Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home বিভাগীয় সংবাদ এসপির নাম ভাঙিয়ে আদায়কৃত ঘুষের টাকা ফেরত দিলেন মিজানুর
ঢাকা বিভাগীয় সংবাদ

এসপির নাম ভাঙিয়ে আদায়কৃত ঘুষের টাকা ফেরত দিলেন মিজানুর

By Saiful Islamনভেম্বর 25, 2023Updated:নভেম্বর 25, 20233 Mins Read

সাইফুল ইসলাম, মানিকগঞ্জ : মানিকগঞ্জে জমি সংক্রান্ত বিবাদ মিমাংসার জন্য পুলিশ সুপারের নাম ভাঙিয়ে ঘুষ গ্রহণের অভিযোগ উঠেছে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের স্ট্যানো মিজানুর রহমানের বিরুদ্ধে। পরে এ ঘটনা জানাজানি হওয়ার পর সেই ঘুষের টাকা ফেরত দিয়েছেন তিনি। ভয়ভীতি দেখিয়ে ঘুষ গ্রহণের ঘটনায় ভুক্তভোগী মো. রবিউল ইসলাম বিশ্বাস গত ৩ সেপ্টেম্বর অভিযুক্ত মিজানুর রহমানের বিরুদ্ধে পুলিশ সুপার বরাবর একটি লিখিত অভিযোগ করেন। পরে পুলিশ সুপার কার্যালয়ের এক উর্ধ্বতন কর্মকর্তার হস্তক্ষেপে বিষয়টি মিমাংসা করে সেই ঘুষের টাকা ফেরত দেন মিজানুর রহমান।

Advertisement

ভুক্তভোগী রবিউল ইসলাম বিশ্বাসের লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, মানিকগঞ্জ জেলা পুলিশ সুপার কার্যালয়ের দক্ষিণ পূর্ব সীমানার দেওয়ালের বাহিরে রবিউল ইসলামের নির্মানাধীন ভবনের জায়গার সীমানা নিয়ে বিরোধ চলছিল। বিরোধপূর্ণ এই সীমানা নির্ধারণের জন্য পুলিশ সুপার কার্যালয়ের প্রতিনিধি ও রবিউল ইসলামের প্রতিনিধির সমন্বয়ে সকলের উপস্থিতিতে উভয়পক্ষের সার্ভেয়ারের মাধ্যমে জমির পরিমাপ ও সীমানা নির্ধারণ করে উভয়পক্ষের সম্মতিক্রমে একটি খুঁটি স্থাপন করা হয়। খুটি স্থাপন করার পর পুলিশ সুপার কার্যালয়ের প্রতিনিধি স্ট্যানো মিজানুর রহমান ও তার সঙ্গীয় লোকজন রবিউল ইসলামকে জমির সীমানা সংক্রান্ত বিষয়ে কথা বলার জন্য উপযুক্ত দলিল ও কাগজপত্র নিয়ে পুলিশ সুপারের সাথে সাক্ষাৎ করার কথা বলে আসেন।

এরপর রবিউল ইসলাম পুলিশ সুপারের সাথে কথা বলার জন্য স্ট্যানো মো. মিজানুর রহমানের সাথে মোবাইলে কথা হলে সে রবিউলকে বলেন, আমার কাছে আসেন এসপি স্যারের কাছে যাওয়ার প্রয়োজন নেই, এসপি স্যারকে যা বলার আমি বলব। মিজানুর রহমানের কথামতো তার সাথে দেখা করার জন্য পুলিশ সুপারের কার্যালয়ে গেলে তিনি রবিউল ইসলামকে বলেন, আপনার এই বিল্ডিংয়ে কাজ করতে হলে ছয় লক্ষ টাকা দিতে হবে। এরপর রবিউল ইসলাম পুলিশ সুপারের সাথে কথা বলতে চাইলে মিজানুর রহমান নানারকম ভয়ভীতি দেখিয়ে বলেন, এসপি স্যারের কাছে যাওয়ার দরকার নেই, আপনার আমার কাছে পাঁচ লক্ষ টাকা দিয়ে যান।

