রাজধানীর শাহবাগে মেট্রোরেল স্টেশন থেকে নকল পিস্তলসহ এক যুবককে আটক করেছে পুলিশ। তবে তার নাম-পরিচয় জানা যায়নি।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে তাকে গ্রেফতার করা হয়। ম্যাস র্যাপিড ট্রানজিট (এমআরটি) পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু আশরাফ সিদ্দিকি এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকাল সাড়ে ১০টার দিকে এক যুবককে আটক করা হয়। তল্লাশির সময় তার পরনে ছিল দাঁড়িপাল্লা প্রতীকের ভেস্ট এবং পাঞ্জাবির ভেতরে এনসিপির লোগো পাওয়া যায়।
পুলিশ কর্মকর্তা আরও জানান, ওই যুবকের কাছ থেকে একটি নকল পিস্তল, প্লাস্টিকের গুলি এবং পুলিশের লাঠি উদ্ধার করা হয়। তাকে শাহবাগ থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।
মেট্রোরেলের নিরাপত্তা নিশ্চিতে পুলিশি নজরদারি আরও জোরদার করা হয়েছে বলেও আবু আশরাফ সিদ্দিকি।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় সারা দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শুরু হয়। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সারা দেশে ২৯৯ সংসদীয় আসনে ভোট দেবেন ভোটাররা।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
দেশের মোট ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এসব কেন্দ্রে ২ লাখ ৪৭ হাজার ৪৮২টি ভোটকক্ষ থাকবে। এবারের নির্বাচনে মোট ৫০টি রাজনৈতিক দল অংশগ্রহণ করছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


