Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা ২৯ বছর আগের ম্যারাডোনার রেকর্ড এখন মেসির দখলে
খেলাধুলা

২৯ বছর আগের ম্যারাডোনার রেকর্ড এখন মেসির দখলে

By Sibbir OsmanJune 5, 20222 Mins Read

স্পোর্টস ডেস্ক: প্রায় ২৯ বছর পর আয়োজিত ফাইনালিসিমায় চ্যাম্পিয়ন হয় লাতিন আমেরিকার ফুটবল পরাশক্তি আর্জেন্টিনা।

বাংলাদেশ সময় বুধবার দিবাগত রাতে ইংল্যান্ডের বিখ্যাত ওয়েম্বলি স্টেডিয়ামে ফাইনালিসিমায় তথা মহা ফাইনালে ইউরো চ্যাম্পিয়ন ইতালিকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় কোপা আমেরিকা জয়ী আর্জেন্টিনা।

লাওতারো মার্টিনেজ ও অ্যাঙ্গেল ডি মারিয়ার গোলে প্রথমার্ধেই আর্জেন্টিনা ২-০ ব্যবধানে এগিয়ে ছিল। বিরতির পর শেষ মুহূর্তে পাওলো দিবালা গোল করে ৩-০ ব্যবধানের জয় নিশ্চিত করেন।

যদিও পুরো ম্যাচ জুড়ে লিওনেল মেসি ও তার সতীর্থরা দুর্দান্ত খেলে আরও বেশ কয়েকটি সুযোগ তৈরি করেছিলেন, কিন্তু সেগুলো থেকে গোল আদায় করে নিতে পারেননি।

এদিন ম্যাচের শুরু থেকেই হাই প্রেসিং ফুটবল খেলতে শুরু করে উভয় দল। অবশ্য বল দখল ও আক্রমণের দিক দিয়ে শুরু থেকেই এগিয়ে ছিল আর্জেন্টিনা। সেটার সুফলও তারা পেয়ে যায় ২৮ মিনিটে।

এ সময় বামদিক দিয়ে ইতালির রক্ষণভাগের খেলোয়াড়কে পরাস্ত করে বক্সে ঢুকে মেসি বল বাড়িয়ে দেন লাওতারো মার্টিনেজকে। লাওতারো খুব কাছ থেকে ডান পায়ের শটে বল জালে জড়ান।

এরপর প্রথমার্ধের যোগ করা সময়ে (৪৫+১) ব্যবধান দ্বিগুণ করেন ডি মারিয়া। এ সময় পেছন থেকে লাওতারো তাকে বল বাড়িয়ে দেন। লিওনার্দো বোনুচ্চিকে পেছনে ফেলে বক্সে ঢুকে সেটার নিয়ন্ত্রণ নেন ডি মারিয়া।

এরপর ইতালির গোলরক্ষক ইমিলিয়ানো মার্টিনেজের মাথার ওপর দিয়ে ট্যাব করে বল জালে জড়ান। তাতে ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় আর্জেন্টিনা।

বিরতি থেকে ফিরেই গোলের সুযোগ পেয়েছিলেন ডি মারিয়া। কিন্তু তার নেওয়া শট ধরে ফেলেন গোলরক্ষক মার্টিনেজ। এরপর লিওনেল মেসি একক প্রচেষ্টায় বেশ কয়েকটি আক্রমণ শানান। কিন্তু জালের নাগাল পাননি।
মেসি

Advertisement

শেষ মুহূর্তে (৯০+৪) আক্রমণে উঠেন মেসি। বল নিয়ে ঢুকে পড়েন বক্সে। তাকে রুখে দেওয়ার চেষ্টা করেন ইতালির রক্ষণভাগের খেলোয়াড়রা।

বল তার কাছ থেকে ইতালির খেলোয়াড়ের পায়ে লেগে চলে যায় দিবালার কাছে। দিবালা বল পেয়েই দূরের পোস্টে শট নেন। বল জালে জড়ায়। তাতে ৩-০ গোলে ইতালিকে হারিয়ে ফাইনালিসিমায় চ্যাম্পিয়ন হয়ে মাঠ ছাড়ে লিওনেল স্কালোনির শিষ্যরা।

ম্যাচের ৫৬ শতাংশ বলের দখল ছিল আর্জেন্টিনার কাছে। তারা আক্রমণ শানিয়েছিল ১৭টি। তার মধ্যে অন টার্গেটে ছিল ৭টি। এর মধ্যে ৩টি গোল হয়। অন্যদিকে ৪৪ শতাংশ বল দখলে রাখা ইতালি আক্রমণ শানিয়েছিল ৭টি। তার মধ্যে অন টার্গেটে ছিল ৩টি। কিন্তু কোনো গোল হয়নি।

এর আগে সবশেষ ১৯৯৩ সালে ফাইনালিসিমায় চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা। সেবার ডেনমার্কের সঙ্গে ১-১ গোলে ড্র করার পর টাইব্রেকারে শিরোপা জিতেছিল দিয়েগো ম্যারাডোনার নেতৃত্বাধীন আর্জেন্টিনা। এরপর ২৯ বছর পর লিওনেল মেসির নেতৃত্বে আবার ফাইনালিসিমা জিতলো আলবিসিলেস্তারা।

রাতে একাধিক পরিবর্তন নিয়ে মাঠে নামছে আর্জেন্টিনা

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
আর্জেন্টিনার প্রতিপক্ষ

আর্জেন্টিনার প্রতিপক্ষ অস্ট্রিয়া সম্পর্কে যা জানা জরুরি

June 22, 2026
আর্জেন্টিনা

চমৎকার শুরুর পর ফের জয়ের জন্য প্রস্তুত আর্জেন্টিনা

June 22, 2026
জিলেট

বিশ্বকাপে এবার লোগো ঢেকে রাখার অভিনব কৌশল দেখাল জিলেট

June 22, 2026

Latest News

আর্জেন্টিনার প্রতিপক্ষ

আর্জেন্টিনার প্রতিপক্ষ অস্ট্রিয়া সম্পর্কে যা জানা জরুরি

আর্জেন্টিনা

চমৎকার শুরুর পর ফের জয়ের জন্য প্রস্তুত আর্জেন্টিনা

জিলেট

বিশ্বকাপে এবার লোগো ঢেকে রাখার অভিনব কৌশল দেখাল জিলেট

স্কালোনি

পানিবিরতি ম্যাচের ছন্দ নষ্ট করছে : স্কালোনি

Messi-Record

মাঠে নামলেই যে সব রেকর্ড ভাঙার সুযোগ মেসির সামনে!

news

মায়ের সঙ্গে পুনর্মিলনে অশ্রুসিক্ত কেপ ভার্দের গোলরক্ষক

trophy

এবারের বিশ্বকাপে ভাঙতে পারে যত রেকর্ড

Worldcup

বিশ্বকাপের ফুটবল বানানো দেশটিই কখনো ফুটবল খেলেনি!

Sports

২০২৬ বিশ্বকাপের শীর্ষে রোনালদো, মেসি কোথায়?

tunisia

এক হালি গোল খেয়ে বিশ্বকাপ থেকে তিউনিসিয়ার বিদায়

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa