Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক জার্মানিতে জনস্বার্থে গণপরিবহনের মাসিক টিকিট
আন্তর্জাতিক

জার্মানিতে জনস্বার্থে গণপরিবহনের মাসিক টিকিট

By Saiful IslamApril 6, 20232 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক : করোনা এবং ইউক্রেন যুদ্ধের ফলে জার্মানিতে জীবনযাত্রার খরচ বেড়েছে অনেক। জনগণকে সহায়তায় প্রণোদনা, এককালীন অর্থ প্রদানসহ নানা পদক্ষেপ নিয়েছে দেশটির সরকার। এর ধারাবাহিকতায় গণপরিবহনের জন্য এবার চালু হচ্ছে ৪৯ ইউরোর ‘ডয়েচলান্ড টিকিট’।

গণপরিবহনের মাসিক টিকিট

Advertisement

রাশিয়ার ইউক্রেন আক্রমণের উত্তাপ ছড়িয়েছে সমগ্র ইউরোপের পরিবহন খাতে। জনগণের ওপর চাপ কমাতে গণপরিবহন ব্যবহারে গত বছরের গ্রীষ্মে পরীক্ষামূলকভাবে তিন মাসের জন্য ৯ ইউরোর মাসিক টিকিট চালু করে জার্মান সরকার। কিন্তু এরপর কী হবে, সে বিষয়ে একমত হতে পারছিল না ফেডারেল এবং রাজ্য সরকারগুলো।

অবশেষে ৪৯ ইউরোর (প্রায় ছয় হাজার বাংলাদেশি টাকা) মাসিক গণপরিবহণ টিকেট চালু করতে জার্মানির জোট সরকার এবং রাজ্য সরকারগুলো একমত হয়েছে। প্রাথমিকভাবে এই টিকিট দুই বছর চালু রাখার সিদ্ধান্ত হয়েছে। তিন এপ্রিল থেকে এই টিকিট কিনতে পাওয়া যাচ্ছে, তবে এই টিকিট নিয়ে ভ্রমণ করা যাবে মে মাস থেকে। ডিজিটাল সাবস্ক্রিপশনের অংশ হিসেবে টিকিট কেনা যাবে অনলাইনে।

‘গাড়ির দেশ’ খ্যাত দেশটিতে ৪৯ ইউরোর এই টিকিট দিয়ে স্থানীয় ও আঞ্চলিক গণপরিবহন নেটওয়ার্কগুলোতে ভ্রমণ করা যাবে। তবে দূরপাল্লার দ্রুতগতির আন্তনগর ট্রেন—আইসিই বা আইসি এই টিকিটের আওতায় পড়বে না। এর ফলে ব্যক্তিগত গাড়ির বদলে মানুষ গণপরিবহন ব্যবহারে আরো আগ্রহী হয়ে উঠবেন বলে আশা করছে সরকার। এতে জ্বালানির ওপর চাপ কমবে, জনগণের জীবনযাত্রার খরচও কমে আসবে।

বেশি সংখ্যক মানুষ ব্যক্তিগত গাড়ির বদলে বাস-ট্রেনে চলাচলে উৎসাহিত হলে জার্মানির জলবায়ু লক্ষ্যমাত্রা অর্জনে সহায়তা হবে বলেও মনে করা হচ্ছে। যাত্রীদের সুবিধা বিবেচনা করে ইউরোপের বেশ কয়েকটি দেশ এরই মধ্যে গণপরিবহনের টিকিটে মূল্যছাড় সুবিধা প্রদান করে আসছে।

২০২২ সালের জুনে তিন মাসের জন্য জার্মানিতে ৯ ইউরোর টিকিট চালু হয়েছিল। অ্যাসোসিয়েশন অব জার্মান ট্রান্সপোর্ট কম্পানিজের তথ্য অনুসারে, এই টিকিট পাঁচ কোটিরও বেশি বিক্রি হয়েছে। গাড়ির ব্যবহার কমার ফলে মাত্র তিন মাসে ১৮ লাখ মেট্রিক টন কার্বন ডাই অক্সাইড নির্গমনও কমেছিল।

২০২০ সালের মার্চ মাসে লুক্সেমবার্গ দেশব্যাপী বাসিন্দা এবং পর্যটকদের জন্য বিনা মূল্যে গণপরিবহন সেবা চালু করে। অস্ট্রিয়াতে জনগণ এক হাজার ৯৫ ইউরোতে ‘ক্লিমা টিকিট’ বা জলবায়ু টিকিট দিয়ে দেশের যেকোনো জায়গায় সকল গণপরিবহনে ভ্রমণ করতে পারেন। কেবল ১৫ ইউরো রেজিস্ট্রেশন ফির বিনিময়ে মাল্টা গত অক্টোবরে তার বেশির ভাগ বাস রুটে স্মার্ট কার্ডধারীদের জন্য বিনা মূল্যে গণপরিবহন চালু করে। ফ্রান্স, এস্তোনিয়া ও ইউরোপীয় অন্যান্য দেশের বেশ কিছু শহরে একই রকম সুবিধা চালু রয়েছে।

সূত্র : ডয়চে ভেলে

ইউক্রেনে সেনা পাঠিয়ে ‘রেড লাইন’ অতিক্রম করবে না জার্মানি: ভাইস চ্যান্সেলর

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
আয়াতুল্লাহ আলী খামেনি

আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় জনতার ঢল

July 4, 2026
স্বাধীনতা দিবস

গলে যাচ্ছে জুতার তলা, বাতিল স্বাধীনতা দিবসের বহু অনুষ্ঠান

July 4, 2026
মানব প্লাসেন্টা পাচারকারী

পাকিস্তানে মানব প্লাসেন্টা পাচারকারী আন্তর্জাতিক চক্রের সন্ধান

July 4, 2026

Latest News

আয়াতুল্লাহ আলী খামেনি

আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় জনতার ঢল

স্বাধীনতা দিবস

গলে যাচ্ছে জুতার তলা, বাতিল স্বাধীনতা দিবসের বহু অনুষ্ঠান

মানব প্লাসেন্টা পাচারকারী

পাকিস্তানে মানব প্লাসেন্টা পাচারকারী আন্তর্জাতিক চক্রের সন্ধান

khamenei

খামেনির জানাজায় বিশ্বনেতারা, নেই গালফ দেশগুলোর কোনো প্রতিনিধি!

আইআরজিসি প্রধান

খামেনির বিদায় প্রস্তুতির মাঝে দীর্ঘ আত্মগোপন থেকে প্রকাশ্যে আসলেন আইআরজিসি প্রধান

খামেনি

খামেনির মরদেহ তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, শনিবার জানাজা

খামেনি

খামেনির লাশ এতদিন কোথায় ছিল

ইরান সামরিক প্রধান

খামেনির ‘রক্তের প্রতিশোধ’ নেওয়ার অঙ্গীকার ইরান সামরিক প্রধানের

রুশ যুগলের কাণ্ড

নিউইয়র্কে ১০২ তলা ভবনের চূড়ায় উঠে রুশ যুগলের কাণ্ড

খামেনি

প্রদর্শিত হয়েছে ৫ কফিন, খামেনি ছাড়া রয়েছে যাদের মরদেহ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa