Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home বিশ্বে প্রথম ফুটবলার হিসেবে নতুন কীর্তি মেসির
খেলাধুলা ফুটবল

বিশ্বে প্রথম ফুটবলার হিসেবে নতুন কীর্তি মেসির

By Tarek HasanJuly 29, 20232 Mins Read
Advertisement

স্পোর্টস ডেস্ক : শেষ মুহূর্তে জাদুকরী এক ফ্রি-কিকে জিতিয়েছিলেন দলকে। অভিষেক ম্যাচে মাঠে নেমেছিলেন ৫৪ মিনিটে। আটলান্টার বিপক্ষে মেসি ছিলেন শুরুর একাদশেই। ইন্টার মায়ামির সমর্থকেরা তাই মেসি–জাদু আরও একটু বেশি দেখার সুযোগ পেলেন এই ম্যাচে। আর্জেন্টাইন অধিনায়কের জোড়া গোল ও এক অ্যাসিস্টে লিগস কাপে আটলান্টাকে ৪-০ ব্যবধানে হারিয়েছে ইন্টার মায়ামি। মায়ামির হয়ে বাকি দুটি গোল করেছেন রবার্ট টেইলর। এই জয়ে লিগস কাপের নকআউটে রাউন্ডে পৌঁছে গেল ইন্টার মায়ামি।

মেসি

আটলান্টার বিপক্ষেও হলো। অফিশিয়াল ম্যাচে এ নিয়ে ১০০টি ক্লাবের বিপক্ষে গোল করলেন মেসি। অর্থাৎ মেসির ১০০তম ‘শিকার’ হলো আটলান্টা। ফুটবলের পরিসংখ্যানভিত্তিক টুইটার অ্যাকাউন্ট ‘অপটা হাভিয়ের’ জানিয়েছে, মোট ২৩টি দেশের ১০০টি আলাদা ক্লাবের বিপক্ষে গোল করলেন আর্জেন্টাইন তারকা। দক্ষিণ আমেরিকান ফুটবল এবং সেখানকার ফুটবলারদের পরিসংখ্যানভিত্তিক টুইটার অ্যাকাউন্ট ‘সুদাঅ্যানালিটিকস’–এর হিসাবে অফিশিয়াল ম্যাচে ১১৫টি আলাদা আলাদা ক্লাবের মুখোমুখি হয়ে ১০০টি ক্লাবের বিপক্ষে গোল পেয়েছেন মেসি।

ম্যাচে জোড়া গোলের সুবাদে ফুটবল ইতিহাসের প্রথম ফুটবলার মেসি ক্যারিয়ারে ৭০০-এর বেশি পেনাল্টি ছাড়া গোল করলেন। তার ক্যারিয়ারে গোল সংখ্যা এখন ৮১০টি। ইন্টার মায়ামির হয়ে ৩টি, পিএসজির হয়ে ৩২, আর্জেন্টিনার হয়ে ১০৩ ও বার্সেলোনার হয়ে ৬৭২টি গোল।

মেসির মতো শুরুর একাদশে ছিলেন সের্হিও বুসকেতসও। বার্সেলোনার সাবেক দুই ফুটবলার ম্যাচে ইমপ্যাক্ট ফেলতে খুব বেশি সময়ও নেননি। ম্যাচের মাত্র ৮ মিনিটেই বুসকেতসের বাড়ানো বলে গোল করেন মেসি।

প্রথম দফায় অবশ্য মেসির শট লাগে গোলপোস্টে। তবে পোস্টে লেগে ফিরে আসা বল ডান পা দিয়ে জালে জড়ান মেসিই। মায়ামির পরের গোলটিও আসে মেসির পা থেকে, চিরচেনা বাঁ পা নয়, মেসি এই গোলও করেন ডান পা দিয়ে। গোলটি আসে ২২ মিনিটে টেইলরের সহায়তায়।

মেসির দ্বিতীয় গোলে সহায়তা করা সেই টেইলরের পা থেকেই আসে মায়ামির তৃতীয় গোল। এই গোলের উৎসও ছিলেন আর্জেন্টাইন অধিনায়ক। প্রথমার্ধের শেষদিকে মেসি বল বাড়ান বেঞ্জামিন ক্রেমাসচির দিকে। এরপর ক্রেমাসচির পাস দেন টেইলরকে। সেখান থেকে দুর্দান্ত এক শটে বল জালে জড়ান টেইলর। তাতে প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে যায় টাটা মার্তিনোর দল। বিরতির পর ফিরে বাকি গোলটাও করেন টেইলর। ৫৩ মিনিটে মেসির বাড়ানো বল কাজে লাগিয়ে গোল করেন টেইলর।

জয় নিশ্চিত করে ৭৭ মিনিটে মাঠ ছাড়েন মেসি। বদলি হিসেবে নামেন রবি রবিনসন। বুসকেতসকে বদলি করা হয় আরও ৫ মিনিট আগে। শেষদিকে আটলান্টা পেনাল্টি পেলেও হারের ব্যবধান কমাতে পারেনি। পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন আর্জেন্টাইন ফুটবলার থিয়াগো আলমাদা।

প্রথমবারের মতো ববির মেকআপম্যান আদর আজাদ

শেষ পর্যন্ত মায়ামি জেতে ৪-০ গোলেই। আটলান্টার বিপক্ষে ম্যাচ দিয়ে মেসি-বুসকেতসের সাবেক সতীর্থ জর্দি আলবার অভিষেকের সম্ভাবনার কথা শোনা গেলেও এই ম্যাচে তাকে দেখা যায়নি।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
কীর্তি খেলাধুলা নতুন প্রথম ফুটবল ফুটবলার বিশ্বে মেসি মেসির হিসেবে
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
বিশ্বকাপ

বিশ্বকাপ বাছাইয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

February 1, 2026
বিশ্বকাপের আম্পায়ার

বিশ্বকাপের আম্পায়ার ও ম্যাচ রেফারিদের তালিকা প্রকাশ আইসিসির, বাংলাদেশের কেউ আছে কী?

January 31, 2026
বিশ্বকাপ বয়কটে বিপদের সামনে ভারত

বাংলাদেশের বিশ্বকাপ বয়কটে বড় বিপদের সামনে ভারত!

January 31, 2026
Latest News
বিশ্বকাপ

বিশ্বকাপ বাছাইয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

বিশ্বকাপের আম্পায়ার

বিশ্বকাপের আম্পায়ার ও ম্যাচ রেফারিদের তালিকা প্রকাশ আইসিসির, বাংলাদেশের কেউ আছে কী?

বিশ্বকাপ বয়কটে বিপদের সামনে ভারত

বাংলাদেশের বিশ্বকাপ বয়কটে বড় বিপদের সামনে ভারত!

মিরপুর স্টেডিয়াম মিডিয়া প্রবেশ নিষিদ্ধ

মিরপুর স্টেডিয়ামে ম্যাচ ও অফিসিয়াল ইভেন্ট ছাড়া মিডিয়া প্রবেশ নিষিদ্ধ

চ্যাম্পিয়ন্স লিগ প্লে-অফ ড্র

চ্যাম্পিয়ন্স লিগ প্লে-অফ ড্র: কে কার প্রতিপক্ষ

আর্জেন্টাইন ভক্ত

আর্জেন্টাইন ভক্তদের জন্য বড় সুখবর

বিসিসিআই

ভারতে বিশ্বকাপ আয়োজনে অনিশ্চয়তা, যা বলছে বিসিসিআই

বিসিসিআই

ভারতে বিশ্বকাপ আয়োজনে অনিশ্চয়তা, যা বলছে বিসিসিআই

T20 World Cup

টি-টোয়েন্টি বিশ্বকাপ : আইসিসি-বাংলাদেশ দ্বন্দ্বে নিজেদের অবস্থান পরিষ্কার করল শ্রীলঙ্কা

bilbul

বুলবুলের বিরুদ্ধে ফিক্সিং তদন্তের খবর ভিত্তিহীন : বিসিবি

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.