Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ এক মোবাইল ফোনে অকালে কেড়ে নিল পাঁচজনের জীবন
বিভাগীয় সংবাদ

এক মোবাইল ফোনে অকালে কেড়ে নিল পাঁচজনের জীবন

By Sibbir Osmanমে 5, 20223 Mins Read

জুমবাংলা ডেস্ক: রংপুরের গঙ্গাচড়া উপজেলার পাগলাপীরে সলেয়াসার বাজার নামক স্থানে বুধবার (৪ মে) রাতে মাইক্রোবাসচাপায় সিএনজিচালিত অটোর চালকসহ পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো তিনজন। আহতদের উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ মাইক্রোবাসটি আটক করেছে।

তবে চালক পালিয়ে গেছেন বলে জানায় পুলিশ। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সৈয়দপুর থেকে ছেড়ে আসা মাইক্রোবাসের চালক মোবাইল ফোনে কথা বলতে বলতে গাড়ি চালাচ্ছিলেন। তার দায়িত্বহীনতা আর দ্রুতগতিতে গাড়ি চালানোর কারণে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। পুলিশ বলছে, গাড়ি চালানোর সময় মোবাইলে কথা বলেন চালকরা, এ কারণে বেশি সড়ক দুর্ঘটনা ঘটছে। চালকদের গাড়ি চালানোর সময় কথা বলা বন্ধ হলে দুর্ঘটনা কমে যাবে।

নিহত পাঁচজনের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন রংপুরের তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি খাড়ুয়াবাধা গ্রামের আমজাদ হোসেন (৫০), দোহাজারী ছুটহাজীপুর গ্রামের অটোচালক ছেয়াদুল ইসলাম (৪০), গঙ্গাচড়ার বেতগাড়ি গ্রামের জাহাঙ্গীর আলম (৪৫) ও তার স্ত্রী নাজমা বেগম (৩৫)। অন্য একজনের নাম-পরিচয় এখনো জানা যায়নি। নিহতদের মরদেহ তারাগঞ্জ হাইওয়ে থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

তবে এ দুর্ঘটনায় ঘটনাস্থালে নিহত তিনজন পুরুষ আর রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আরো দুই নারী মারা যান।

প্রত্যক্ষদর্শী আলাল মিয়া জানান, নীলফামারীর সৈয়দপুর থেকে একটি মাইক্রোবাস দ্রুতগতিতে পেছন থেকে অটোরিকশাটিকে চাপা দেয়। আর মাইক্রোবাসের চালকের কানে মোবাইল ফোন ছিল। ফলে মাইক্রোবাস চালক গাড়িটিকে নিয়ন্ত্রণে নিতে পারেননি। এ সময় পেছন থেকে ওই মাইক্রোবাস অটোকে চাপা দিলে ঘটনাস্থলে তিন যাত্রী মারা যান।
এক মোবাইল ফোনে অকালে কেড়ে নিল পাঁচজনের জীবন

Advertisement

এ বিষয়ে তারাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোর্শেদ জানান, নিহতদের মধ্যে দুজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আহতদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত চারজনকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার সময় আরো দুই নারী মারা যান। তাদের মধ্যে অন্য দুজনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা যায়।

রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সামসুল ইসলাম জানান, হাসপাতালে আনার পথে আরো দুই নারী মারা গেছেন। আহত তিনজনকে ভর্তি করা হয়েছে। পাগলাপীরে মাইক্রোবাস-সিএনজিচালিত অটোর সংঘর্ষের ঘটনায় আহত দুজনের অবস্থা আশঙ্কাজনক, কারণ তাদের দুজনেরই মাথায় আঘাত লেগেছে।

অন্যদিকে মাইক্রোবাসচাপায় সিএনজিচালিত অটোর যাত্রী নিহতের ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা রংপুর-দিনাজপুর মহাসড়ক এক ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করেছে। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এক ঘণ্টা চেষ্টার পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ ও স্থানীয়দের সূত্রে আরো জানা যায়, রংপুরের গঙ্গাচড়া উপজেলার সলেয়াসার বাজারের কাছে একটি অটোরিকশাকে পেছন দিক থেকে সৈয়দপুর থেকে ছেড়ে আসা মাইক্রোবাস চাপা দিলে ঘটনাস্থলেই তিনজন নিহত ও পাঁচজন আহত হন। এলাকাবাসী তাদের উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে আরো দুই নারী মারা যান। মাইক্রোবাসটি নীলফামারীর সৈয়দপুর থেকে রংপুরের দিকে আসছিল। অন্যদিকে অটোরিকশাটি তারাগঞ্জের দিকে রংপুরের দিকে যাচ্ছিল।

রংপুরের গঙ্গাচড়া থানার ওসি দুলাল হোসেন জানান, মাইক্রোবাসের চালক মোবাইল ফোনে কথা বলতে বলতে গাড়ি চালাচ্ছিলেন। তার দায়িত্বহীনতার কারণেই দুর্ঘটনা ঘটেছে। মাইক্রোবাসটিকে আটক করা হলেও ড্রাইভার পালিয়ে গেছেন। তাকে আটকের চেষ্টা চলছে। তবে তাদের বিরুদ্ধে থানায় একটি ইউডি মামলা করা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো কেউ মামলা করেনি।

গ্রামের দুই মুদি দোকান থেকে মিলল ৯ হাজার লিটার সয়াবিন তেল!

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
মা

নোয়াখালীতে পুকুরের মোটরের তারে জড়িয়ে প্রাণ গেল মা-ছেলের

জুন 19, 2026
র‍্যালি

নারায়ণগঞ্জে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য র‍্যালি, বিশ্বকাপে জয়ের শুভকামনা

জুন 19, 2026
গ্রেফতার

নারায়ণগঞ্জে অপহরণ মামলায় ডিবি পুলিশের চার সদস্য গ্রেফতার

জুন 19, 2026
Latest News
মা

নোয়াখালীতে পুকুরের মোটরের তারে জড়িয়ে প্রাণ গেল মা-ছেলের

র‍্যালি

নারায়ণগঞ্জে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য র‍্যালি, বিশ্বকাপে জয়ের শুভকামনা

গ্রেফতার

নারায়ণগঞ্জে অপহরণ মামলায় ডিবি পুলিশের চার সদস্য গ্রেফতার

বয়লার

নারায়ণগঞ্জে পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণ, আহত ১৫

শাহ মুনিমের

সিলেটকে গ্লোবালাইজড নগরী হিসেবে গড়ে তোলার আহ্বান শাহ মুনিমের

আর্জেন্টিনার পতাকা

২০০ ফুট উঁচু টাওয়ারে আর্জেন্টিনার পতাকা টাঙালেন ভক্তরা

এএসআই সঞ্জয় মিত্র

গৃহকর্মীকে গরম কড়াইয়ের ছ্যাঁকা, এএসআই দম্পতি গ্রেপ্তার

বৃষ্টি

সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায় বিদ্যালয় মাঠ, থমকে যায় শিক্ষার পরিবেশ

আরিফ

মুন্সীগঞ্জে আরিফ হত্যা মামলার রহস্য উন্মোচন করল পিবিআই

আটক

মানিকগঞ্জে মাদকসহ একই পরিবারের তিনজন আটক, পরে বাড়িতে অগ্নিসংযোগ

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa