Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ ঘূর্ণিঝড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন: জেনারেটরে ৩০ টাকায় মোবাইল চার্জ!
বিভাগীয় সংবাদ

ঘূর্ণিঝড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন: জেনারেটরে ৩০ টাকায় মোবাইল চার্জ!

By Saiful IslamMay 29, 20242 Mins Read

জুমবাংলা ডেস্ক : ঘূর্ণিঝড় রিমালের কারণে আজও বিদ্যুৎ বিচ্ছিন্ন অধিকাংশ উপকূলীয় এলাকা। কিছু এলাকায় মঙ্গলবার বিকেল থেকে সংযোগ দেওয়া শুরু করেছে পল্লী বিদ্যুৎ। তবে এখনো যেসব এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন আছে, সেসব এলাকায় টাকা দিয়ে মোবাইল চার্জ দিতে দেখা গেছে এলাকাবাসীকে। দুর্যোগকালে জেনারেটর দিয়ে এই মোবাইল চার্জিংয়ের ব্যবস্থা করেছেন এলাকার কিছু দোকানদার।

Mobile Charge

Advertisement

এদিকে মোবাইল চার্জ দিলেও নেটওয়ার্ক সমস্যা এখনো কাটেনি অনেক এলাকায়। স্বজনদের সঙ্গে দুই দিন ধরে যোগাযোগ বিচ্ছিন্ন উপকূলের মানুষ।

পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলা সদরের সংবাদকর্মী আহাদ শিমুল জানান, গত রবিবার সকাল থেকেই এই উপজেলায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। জেলার নাজিরপুরেও একই অবস্থা বলে জানান তিনি।

রবিবার থেকে বিদ্যুৎ না থাকায় স্বজনদের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না স্থানীয়রা। মঙ্গলবার দুপুরে গিয়ে দেখা গেছে, নাজিরপুর উপজেলা সদরের ছালাম ডেকারেশনে টাকার বিনিময়ে মোবাইল চার্জ দেওয়া হচ্ছে। প্রতিটি মোবাইলে শতভাগ চার্জ দিতে নেওয়া হচ্ছে ৩০ টাকা। সেখানে শতাধিক মোবাইল চার্জে ছিল।

সুযোগ পেতে সিরিয়াল দিয়ে রেখেছেন আরো অনেকে।

জেলার মঠবাড়িয়া পল্লী বিদ্যুৎ অফিস সূত্রে জানা গেছে, সেখানে খুব ভোর থেকেই বিদ্যুতের সংযোগ দিতে বিদ্যুৎ কর্মীরা কাজ করছেন। তবে কখন বিদ্যুতের লাইন চালু করা যাবে তা সঠিক করে বলতে পারছেন না তারা।

এদিকে ফরিদপুর শহর বাদে জেলার ৯ উপজেলার অধিকাংশ এলাকায় গত রবিবার রাতে ঝড়বৃষ্টি শুরু হওয়ার পর থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত বিদুৎ নেই। পৌর এলাকা ছাড়া অন্য এলাকায় বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণ চালু করতে পারেনি বিদ্যুৎ বিভাগ।

বোয়ালমারী উপজেলার ময়না গ্রামের বাসিন্দা জেনারেটরে মোবাইলে চার্জ দিচ্ছেন টাকার বিনিময়ে। পেশায় কসমেটিকস ব্যবসায়ী শাহিদুল ইসলাম বলেন, ‘তিন দিন ধরে গ্রামে বিদ্যুৎ না আসায় গ্রামের দুই শতাধিক মানুষকে জেনারেটরে মোবাইলপ্রতি ২০ টাকায় চার্জ দিয়েছি।’

সেখানে মোবাইল চার্জ দেওয়া রংমিস্ত্রি সিরাজুল ইসলাম বলেন, ‘ঘরে সদাই না থাকলেও এক দিন চলে; কিন্তু মোবাইল বন্ধ থাকলে মাথায় কাজ করে না।’

তিনি বলেন, ‘অবসর সময়ে মোবাইলে ফেসবুকসহ ইউটিউব দেখে সময় কাটাই। পৌর শহরে বিদ্যুৎ সংযোগ চালু হলেও গ্রামে এখনো সংযোগ চালু হয়নি আমাদের। জেনারেটর মালিক ময়না গ্রামের মতিয়ারের ছেলে মামুন শেখ এ ব্যবস্থা করেছেন।’

ভাঙ্গা উপজেলার কলেজ শিক্ষক দিলীপ দাস জানান, রবিবার রাত থেকে সোমবার রাত পর্যন্ত একটানা বৃষ্টির সঙ্গে ঝোড়ো বাতাস বইতে থাকে। এই বাতাসে এ এলাকায় বেশ কিছু গাছপালা পড়ে গেছে। এ ছাড়া রবিবার রাত থেকে বিদ্যুৎবিহীন থাকে এ উপজেলার কয়েকটি গ্রাম। সেই সাথে ফোনের নেটওয়ার্কও কাজ করছিল না।

মধুখালী পৌর এলাকার মেছড়দিয়া গ্রামের সংবাদকর্মী মনিরুজ্জামান মুন্নু জানান, রিমালের কারণে বড় ধরনের ক্ষয়ক্ষতি না হলেও মধুখালীতে রবিবারের পর থেকে আজ মঙ্গলবার সকালে বিদ্যুৎ সংযোগ চালু হয়েছে। ১১টি ইউনিয়নের অনেক জায়গায় এখনো বিদ্যুৎ সংযোগ চালু হয়নি।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
মরদেহ

ব্রাহ্মণবাড়িয়ায় বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার, আটক ১

June 25, 2026
কুকুর

সেতু থেকে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলার ঘটনায় যুবক আটক

June 25, 2026
পরীক্ষার্থী

বাড়ির গ্রিলে হাত দিতেই নিভে গেল স্বপ্ন, বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারাল এসএসসি পরীক্ষার্থী

June 25, 2026

Latest News

মরদেহ

ব্রাহ্মণবাড়িয়ায় বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার, আটক ১

কুকুর

সেতু থেকে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলার ঘটনায় যুবক আটক

পরীক্ষার্থী

বাড়ির গ্রিলে হাত দিতেই নিভে গেল স্বপ্ন, বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারাল এসএসসি পরীক্ষার্থী

কলেজছাত্র

বরিশালে প্রেমিকার সঙ্গে ভিডিও কলে কথা বলার সময় কলেজছাত্রের আত্মহত্যা

শিক্ষার্থী

ফটিকছড়িতে পুকুরে ডুবে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

rajbari-onion

রাজবাড়ীতে পেঁয়াজের দাম না পেয়ে নদীতে ফেলে দিলেন কৃষক

Nana

নাতির জন্মে নানার এলাহি কাণ্ড!

fertiliger

জৈব সারের নামে কৃষকদের দেওয়া হলো ‘বর্জ্য’

Raipur

লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা

Manikganj CS Office

মানিকগঞ্জে ১৫ মাস পর ভিটামিন ‘এ’ ক্যাপসুল পাবে শিশুরা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa