Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home চালকল মালিকদের সঙ্গে মন্ত্রণালয়ের বৈঠক আজ
জাতীয়

চালকল মালিকদের সঙ্গে মন্ত্রণালয়ের বৈঠক আজ

By Tarek HasanJanuary 17, 20242 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : চালের দাম দিন দিন বেড়েই চলছে। ১৫ দিনের ব্যবধানে প্রকার ভেদে কেজিতে চালের দাম ২ থেকে ৬ টাকা বেড়েছে। আর বস্তাপ্রতি বেড়েছে ৮০ থেকে ৩০০ টাকা। এমন পরিস্থিতিতে আজ চালকল মালিকদের সঙ্গে বৈঠক করবে খাদ্য মন্ত্রণালয়। এছাড়া আগামীকাল বিভাগীয় কমিশনারদের সঙ্গে এবং আগামী সপ্তাহে করপোরেট ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক হবে। উদ্দেশ্য চালের উচ্চমূল্যের কারণ বা রহস্য উদ্ঘাটন এবং দাম নিয়ন্ত্রণে আনা।

চালকল

জানতে চাইলে খাদ্য সচিব মো. ইসমাইল হোসেন বলেন, ‘চালের দাম বাড়ার কারণ অনুসন্ধান করছি। বুধবার (আজ) চালকল মালিকদের সঙ্গে বৈঠক করব।

বৃহস্পতিবার বিভাগীয় কমিশনারদের সঙ্গে বসব। তারপর বড় বড় চাল ব্যবসায়ীদের সঙ্গে আগামী সপ্তাহে বসব। কারণ অনুসন্ধানের জন্য মাঠপর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। কেউ অবৈধভাবে মজুত করছে কিনা তাও খতিয়ে দেখা হবে। কারও বিরুদ্ধে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

অবৈধ মজুতদারদের নতুন আইনে শাস্তি দেওয়া হচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে সচিব বলেন, ‘নতুন আইনে শাস্তি দেওয়া যাচ্ছে না।

কারণ আইনের বিধিমালা এখনো চূড়ান্ত হয়নি। অন্যান্য আনুষ্ঠানিকতা শেষে বিধিমালা ভেটিংয়ের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সেখান থেকে চূড়ান্ত হয়ে এলেই বিধিমালা জারি করা হবে। তারপরও বিদ্যমান আইনে কঠোর শাস্তি প্রদানের সুযোগ রয়েছে।’

এদিকে খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চালের মূল্যের ঊর্ধ্বগতি পরিলক্ষিত হওয়ায় ঢাকা মহানগরের চলমান ওএমএস কার্যক্রমে অধিকতর স্বচ্ছতা আনয়ন ও বাজার তদারকি করতে আকস্মিক পরিদর্শনের জন্য খাদ্য অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ও উপপরিচালকদের সমন্বয়ে ৪টি ভিজিলেন্স টিম গঠন করে এক আদেশ জারি করেছে খাদ্য অধিদপ্তর।

দেশের মানুষকে ন্যায্যমূল্যে খাদ্য সহায়তা দেওয়ার লক্ষ্যে ঢাকা মহানগরীসহ সব সিটি করপোরেশন এবং বিভাগীয় ও জেলা শহরে ওএমএস কার্যক্রমে চাল ও আটা বিক্রয় কার্যক্রম চলমান আছে। খাদ্য অধিদপ্তরের পরিচালক মাহবুবুর রহমান স্বাক্ষরিত আদেশে বলা হয়, টিমের কার্যপরিধির মধ্যে রয়েছে প্রতিদিন একটি টিম নির্ধারিত দিবসে অতিরিক্ত মহাপরিচালক, খাদ্য অধিদপ্তরের পরামর্শ মোতাবেক কমপক্ষে ৪টি ওএমএস বিক্রয়কেন্দ্র (দোকান ও ট্রাকসহ) এবং ২টি বাজার পরিদর্শন করবে।

ঢাকার ফ্লাইট গেল কলকাতা-হায়দ্রাবাদ

নির্ধারিত ছক মোতাবেক পরিদর্শন প্রতিবেদন পরবর্তী কর্মদিবসের মধ্যেই মহাপরিচালক খাদ্য অধিদপ্তর বরাবর দাখিল করবে। প্রতিটি টিমের সমন্বয়কারীরাও মাঝে মধ্যে মহাপরিচালক, খাদ্য অধিদপ্তরের অনুমতিক্রমে ভিজিলেন্স টিমের সঙ্গে পরিদর্শনে অংশগ্রহণ করবেন। এছাড়া ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নির্দেশিত জরুরি পরিদর্শন কার্যক্রম পরিচালিত হবে।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
‘জাতীয় আজ চালকল বৈঠক মন্ত্রণালয়ের মালিকদের সঙ্গে
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
ভারতীয় ভিসা

ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থায় নতুন নিয়ম

February 5, 2026
সেনাসদস্য

এবার ভোটকেন্দ্রের আঙিনা পর্যন্ত টহলের অনুমতি পেয়েছে সেনাসদস্যরা

February 5, 2026
ঢাকার আবহাওয়া

ঢাকার আবহাওয়া নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

February 5, 2026
Latest News
ভারতীয় ভিসা

ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থায় নতুন নিয়ম

সেনাসদস্য

এবার ভোটকেন্দ্রের আঙিনা পর্যন্ত টহলের অনুমতি পেয়েছে সেনাসদস্যরা

ঢাকার আবহাওয়া

ঢাকার আবহাওয়া নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

সেনাবাহিনী প্রধান

নির্বাচনে সেনাসদস্যদের নাগরিকবান্ধব আচরণের মাধ্যমে দায়িত্ব পালনের নির্দেশ সেনাপ্রধানের

মেট্রোরেল

ভোটের দিন মেট্রোরেল চলবে কি না, জানাল ডিএমটিসিএল

ফেসবুক বুস্টিং ও ডিজিটাল প্রচারণা

ফেসবুক বুস্টিং ও ডিজিটাল প্রচারণার হিসাব দিতে হবে নির্বাচন কমিশনে

সুপ্রিম কোর্ট

সুপ্রিম কোর্টের প্রশাসনে রদবদল

বঙ্গভবনের কর্মকর্তাকে গ্রেপ্তার

বঙ্গভবনের কর্মকর্তাকে গ্রেপ্তার দেখাল পুলিশ

থাকতে চাই না

‘নষ্ট রাজনীতিতে আর থাকতে চাই না’

মধ্যরাতে তিন গ্রামের সংঘর্ষ

সিলেটে মধ্যরাতে তিন গ্রামের সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.