Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ মাইকিং করেও ক্রেতা পাচ্ছেন না তরমুজ বিক্রিতেরা
খুলনা বিভাগীয় সংবাদ

মাইকিং করেও ক্রেতা পাচ্ছেন না তরমুজ বিক্রিতেরা

By Shamim RezaMay 29, 20223 Mins Read

জুমবাংলা ডেস্ক : ‘খেতে সুস্বাদু, দামে কম, সাইজ বড়, ওজন বেশি। যে কিনবে সেই জিতবে। আগে আসলে আগে পাবেন, পরে আসলে ছোট পাবেন।’ এভাবেই মাইকিং করে তরমুজ বিক্রি করছেন মেহেরপুরের শরিফুল ইসলাম। তিনি ১০ বছর ধরে তরমুজ বিক্রির ব্যবসা করেন।

তরমুজ

Advertisement

তরমুজ ব্যবসায়ী শরিফুল জানান, কিছু দিন আগে বাজারে ৫০ থেকে ৬০ টাকা কেজি দরে তরমুজ বিক্রি হলেও বর্তমানে ৫ কেজি ওজনের তরমুজ ৫০ টাকা। ব্যবসায়ীরা কম দাম হাঁকলেও বাজারে তরমুজের ক্রেতা নেই। যারা দূর-দূরান্ত থেকে তরমুজ কিনে হাটবাজারে তুলেছেন তাদের গাড়ি ভাড়াটাও উঠছে না। দেশের বিভিন্ন জেলায় নানা কাণ্ড ঘটানো তরমুজের এখন চাহিদা নেই। বাজারে আম, জাম ও লিচু বিক্রি হওয়ায় তরমুজের ওপর থেকে দৃষ্টি ফিরিয়ে নিয়েছেন ক্রেতারা। তরমুজ নিয়ে ব্যবসায়ীদের ছুটতে হচ্ছে গ্রামে গ্রামে। শহরের ওলিগলিতে ক্রেতা ডাকতে হচ্ছে মাইকিং করে।

তরমুজ ব্যবসায়ী হামিদুল ইসলাম জানান, আগের চেয়ে এখনকার তরমুজের স্বাদ বেশি। ৫-৬ কেজি ওজনের তরমুজের দাম ৭০-৮০ টাকা। তবুও ক্রেতারা মুখ ফিরিয়ে চলে যান। আগে দাম বেশি থাকলেও প্রতিদিন এক থেকে দেড় হাজার পিস তরমুজ বিক্রি করতেন। এখন সারাদিন গ্রামে গ্রামে ঘুরে ৩০০ থেকে সাড়ে ৩০০ পিস তরমুজ বিক্রি করা যায়। এতে ৪০০ থেকে ৫০০ টাকা লাভ হয়। এই লাভ থেকে আবার ভ্যান ভাড়া দিতে হচ্ছে।

সাহারবাটি গ্রামের কৃষক ফজলুল হক জানান, তিনি দেড় বিঘা জমিতে ব্লাক বেবি জাতের তরমুজের আবাদ করেছিলেন। এক সপ্তাহ থেকে তরমুজ উঠতে শুরু করেছে। পাইকারি ক্রেতা না থাকায় নিজের তরমুজ নিজেই ভ্যানে ঘুরে ঘুরে বিক্রি করছেন। এখন তরমুজের চাহিদা খুবই কম। সারাদিন এক দেড়শ তরমুজ বিক্রি হয়।

গাংনীর মুন্দা গ্রামের কৃষক আহসান হাবিব জনান, তিনি দুই বিঘা জমিতে গোল্ডেন জাতের তরমুজের আবাদ করেছেন। কিছু তরমুজ বিক্রি করতে পেরেছেন। এখনও অর্ধেকের বেশি তরমুজ জমিতে রয়েছে, কিন্তু চাহিদা নেই।

তিনি আরও জানান, দুই বিঘা জমিতে বীজ, সার, কীটনাশক ও শ্রমিকের খরচ দিয়ে তরমুজ চাষে খরচ হয়েছে ৬০ থেকে ৬৫ হাজার টাকা। এখন দাম না পেলে লোকসান হবে।

কৃষকরা জানান, মেহেরপুরে এক সময় ব্যাপক হারে তরমুজের আবাদ হলেও ২০১৫ সালের পর থেকে তরমুজের আবাদ হয় না। ভাইরাস ও ছত্রাকজনিত রোগে তরমুজের লতা কুঁকড়িয়ে গাছ মারা যায়। ফলে তরমুজের আবাদ থেকে মুখ ফিরিয়ে নেন কৃষকরা। সেই থেকেই খুলনা, বগুড়া, রংপুর, দিনাজপুরসহ দেশের বিভিন্ন স্থান থেকে তরমুজ সংগ্রহ করে নিয়ে আসেন ব্যবসায়ীরা। কয়েক বছর ধরে মৌসুমের শুরুতে তরমুজ বিক্রি হয় কেজি দরে। শেষের দিকে এসে তরমুজের চাহিদা কমে যায়।

পাকিস্তানের কোক স্টুডিওর নতুন গান সবচেয়ে বেশি শুনল ভারত!

মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. সামসুল আলম জানান, জেলায় বেশ কয়েক বছর তেমন তরমুজের আবাদ হয় না। শুধুমাত্র গাংনী উপজেলায় ২৫ হেক্টর জমিতে তৃপ্তি, গোল্ডেন, ব্লাক বেবি, প্রতিমা ও বাংলালিংক নামের কয়েকটি জাত বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে এসেছে। কৃষকরা এসব জাতের তরমুজ আবাদ করেছেন। গেল বছর অনেকেই লাভবান হয়েছেন। এবার শেষ দিকে এসে তরমুজের চাহিদা কমেছে। আবহাওয়া ও জমির উর্বরতার বিষয়টি লক্ষ্য করে তরমুজ আবাদ করতে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে বলে তিনি জানান।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
ডিএনএ পরীক্ষা

তনু হত্যা মামলা: আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার অনুমতি

July 21, 2026
Manikganj

বাকিতে মাল না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, শ্রমিকদল নেতা বহিষ্কার

July 21, 2026
কিশোরী

অতিরিক্ত শাসনে বাসা থেকে বের হয়ে গেলো কিশোরী, ২০ দিনেও মেলেনি সন্ধান!

July 21, 2026

Latest News

ডিএনএ পরীক্ষা

তনু হত্যা মামলা: আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার অনুমতি

Manikganj

বাকিতে মাল না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, শ্রমিকদল নেতা বহিষ্কার

কিশোরী

অতিরিক্ত শাসনে বাসা থেকে বের হয়ে গেলো কিশোরী, ২০ দিনেও মেলেনি সন্ধান!

Husband

ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়

Sirajganj

আর্জেন্টিনা ফাইনালে উঠলো ঠিকই, সেই গ্রামে মহিষ জবাই হয়নি

poltry

আইওটি প্রযুক্তিতে যশোরে মুরগি চাষে নতুন বিপ্লব

ছিনতাইকারী

২১ বছর পর শাস্তি পেলো দুই ছিনতাইকারী, ফাঁসির আদেশ

পেঁয়াজ চাষীরা

চরম লোকসানের মুখে রাজবাড়ীর পেঁয়াজ চাষীরা

Chor

শাস্তি হিসেবে চোরকে ১০০ রাকাত নামাজ পড়ালো জনতা

নীলফামারী সাংবাদিক ফোরাম

নীলফামারী সাংবাদিক ফোরাম, ঢাকা’র সভাপতি মুফদি আহমেদ, সাধারণ সম্পাদক হাসান মেজর

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa