM Asia/Dhaka
ভিজিএফ

জামালপুরে বিএনপি নেতাদের হাতে ভিজিএফ কার্ড তুলে দিলেন চেয়ারম্যান

May 22, 2026, 5:16 PM Asia/Dhaka
চাঁদাবাজি

চাঁদাবাজি মামলায় পাবনায় ডিবির অভিযান, গ্রেপ্তার ৩

May 22, 2026, 4:49 PM Asia/Dhaka
Latest News
ট্রাক

গোপালগঞ্জে গরুবোঝাই ট্রাক খালে পড়ে ৪ গরুর মৃত্যু

ভিজিএফ

জামালপুরে বিএনপি নেতাদের হাতে ভিজিএফ কার্ড তুলে দিলেন চেয়ারম্যান

চাঁদাবাজি

চাঁদাবাজি মামলায় পাবনায় ডিবির অভিযান, গ্রেপ্তার ৩

মাধবীলতা

রংপুরে খোঁজ মিলল দুষ্প্রাপ্য শতবর্ষী মাধবীলতা

সুন্ধি

মৌলভীবাজারে বিপন্ন প্রজাতির তিন সুন্ধি কচ্ছপ উদ্ধার

শিশু

দেড় বছরের সন্তানকে নৃশংসভাবে হত্যা করলেন মা

বিএনপি অফিসে

বিএনপি অফিসে ঢুকে যুবদল নেতাসহ দুজনকে গুলি

বিদ্যুৎ থাকবে না

শুক্রবার ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

Madrasha

মাদ্রাসায় শিশুর ঝুলন্ত মরদেহ: ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার শিক্ষার্থী রিমান্ডে

চাঁদাবাজ মামুন

ভিক্ষুক থেকে ফল ব্যবসায়ী—কারও রেহাই ছিল না, খিলক্ষেতে আটক চিহ্নিত চাঁদাবাজ মামুন

 

ZoomBangla iNews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

TelegramXWhatsApp