Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home বিনোদন মনিকা কবির ইস্যুতে প্রশ্ন তুললেন সালমান মুক্তাদির
বিনোদন

মনিকা কবির ইস্যুতে প্রশ্ন তুললেন সালমান মুক্তাদির

By Rithe Roseমার্চ 15, 20263 Mins Read

রাজধানীর গুলশানে পথচারীকে মারধরের অভিযোগে আলোচনায় আসা রুশ–বাংলা মডেল মনিকা কবিরকে ঘিরে চলমান বিতর্কে এবার মুখ খুলেছেন কনটেন্ট নির্মাতা ও অভিনেতা সালমান মুক্তাদির। একটি ভিডিও বার্তায় তিনি বিষয়টি নিয়ে নিজের মতামত তুলে ধরেন এবং পুরো ঘটনাকে ঘিরে বেশ কয়েকটি প্রশ্ন তোলেন।

monika-and-salman

Advertisement

ভিডিওতে সালমান বলেন, মনিকা কবিরের ঘটনাকে ‘ভুক্তভোগী’ ইস্যু হিসেবে উপস্থাপন করা ঠিক নয়। এতে প্রকৃত নির্যাতনের শিকার নারীদের প্রতি অসম্মান দেখানো হতে পারে। তার ভাষায়, আমি মনে করি মনিকা কবির কোনো সত্যিকারের ভুক্তভোগী না, আবার ওই লোকটাও হয়তো হয়রানিকারী না। মনিকা কবিরকে ভুক্তভোগী বললে যারা সত্যিই নিপীড়নের শিকার হন, তাদের অপমান করা হবে।

এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু প্রভাবশালী ব্যক্তির অবস্থান নিয়েও সমালোচনা করেন তিনি। সালমানের মতে, অনেকেই দেশের বাস্তব পরিস্থিতি না বুঝেই মন্তব্য করছেন। তিনি বলেন, অনেকে বাস্তবতা না বুঝেই বিচার চাইতে গিয়ে উল্টো অন্যায় করে ফেলছে। প্রতিদিন সাধারণ মানুষ কীভাবে রাস্তায় চলাফেরা করে, সেই বাস্তবতা না জেনেই মন্তব্য করা হচ্ছে।

তবে নারীদের প্রতি যেকোনো ধরনের হয়রানির বিরুদ্ধে অবস্থান নেয়ার বিষয়েও তিনি স্পষ্ট মত দেন। সালমান বলেন, কোনও মেয়েকে যদি হয়রানি করা হয়, তার পোশাক নিয়ে কথা বলা হয় বা তার সম্মতি ছাড়া স্পর্শ করা হয় তাহলে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। আমরা সবাই সেই কথাই বলি। কিন্তু প্রশ্ন হলো, এই ঘটনায় আমরা কি সঠিক ব্যক্তির জন্য সঠিক কথা বলছি? তিনি কি সত্যিই ভুক্তভোগী?

মনিকা কবিরকে ঘিরে তৈরি হওয়া বিভিন্ন ভিডিও ও কনটেন্ট নিয়েও প্রশ্ন তুলেছেন সালমান মুক্তাদির। তার দাবি, এসব ভিডিও অনেকটাই ইচ্ছাকৃতভাবে উত্তেজনা তৈরি করার জন্য বানানো হয়। তিনি বলেন, মনিকার ভিডিওগুলো মূলত তার মা ধারণ করেন। এটা প্রথম বা দ্বিতীয়বার নয় এর আগেও কয়েকবার এমন ভিডিও প্রকাশ হয়েছে। এগুলো অনেকটাই উত্তেজনা তৈরির উদ্দেশ্যে বানানো কনটেন্ট।

তিনি আরও বলেন, বিদেশ থেকে বাংলাদেশে এসে কেউ কনটেন্ট তৈরি করতেই পারেন, এতে সমস্যা নেই। তবে পরিকল্পিতভাবে এমন ভিডিও তৈরি করা হলে সেটি ভিন্ন অর্থ বহন করে। সালমানের ভাষ্য, যদি সত্যিই কেউ হয়রানির শিকার হন, তার প্রতিক্রিয়া বা আচরণ কেমন হয় তা আমরা কল্পনা করতে পারি। সেই জায়গা থেকে ভাবলে এসব ভিডিও নিয়ে প্রশ্ন থেকেই যায়।

ভিডিওর শেষ দিকে সালমান মুক্তাদির মন্তব্য করেন, এ ধরনের কনটেন্টের কারণে প্রকৃত ভুক্তভোগীদের কণ্ঠস্বর আড়াল হয়ে যেতে পারে। তার মতে, যারা সত্যিই হয়রানির শিকার হন, তাদের অধিকার ও কণ্ঠস্বর যেন এমন ঘটনার কারণে চাপা পড়ে না যায় সেদিকে সবাইকে সচেতন থাকতে হবে।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

প্রসঙ্গত, সম্প্রতি রাজধানীর গুলশান এলাকায় এক পথচারীকে মারধরের অভিযোগে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসেন মনিকা কবির। ঘটনাটির একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়। পরে তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে আইনি নোটিশও পাঠানো হয়।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Rithe Rose
  • Website
  • X (Twitter)
  • Instagram

Rithe Rose serves as a Sub Editor at the iNews Desk, supporting daily news operations with a strong focus on accuracy, clarity, and editorial consistency. In this role, Rithe edits and refines news copy, verifies facts, sharpens headlines, and ensures stories align with newsroom standards and ethical guidelines. With a keen eye for detail and deadlines, Rithe collaborates closely with reporters and editors to maintain quality control across breaking and developing stories, helping deliver timely and reliable news to readers.

Related Posts
পপসম্রাট মাইকেল জ্যাকসন

রেকর্ড ভেঙে ১ বিলিয়ন ডলার আয়ের পথে ‘মাইকেল’

জুন 13, 2026
zilik

ঝিলিককে ৮ তলা থেকে ফেলে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার

জুন 13, 2026
Brazil

ব্রাজিলের বিশ্বখ্যাত ৩ হিট গান

জুন 13, 2026
Latest News
পপসম্রাট মাইকেল জ্যাকসন

রেকর্ড ভেঙে ১ বিলিয়ন ডলার আয়ের পথে ‘মাইকেল’

zilik

ঝিলিককে ৮ তলা থেকে ফেলে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার

Brazil

ব্রাজিলের বিশ্বখ্যাত ৩ হিট গান

কেটি

‘ওয়ান্ডার’ গানে বিশ্বকাপের মঞ্চ মাতালেন কেটি

অভিনয়শিল্পী আসমা ঝিলিক

হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা

নোরা ফাতেহি

এক গানেই নেটদুনিয়ায় সমালোচনার মুখে নোরা

অপু বিশ্বাস

যারা খেলা বোঝে তারা ব্রাজিল করে: অপু বিশ্বাস

কায়সার

বিশ্বকাপ আনন্দে নেই কায়সার হামিদ, শোকে ভাসছেন সাবেক ফুটবলার

সুড়ঙ্গ ২

ফিরছে ‘মাসুদ’, ‘সুড়ঙ্গ ২’র টিজারে আফরান নিশোর চমক

নুসরাত ফারিয়া

আমরা আজকাল একটু তোপের মুখেই থাকি : নুসরাত ফারিয়া

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa