রাজধানীর মিরপুরের কাজীপাড়ায় একটি বাসার দরজা ভেঙে জেনি খান (২৪) নামের এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস।

মঙ্গলবার (১৬ জুন) দুপুর ২টার দিকে কাজীপাড়া মেট্রো স্টেশনের পাশের একটি সাততলা ভবনের ফ্ল্যাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাদ হোসেন জানান, বাসা থেকে দুর্গন্ধ ছড়ালে বাড়ির মালিক বিষয়টি পুলিশকে জানায়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস গিয়ে দরজা ভেঙে শয়নকক্ষ থেকে মরদেহ উদ্ধার করে।
প্রাথমিক তথ্যে জানা যায়, গত এপ্রিলে মুন্না নামের এক যুবকের সঙ্গে স্বামী-স্ত্রী পরিচয়ে ওই বাসাটি ভাড়া নেন জেনি খান। গত রোববার থেকে মুন্না নিখোঁজ রয়েছেন এবং এরপর থেকেই তিনি বাসায় ফেরেননি।
পুলিশ জানিয়েছে, মুন্না পলাতক রয়েছেন। তাকে খুঁজে পাওয়া গেলে ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে জানা যাবে। এ ঘটনায় তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



