আন্তর্জাতিক ডেস্ক : ইমরান খানের পতনের মধ্যে দিয়ে পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর মিয়াঁ মোহাম্মদ শেহবাজ শরিফকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অভিনন্দন বার্তায় শান্তি ও স্থিতাবস্থা বজায় রাখার কথা বললেন তিনি। টুইটারে মোদী লিখেছেন, ‘পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার জন্য মিয়াঁ মহম্মদ শেহবাজ শরিফকে অভিনন্দন। সন্ত্রাসমুক্ত অঞ্চলে শান্তি ও স্থিতাবস্থা বজায় রাখতে চায় ভারত। যাতে আমরা উন্নয়ন নজর দিয়ে জনগণের কাজ করতে পারি।’

Advertisement

শেহবাজের নিজের দল মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন)-এর পাশাপাশি পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি), মুত্তাহিদা মজলিস-ই-আমল-সহ বেশ কয়েকটি দলের সমর্থন পেয়েছেন শেহবাজ। তবে ন্যাশনাল অ্যাসেম্বলির বৃহত্তম দল, সদ্য-প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের তেহরিক-ই-ইনসাফ পাকিস্তান (পিটিআই) নয়া প্রধানমন্ত্রী নির্বাচনের উদ্যোগের বিরোধিতা করে সভা থেকে ওয়াকআউট করে। শেষমেশ শেহবাজের পক্ষে ভোট পড়েছে ১৭৪টি।

পাক প্রধানমন্ত্রী পদে শেহবাজের নাম আলোচনায় এসেছিল পাঁচ বছর আগেই। পানামা কেলেঙ্কারির মামলায় তৎকালীন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ দোষী সাব্যস্ত হওয়ার পরে তাঁর দল পিএমএল(এন)-এর অন্দরে শেহবাজকে দায়িত্ব দেওয়ার দাবি উঠেছিল। কিন্তু সে সময় ভাইকে বঞ্চিত করে নওয়াজ বেছে নিয়েছিলেন তাঁর বিশ্বস্ত শাহিদ খকন আব্বাসিকে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.