আন্তর্জাতিক ডেস্ক : ঘরে বসে থাকাকালীন কেউ কি ভাবেন যে ছাদ ফুটো করে তাঁর মাথায় কিছু পড়তে পারে। বাস্তবে এমনটাই প্রায় ঘটল। অল্পের জন্য রক্ষা পেল এক কিশোর।

florida

Advertisement

যখন তিনি বিষয়টি প্রশাসন বা সংবাদমাধ্যমকে জানান, তখন প্রাথমিকভাবে বেশ ভয়েই ছিলেন। ভয় হওয়াটাই স্বাভাবিক। কারণ ঘরে তখন তাঁর ছেলে বসেছিল। আর টুকরোটা এসে পড়ে তার পাশেই। একটু এদিক ওদিক হলে সজোরে তা আছড়ে পড়ত ছেলের মাথায়।

আর যে টুকরো ছাদ ফুটো করে ঘরে পৌঁছে যায়, তা মাথায় পড়লে কি হতে পারত তা অনুমান করতে ভদ্রলোকের অসুবিধা হয়নি। ঘটনাটি ঘিরে রহস্য দানা বেঁধেছে।

কারণ এটা কোনও জাগতিক ঘটনা নয়। কেউ যে ছাদে কিছু ছুঁড়েছে এমনটা নয়। কিছু ছুঁড়ে ছাদ ভেদ করে ফেলা সম্ভব নয়। খণ্ডটি খুব যে বিশাল তা নয়।

ধাতব টুকরো। এটা সকলের কাছেই পরিস্কার যে এটা মহাকাশ থেকে ছিটকে এসেছে সেটি। কিন্তু কিসের টুকরো সেটাই পরিস্কার নয়।

নাসা অনুমান করছে টুকরোটি আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে ছিটকে আসতে পারে। কারণ সয়ূজ মহাকাশযানে ভুলভ্রান্তির জেরে তার থেকে ছিটকে এসে থাকতে পারে অংশটি।

সেটি একটি ব্যাটারির অংশ বলেই মনে করা হচ্ছে। এ ব্যাটারি ব্যবহার হয় যখন আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে কোনও মহাকাশযান পৃথিবীতে ফেরত আসে তখন।

অবশ্য এটা অনুমান মাত্র। নাসাও নিশ্চিত করে কিছু বলতে পারেনি। টুকরোটি নাসা পরীক্ষা করে দেখছে। ঘটনাটি ঘটেছে আমেরিকার ফ্লোরিডায়।

এই ৫ খাবারে কিডনিতে পাথর জমতে পারে

আকাশ থেকে একটা টুকরো তাঁর বাড়ির ছাদ ফুটো করে সজোরে এসে ঘরে আছড়ে পড়েছে এটা এখনও বিশ্বাস করতে পারছেন না ওই বাড়ির মালিক।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.