পরে রবিউল ইসলাম কোন উপায়ান্তর না পেয়ে ৫ লক্ষ টাকা দিতে সম্মত হয়। তখন মিজানুর রহমান রবিউল ইসলামকে বলেন, ৫ লক্ষ টাকা আমার কাছে না দিয়ে আপনার ঠিকাদার গোপালের কাছে দিয়ে আসেন। তখন রবিউল ইসলাম মিজানুর রহমানের কথামতো ৫ লক্ষ টাকা ঠিকাদার গোপালের কাছে দিয়ে আসেন। এরপর ঠিকাদার গোপাল ৫ লক্ষ টাকা মিজানুর রহমানের কাছে পৌছে দেওয়ার দিলে মিজানুর রহমান রবিউল ইসলামকে ফোন করে বলেন, আমি টাকা পেয়েছি, আপনারা বিল্ডিংয়ের কাজ শুরু করে দেন। আমি এই টাকা এসপি স্যারের কাছে পৌছে দিব, আপনাদের আর কেউ কাজে বাধা দিতে পারবেনা, আপনারা নিশ্চিতে কাজ করুন। এর কিছুদিন পর অভিযুক্ত মিজানুর রহমান রফিউল ইসলামকে ফের কাজ বন্ধ রাখার কথা বললে রবিউল মিজানুর রহমানের বিরুদ্ধে ভয়ভীতি দেখি ঘুষ গ্রহণের কথা উল্লেখ করে পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ দেন।

ঘুষের টাকা ফেরত দেওয়ার ব্যাপারে মো. মিজানুর রহমানের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি অস্বীকার করে বলেন, এগুলো মিথ্যা কথা। আমি কারো কাছ থেকে টাকা নেইনি, ফেরতও দিইনি।

তবে ভুক্তভোগী রবিউল ইসলাম বিশ্বাস বলেন, এসপি অফিসে বসে বিষয়টি মিমাংসা করা হয়েছে। মিজানুর রহমান সাহেব আমার টাকা ফেরত দিয়ে দিয়েছে। এখন আমার ভবনের কাজ চলমান আছে, আর কোন সমস্যা নেই।

এ বিষয়ে মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খানের মুঠোফোনে একাধিকবার ফোন দিয়েও যোগাযোগ করা সম্ভব হয়নি।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
মা

নোয়াখালীতে পুকুরের মোটরের তারে জড়িয়ে প্রাণ গেল মা-ছেলের

জুন 19, 2026
র‍্যালি

নারায়ণগঞ্জে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য র‍্যালি, বিশ্বকাপে জয়ের শুভকামনা

জুন 19, 2026
গ্রেফতার

নারায়ণগঞ্জে অপহরণ মামলায় ডিবি পুলিশের চার সদস্য গ্রেফতার

জুন 19, 2026
Latest News
মা

নোয়াখালীতে পুকুরের মোটরের তারে জড়িয়ে প্রাণ গেল মা-ছেলের

র‍্যালি

নারায়ণগঞ্জে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য র‍্যালি, বিশ্বকাপে জয়ের শুভকামনা

গ্রেফতার

নারায়ণগঞ্জে অপহরণ মামলায় ডিবি পুলিশের চার সদস্য গ্রেফতার

বয়লার

নারায়ণগঞ্জে পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণ, আহত ১৫

শাহ মুনিমের

সিলেটকে গ্লোবালাইজড নগরী হিসেবে গড়ে তোলার আহ্বান শাহ মুনিমের

আর্জেন্টিনার পতাকা

২০০ ফুট উঁচু টাওয়ারে আর্জেন্টিনার পতাকা টাঙালেন ভক্তরা

এএসআই সঞ্জয় মিত্র

গৃহকর্মীকে গরম কড়াইয়ের ছ্যাঁকা, এএসআই দম্পতি গ্রেপ্তার

বৃষ্টি

সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায় বিদ্যালয় মাঠ, থমকে যায় শিক্ষার পরিবেশ

আরিফ

মুন্সীগঞ্জে আরিফ হত্যা মামলার রহস্য উন্মোচন করল পিবিআই

আটক

মানিকগঞ্জে মাদকসহ একই পরিবারের তিনজন আটক, পরে বাড়িতে অগ্নিসংযোগ

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa