জুমবাংলা ডেস্ক : মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মন্ত্রণালয়টিতে রাজস্ব খাতভুক্ত পাঁচ ক্যাটাগরির পদে ৪০ জনকে অস্থায়ীভাবে নিয়োগ দেওয়া হবে। ১৩ থেকে ২০তম গ্রেডভুক্ত এসব পদের জন্য আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

Advertisement

পদ: কম্পিউটার অপারেটর ৬টি (গ্রেড-১৩)
বেতন স্কেল: ১১০০০-২৬৫৯০ টাকা
যোগ্যতা: প্রার্থীকে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রিধারী হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে।

পদ: সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর ৮টি (গ্রেড-১৩)
বেতন স্কেল: ১১০০০-২৬৫৯০ টাকা
যোগ্যতা: প্রার্থীকে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে। সাঁটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৭০ ও বাংলায় ৪৫ শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। এ ছাড়া প্রার্থীকে কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিংসহ ই-মেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষ ও অভিজ্ঞ হতে হবে।

পদ: ক্যাশিয়ার ১টি (গ্রেড-১৪)
বেতন স্কেল: ১০২০০-২৪৬৮০ টাকা
যোগ্যতা: প্রার্থীকে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। সেই সঙ্গে কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিংসহ ই-মেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষ ও অভিজ্ঞ হতে হবে।

পদ: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ৭টি (গ্রেড-১৬)
বেতন স্কেল: ৯৩০০-২২৪৯০ টাকা
যোগ্যতা: প্রার্থীকে এইচএসসি বা সমমান পাস হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দের গতি থাকতে হবে। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিংসহ ই-মেইল ও ফ্যাক্স পরিচালনায় প্রার্থীর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।

পদ: অফিস সহায়ক ১৮টি (গ্রেড-২০)
বেতন স্কেল: ৮২৫০-২০০১০ টাকা
যোগ্যতা: প্রার্থীকে এসএসসি বা সমমান পাস হতে হবে।

জেলা কোটা: ১ থেকে ৪ নম্বর পদের ক্ষেত্রে রাঙামাটি, রাজশাহী, সাতক্ষীরা, দিনাজপুর ও হবিগঞ্জ জেলার প্রার্থী এবং ৫ নম্বর পদের ক্ষেত্রে টাঙ্গাইল, শরীয়তপুর, বগুড়া, সিরাজগঞ্জ, গাইবান্ধা, কুড়িগ্রাম ও নেত্রকোনা জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।

বয়সসীমা: ১ অক্টোবর ২০২৩ তারিখে প্রার্থীর বয়সসীমা ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা বা শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বয়সসীমা সর্বোচ্চ ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বিভাগীয় প্রার্থীর (শুধু ১ থেকে ৪ নম্বর পদের ক্ষেত্রে প্রযোজ্য) ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে গিয়ে অনলাইনে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য একই ওয়েবসাইটে অথবা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।

আবেদন ফি: নিয়োগ পরীক্ষায় অংশ নিতে আগ্রহী প্রার্থীকে ১ থেকে ৪ নম্বর ক্রমিকের পদের জন্য পরীক্ষার ফি বাবদ ২০০ টাকা, টেলিটকের সার্ভিস চার্জ ২৩ টাকাসহ মোট ২২৩ টাকা এবং ৫ নম্বর ক্রমিকের পদের জন্য ১০০ টাকা, টেলিটকের সার্ভিস চার্জ ১২ টাকাসহ মোট ১১২ টাকা টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে। প্রার্থীকে অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে এই ফি জমা দিতে হবে।

আবেদনের সময়সীমা: ১৫ অক্টোবর থেকে ৪ নভেম্বর ২০২৩ বিকেল ৪টা পর্যন্ত।

সূত্র: বিজ্ঞপ্তি

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.