জুমবাংলা ডেস্ক : বিগত কয়েকদিনের বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে জেলার বাঘাইছড়ি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে এবং খাগড়াছড়ি জেলাধীন দীঘিনালার কবাখালীতে সড়কের একাংশ পানিতে তলিয়ে যাওয়ায় বাঘাইছড়ির সাজেকে আটকা পড়েছেন দুই শতাধিক পর্যটক।

Advertisement

বুধবার (২১ আগস্ট) বিকেলে জানা যায়, বাঘাইছড়ি উপজেলার কাচাঁলং নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

জানা যায়, খাগড়াছড়ি-সাজেক সড়কের দীঘিনালা উপজেলার কবাখালি অংশের সড়ক ডুবে গিয়ে রাঙ্গামাটির সাজেকসহ বাঘাইছড়ি ও লংগদু উপজেলা সঙ্গে যান চলাচল বন্ধ হয়ে গেছে। সাজেক যাতায়াতের একমাত্র সড়কটি ডুবে যাওয়ার কারনে সেখানে আটকা পড়েছে দুই শতাধিক পর্যটক।

বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতলী ইউনিয়নের করেঙ্গাতলী সড়ক ও পৌর এলাকার উগলছড়ি সড়ক পানিতে তলিয়ে গেছে। এছাড়া বাঘাইছড়ি ইউনিয়নের উগলছড়ি, বেপারী পাড়া, নিউলাইল্ল্যা ঘোনা এবং পৌরসভার বটতলী, মাদ্রাসা পাড়া, হাজী পাড়ার কিছু অংশ পানিতে প্লাবিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার শিরীন আকতার জানান, বিগত কয়েক দিনের টানা বৃষ্টিতে বাঘাইছড়ির নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পাশাপাশি এখানে বন্যার আশঙ্খা দেখা দিয়েছে। পরিস্থিতি মোকাবেলায় উপজেলার গুরুত্বপূর্ণ ৫৫ এলাকায় আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে এবং বন্যা দূর্গতদের আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেবার অনুরোধ জানিয়েছেন তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, বুধবার (২১ আগস্ট) সকাল থেকে কিছু আশ্রয় কেন্দ্রে ক্ষতিগ্রস্থরা আশ্রয় নেওয়া শুরু করেছে। যারা আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে তাদের জন্য সবধরনের সহায়তা প্রদানের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

তিনি জানান, সাজেক সড়কের দীঘিনালার কবাখালি অংশের সড়কটি ডুবে যাওয়ায় যান চলাচল সাময়িক বন্ধ রয়েছে। এ কারণে সাজেকে দুই শতাধিক পর্যটক আটকা পড়ে আছে। পরিস্থিতি মোকাবেলায় প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.