Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home ১০০ ক্লাবের জালে মেসির গোল
খেলাধুলা ফুটবল

১০০ ক্লাবের জালে মেসির গোল

By Saiful IslamJuly 27, 20232 Mins Read
Advertisement

স্পোর্টস ডেস্ক : ইউরোপ ছেড়ে পাড়ি জমিয়েছেন মার্কিন মুল্লুকে। দল বদলেছে, জার্সির রং বদলেছে, বদলেছে প্রতিপক্ষ। বদলায়নি শুধু মেসি নামক জাদুকরের পায়ের জাদু। যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে নিজের শুরুটা দুর্দান্তভাবেই স্মরণীয় করে রাখলেন বিশ্বকাপজয়ী এই আর্জেন্টাইন মহানায়ক। ক্রুজ আজুলের বিপক্ষে অভিষেক ম্যাচে বদলি নেমে ইনজুরি সময়ে নিজের ট্রেডমার্ক ফ্রি-কিক থেকে গোল করে দলকে জয় এনে দিয়েছিলে। আর নিজের দ্বিতীয় ম্যাচে আটালান্টা ইউনাইটেডের বিপক্ষে দুর্দান্ত পারফর্ম করে জোড়া গোলের সঙ্গে এক অ্যাসিস্টে বড় জয় এনে দিয়েছেন দলকে। আর এই ম্যাচে গোল করেই ভিন্ন ১০০ টি ক্লাবের বিপক্ষে গোল করার রেকর্ড গড়লেন মেসি।

টানা ১১ ম্যাচে হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছিলো ডেভিড বেকহ্যামের ইন্টার মায়ামি। মেসি এসেই যেন খোলনচলে বদলে দিলেন দলের চেহারা। মেসি শুধু মাঠেই নিজের পায়ের জাদু দেখিয়েছেন তা না, দলের পরিবেশই যেন বদলে দিয়েছেন কোন এক জাদুমন্ত্রে। ৩৬ বছর বয়সে এসেও মাঠে তরুণ সব ফুটবলারদের সঙ্গে যেভাবে টক্কর দিয়ে খেলেছেন মেসি তাতে যেন অনুপ্রেরণা পেয়েছে দলের বাকি সকলেও।

আটালান্টার বিপক্ষে জোড়া গোল করে অফিসিয়াল ম্যাচে ভিন্ন ভিন্ন ১০০টি ক্লাবের বিপক্ষে গোল করার রেকর্ড গড়ে ফেলেছেন এলএম টেন।ফুটবলের পরিসংখ্যানভিত্তিক ওয়েব সাইট ‘অপ্টা হ্যাভিয়ের’ জানিয়েছে, মোট ২৩টি দেশের ১০০টি আলাদা ক্লাবের বিপক্ষে গোল করেছেন আর্জেন্টাইন মহাতারকা।

ইন্টার মায়ামির আগে বার্সেলোনা ও পিএসজির হয়ে ৯৮টি আলাদা প্রতিপক্ষের বিপক্ষে সর্বমোট ৭০৪ গোল করেছিলেন মেসি। মায়ামির হয়ে নিজের প্রথম ২ ম্যাচেই ৩ গোল করে মেসির গোল সংখ্যা এখন ৭০৭টি।

মেসি যে ১০০ ক্লাবের বিপক্ষে গোল করেছেন তাদের মধ্যে বেশিরভাগই স্প্যানিশ ক্লাব। আর্জেন্টিনার সংবাদমাধ্যম ক্লারিন তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, ক্লাব ক্যারিয়ারে মেসি ৪১টি স্প্যানিশ ক্লাবের বিপক্ষে গোল করেছেন। এদের মধ্যে সেভিয়ার বিপক্ষে সর্বোচ্চ ৩৮ টি গোল করেছেন মেসি।

এদিকে, ‘সুদাঅ্যানালিটিকস’–এর এক পরিসংখ্যান মতে, ১০০টি ভিন্ন ক্লাবের বিপক্ষে গোল করতে মেসিকে ১১৫ টি ক্লাবের মুখোমুখি হতে হয়েছে।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
১০০ ক্লাবের খেলাধুলা গোল জালে ফুটবল মেসির
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
বিশ্বকাপ

বিশ্বকাপ বাছাইয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

February 1, 2026
বিশ্বকাপের আম্পায়ার

বিশ্বকাপের আম্পায়ার ও ম্যাচ রেফারিদের তালিকা প্রকাশ আইসিসির, বাংলাদেশের কেউ আছে কী?

January 31, 2026
বিশ্বকাপ বয়কটে বিপদের সামনে ভারত

বাংলাদেশের বিশ্বকাপ বয়কটে বড় বিপদের সামনে ভারত!

January 31, 2026
Latest News
বিশ্বকাপ

বিশ্বকাপ বাছাইয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

বিশ্বকাপের আম্পায়ার

বিশ্বকাপের আম্পায়ার ও ম্যাচ রেফারিদের তালিকা প্রকাশ আইসিসির, বাংলাদেশের কেউ আছে কী?

বিশ্বকাপ বয়কটে বিপদের সামনে ভারত

বাংলাদেশের বিশ্বকাপ বয়কটে বড় বিপদের সামনে ভারত!

মিরপুর স্টেডিয়াম মিডিয়া প্রবেশ নিষিদ্ধ

মিরপুর স্টেডিয়ামে ম্যাচ ও অফিসিয়াল ইভেন্ট ছাড়া মিডিয়া প্রবেশ নিষিদ্ধ

চ্যাম্পিয়ন্স লিগ প্লে-অফ ড্র

চ্যাম্পিয়ন্স লিগ প্লে-অফ ড্র: কে কার প্রতিপক্ষ

আর্জেন্টাইন ভক্ত

আর্জেন্টাইন ভক্তদের জন্য বড় সুখবর

বিসিসিআই

ভারতে বিশ্বকাপ আয়োজনে অনিশ্চয়তা, যা বলছে বিসিসিআই

বিসিসিআই

ভারতে বিশ্বকাপ আয়োজনে অনিশ্চয়তা, যা বলছে বিসিসিআই

T20 World Cup

টি-টোয়েন্টি বিশ্বকাপ : আইসিসি-বাংলাদেশ দ্বন্দ্বে নিজেদের অবস্থান পরিষ্কার করল শ্রীলঙ্কা

bilbul

বুলবুলের বিরুদ্ধে ফিক্সিং তদন্তের খবর ভিত্তিহীন : বিসিবি

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.