Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ ঢাকা ‘৫-১০ হাজারে আপনাদের মাথা বিক্রি হয়ে গেছে’, ভোটারদের উদ্দেশ্যে মমতাজ
ঢাকা বিভাগীয় সংবাদ

‘৫-১০ হাজারে আপনাদের মাথা বিক্রি হয়ে গেছে’, ভোটারদের উদ্দেশ্যে মমতাজ

By Saiful IslamDecember 20, 2023Updated:December 20, 20233 Mins Read

সাইফুল ইসলাম, মানিকগঞ্জ : আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীদের খুর-কেচি মার্কা আওয়ামী লীগ নেতা দাবী করে ভোটারদের উদ্দেশ্যে মানিকগঞ্জ-২ আসনের আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকার মনোনিত প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য মমতাজ বেগম বলেন, আপনাদের মাথা বেচা শেষ। প্রতি মাথা ৫ হাজার থেকে ১০ হাজার টাকায় আর বড় বড় নেতা হলে লাখ বা লাখের উপরে তাদের মাথা বিক্রি হয়ে গেছে। কিছু লোক এগুলো দুই চারজন নেতার কাছ থেকে কিনেছে বলেও জানান তিনি।

মমতাজ বেগম

Advertisement

বুধবার (২০ জানুয়ারী) বিকেলে তার নির্বাচনী এলাকা মানিকগঞ্জ সদর উপজেলার লেমুবাড়ী বিনোদা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের মাঠে এক নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, নৌকা মার্কা আওয়ামী লীগের মার্কা, নৌকা মার্কা শেখ হাসিনার মার্কা, নৌকা মার্কা এদেশের মানুষের ভাগ্য উন্নয়নের মার্কা। সেই মার্কা জননেত্রী শেখ হাসিনা আমাকে দিয়েছেন। এই যে নৌকার বাইরে তারা (স্বতন্ত্র প্রার্থীরা) মার্কা নিয়ে আসলো, অমুক তমুক মার্কা, খুর-কেচি মার্কা, আপনারা কি নৌকা বাদ দিয়ে এসব মার্কায় ভোট দিবেন?

নিজেকে সৎ ও পরিশ্রমী উল্লেখ করে মমতাজ বেগম বলেন, আমি অনেক দিন ধরেই শত শত কোটি টাকার উন্নয়ন কাজ করতেছি, সেখান থেকে কোন পার্সেন্টেস খাইনা। যে কারণে আশপাশের দু-চারজন নেতার খুব বেকায়দা হয়। আমি না খাইলে অন্যরাও খাইতে পারেনা, খুব কষ্ট হয় তাদের আমার সাথে চলতে। এজন্য দু-চারজন আমাকে প্রভাবিত করার অনেক চেষ্টা করেছে, কিন্ত আমাকে দিয়ে দুই নম্বরি কাজ করাইতে পারেনাই। আমাকে দিয়ে টিআর-কাবিখা খাওয়াইতে পারেনাই, আমাকে দিয়ে চাকরি দিয়ে পয়সা খাওয়াইতে পারেনাই। এজন্য কিছু লোক বেজার হয়ে মনে করেছে অন্য কোন পয়সাওয়ালা লোকের পেছনে যাই। তাহলে সেখান থেকেও পয়সা পাবো, আবার দালালি করেও পয়সা কামাতে পারবো। এই ধান্দা করে আমাদের মধ্য থেকে এক দল গ্রুপিং করে চলে গেছে। তাদের এই ধান্দা এখন সারাদেশের মানুষ সেটা বুঝতে পারছে।

নৌকা মার্কায় ভোট দিলে আগামীতে কোন জায়গায় রাস্তাঘাট ও ব্রীজের অভাব হবেনা জানিয়ে মমতাজ বেগম বলেন, নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানালে নিশ্চয় তিনি আপনাদের ভুলে যাবে না, আমার মাধ্যমে আপনাদের ঘরে ঘরে রাস্তার ব্যবস্থা করে দিবে। কারণ বড় বড় কাজ তো তেমন বাকি নাই। ছোট খাটো রাস্তা ঘাট ও কাজ বাকি আছে। এসব ছোটখাটো কাজ আমরাই করতে পারবো। আপনারা ভোট দিয়ে নৌকা মার্কার এমপি বানালে আগামীতে কোন জায়গায় রাস্তাঘাট ও ব্রীজের অভাব হবেনা।

গত ১০ বছরের উন্নয়নের চিত্র তুলে ধরে আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য ও সংগীত শিল্পী মমতাজ বেগম বলেন, আমরা ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে দিয়েছি। যেসব এলাকায় নদী ভাঙে সেসব এলাকার জন্য কোটি কোটি টাকা বরাদ্দ দিয়ে ভাঙ্গন রোধ করেছি। শেখ হাসিনাকে কেন ভোট দিবেন এমন প্রশ্ন করলে সেই প্রশ্নের উত্তরের অভাব এখন আর নাই। কারণ এত পরিমাণ কাজ করেছি যে উন্নয়নের ধারাকে ঠিক রাখতে হলে শেখ হাসিনার কোন বিকল্প এদেশে নাই।

এ সময় মানিকগঞ্জ পৌরসভার মেয়র মো: রমজান আলী, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইসরাফিল হোসেন ও জেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক মাহবুবুর রহমান জনি পুটাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহিদুর রহমানসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
অন্তঃসত্ত্বা

দীর্ঘদিন ছিলেন কারাগারে, বাড়ি ফিরে জানলেন স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা

July 22, 2026
Manikganj Pic

মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান, তিন প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ

July 22, 2026
Chapai

এসি বাসে ১৬ কেজি গাঁজা নিয়ে ফিরছিলেন শ্বশুর-জামাই-মেয়ে

July 22, 2026

Latest News

অন্তঃসত্ত্বা

দীর্ঘদিন ছিলেন কারাগারে, বাড়ি ফিরে জানলেন স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা

Manikganj Pic

মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান, তিন প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ

Chapai

এসি বাসে ১৬ কেজি গাঁজা নিয়ে ফিরছিলেন শ্বশুর-জামাই-মেয়ে

ডিএনএ পরীক্ষা

তনু হত্যা মামলা: আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার অনুমতি

Manikganj

বাকিতে মাল না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, শ্রমিকদল নেতা বহিষ্কার

কিশোরী

অতিরিক্ত শাসনে বাসা থেকে বের হয়ে গেলো কিশোরী, ২০ দিনেও মেলেনি সন্ধান!

Husband

ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়

Sirajganj

আর্জেন্টিনা ফাইনালে উঠলো ঠিকই, সেই গ্রামে মহিষ জবাই হয়নি

poltry

আইওটি প্রযুক্তিতে যশোরে মুরগি চাষে নতুন বিপ্লব

ছিনতাইকারী

২১ বছর পর শাস্তি পেলো দুই ছিনতাইকারী, ফাঁসির আদেশ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa