Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক মোদির আমিরাত সফর নিয়ে যা বলছে আনন্দবাজার পত্রিকা
আন্তর্জাতিক

মোদির আমিরাত সফর নিয়ে যা বলছে আনন্দবাজার পত্রিকা

By Saiful IslamJuly 1, 20222 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক : মহানবী (সা.)-কে নিয়ে বিজেপির বহিষ্কৃত নারী মুখপাত্র নুপুর শর্মার অপমানজনক মন্তব্যের জেরে কূটনৈতিক সম্পর্কের ক্ষত মেটাতেই মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাত সফর করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার কলকাতাভিত্তিক আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে এমন দাবি করা হয়েছে।

মোদির আমিরাত সফর
ছবি-সংগৃহীত।
Advertisement

সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ খালিফা আল নাহিয়ান-এর প্রয়াণের পরেই উপ-রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডুকে দেশটিতে পাঠানো হয়েছিল ভারত সরকারের তরফ থেকে শোক জানাতে। একই সঙ্গে প্রোটোকলের প্রশ্নে কিছুটা অভূতপূর্বভাবেই পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর হাজির হন নয়াদিল্লিতে আমিরাতের দূতাবাসে। উদ্দেশ্য একই— আবুধাবির পাশে দাঁড়িয়ে সৌহার্দ্যের প্রদর্শন।

কূটনৈতিক শিবিরের বক্তব্য, এই জোড়া শোকবার্তার পরেও জি-৭ এর তিন দিনের লাগাতার বৈঠক শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মিউনিখ থেকে আবুধাবি পৌঁছনো (সেই একই কারণে) খুব জরুরি ছিল না। কিন্তু আবুধাবির সঙ্গে ভারতের সম্পর্ক পশ্চিম এশিয়ার সব ক’টি দেশের থেকে অনেকটাই বেশি কাজের এবং গভীর। প্রধানমন্ত্রীর ঝটিতি সফরই শুধু নয়, বিজেপি সাবেক নেতাদের মহানবী (সা.) সংক্রান্ত মন্তব্যের জেরে যে ক্ষত হয়েছে, তা পূরণ করার জন্য সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে অদূর ভবিষ্যতে আরও অনেক সক্রিয় কূটনীতিতে জড়াবে ভারত, এমনটাই খবর পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে। পাশাপাশি এটাও মনে করা হচ্ছে, অন্যান্য আরব দেশের সঙ্গে এই একই কাজ কিন্তু কঠিনতর হবে।

মাত্র চার মাস আগেই একটি ভিডিও সম্মেলনের মাধ্যমে দু’টি দেশ সিইপিএ (কমপ্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ) চুক্তিতে সই করে। এই চুক্তির ফলে দ্বিপাক্ষিক বাণিজ্য ৬ হাজার কোটি ডলার থেকে বেড়ে পাঁচ বছরে ১০ হাজার কোটি ডলারে পৌঁছাবে— এমনটাই জানাচ্ছে দু’দেশের সরকারপক্ষ। সব চেয়ে বড় কথা, এই চুক্তির ফলে ভারতের রফতানির পরিধি এক লাফে অনেকটাই বেড়ে গেছে। মূল্যবান পাথর ও গহনা থেকে জামা কাপড়, জুতো থেকে ওষুধ ক্ষেত্রে ভারতের রফতানি ইতোমধ্যে অনেকটা বেড়েছে।

কূটনৈতিক শিবিরের মতে, ভারত ও আমিরাতের ঘনিষ্ঠতা শুধু বাণিজ্যের অঙ্কে মাপলে ভুল হবে। ইসলামিক বিশ্বের কাছে পৌঁছতে বিজেপি সরকারকে অত্যন্ত গুরুত্বপূর্ণ সহায়তাও আবুধাবি দিয়েছে।

সম্প্রতি সে দেশের প্রেসিডেন্ট মুহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে গভীর আলিঙ্গনাবদ্ধ হলেন মোদি। আবুধাবিতে অনুষ্ঠিত ওআইসি বৈঠকে প্রথমবারের জন্য কোনও ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীকে (প্রয়াত সুষমা স্বরাজ) আমন্ত্রণ জানিয়েছিল সংযুক্ত আরব আমিরাত। পরে সংবিধানের ৩৭০ ধারা তুলে নেওয়ার পরে জম্মু ও কাশ্মির নিয়ে আন্তর্জাতিক বিতর্কের মধ্যে আগাগোড়া মোদি সরকারের পাশে ছিল এই আবুধাবি-ই।

সব মিলিয়ে আরব বিশ্বে মোদির এমন বন্ধু আর নেই। কূটনৈতিক শিবিরের মতে, সেখানকার বিমানবন্দরে দেশটির বর্তমান প্রেসিডেন্ট মুহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে গভীর আলিঙ্গনাবদ্ধ হওয়ার ছবিটি, মহানবী (সা.) বিতর্কের পরে অবশ্যই একটি ইতিবাচক বার্তা দিয়েছে। কিন্তু শুধু আবুধাবিতেই নয়, অন্য আরব দেশগুলোতে ভাবমূর্তি পুনরুদ্ধারের কাজটি যে আরও কঠিন হবে, তা ঘরোয়াভাবে স্বীকার করছে সাউথ ব্লক।

নুপুর শর্মার উচিত জাতির কাছে ক্ষমা চাওয়া : ভারতের সুপ্রিম কোর্ট

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
তীব্র দাবদাহ

যুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহে ২৫ জন নিহত, জরুরি সতর্কতা জারি

July 6, 2026
তেহরানে শোকযাত্রা

খামেনির কফিন নিয়ে তেহরানে শোকযাত্রা, লাখো মানুষের ঢল

July 6, 2026
ট্রাম্পের চাপে নতি

ট্রাম্পের চাপে নতি স্বীকার ফিফার? নতুন বিতর্কের জন্ম

July 6, 2026

Latest News

তীব্র দাবদাহ

যুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহে ২৫ জন নিহত, জরুরি সতর্কতা জারি

তেহরানে শোকযাত্রা

খামেনির কফিন নিয়ে তেহরানে শোকযাত্রা, লাখো মানুষের ঢল

ট্রাম্পের চাপে নতি

ট্রাম্পের চাপে নতি স্বীকার ফিফার? নতুন বিতর্কের জন্ম

Khamini

বাবার শেষ বিদায়ে যে কারণে অনুপস্থিত মোজতবা খামেনি

ny-shooting

নিউইয়র্কে ভ .য়াবহ গো .লাগু .লি, ৪ শিশুসহ গু .লিবিদ্ধ ৮

শ্যালকের দেওয়া আগুন

স্ত্রীর রাগ ভাঙাতে যাওয়াই হলো কাল, শ্যালকের দেওয়া আগুনে গেলো প্রাণ

Trump

মাত্র একটি আঘাতেই সবাইকে শেষ করে দিতে পারতাম : ট্রাম্প

তেলাপিয়া মাছ

থাইল্যান্ডে ছড়িয়ে পড়েছে রাক্ষুসে তেলাপিয়া, বিপাকে মৎস্যজীবীরা

মেক্সিকোর মেয়র কেন কুমির বিয়ে করলেন

আয়াতুল্লাহ খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির প্রথম জানাজা সম্পন্ন

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa