Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক মা কারাগারে, নোবেল গ্রহণ করবে ছেলে-মেয়ে
আন্তর্জাতিক

মা কারাগারে, নোবেল গ্রহণ করবে ছেলে-মেয়ে

By Sibbir OsmanDecember 10, 20232 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক : এ বছর শান্তিতে নোবেল পেয়েছেন ইরানের নারী অধিকার ও মানবাধিকার নিয়ে লড়াই করা নার্গিস মোহাম্মাদি। প্রতিবারের মতো এবারও ১০ ডিসেম্বর নরওয়ের অসলোতে তার হাতে পুরস্কারটি তুলে দেওয়ার কথা ছিল। কিন্তু তিনি ইরানের কারাগারে বন্দি থাকায় পুরস্কার নিতে আসতে পারছেন না। তার হয়ে তার সন্তানেরা পুরস্কারটি গ্রহণ করবেন। খবর রয়টার্সের।

ইরানের নারী অধিকার ও মানবাধিকার

Advertisement

রয়টার্স জানিয়েছে, নার্গিসের ১৭ বছর বয়সী দুই যমজ ছেলেমেয়ে তার হয়ে পুরস্কারটি গ্রহণ করতে আসবে। পুরস্কার গ্রহণের সময় মায়ের দেওয়া একটি বক্তব্য পড়ে শোনাবে তারা।

২০১৫ সাল থেকে ফ্রান্সে নির্বাসিত জীবনযাপন করছে নোবেলজয়ী নার্গিসের দুই জমজ সন্তান আলী ও কিয়ানা রহমানি। প্রায় ৯ বছর ধরে তারা তাদের মায়ের সঙ্গে সাক্ষাৎ করতে পারছে না। আদৌ মায়ের দেখা পাবে কি না, তা-ও জানে না তারা।

তাদের মনে এখন বড় ভয়, মায়ের সঙ্গে হয়তো আর কখনও দেখা করতে পারবে না তারা। তবে মায়ের ত্যাগ আর অর্জনে তারা গর্বিত বলে জানিয়েছে।

ইরানের নারী অধিকার ও মানবাধিকার

৫১ বছর বয়সী মোহাম্মদী তেহরানের কুখ্যাত এভিন কারাগারে একাধিক সাজা ভোগ করছেন। এই সপ্তাহে সুইডিশ সম্প্রচারকারী এসভিটিতে কারাগার থেকে পাঠানো নার্গিসের একটি চিঠি প্রচার করা হয়। চিঠিতে তিনি বলেছেন, জীবন দিয়ে হলেও তিনি মানবাধিকারের জন্য লড়াই চালিয়ে যাবেন। তিনি তার সন্তানদের সবচেয়ে বেশি মিস করছেন বলেও উল্লেখ করেছেন।

দুই সন্তানের মধ্যে কিয়ানা রহমানি আট বছর আগে শেষবার মাকে দেখেছিলেন। সে বলেছে, ‘সম্ভবত আমি মাকে ৩০ বা ৪০ বছরের মধ্যে দেখতে পাব, কিন্তু মনে হচ্ছে তার সঙ্গে হয়তো আর দেখা হবে না। কিন্তু এটা কোন ব্যাপার না কারণ আমার মা সবসময় আমার হৃদয়ে এবং আমার পরিবারের মধ্যে বেঁচে থাকবেন।’

সূর্যের পেটে ৬০ পৃথিবী?

১৯তম নারী হিসেবে নোবেল শান্তি পুরস্কার জিতেছেন নার্গিস। এর মূল্য ১১ মিলিয়ন সুইডিশ ক্রেনা বা ১০ লাখ ডলার। বন্দী অবস্থায় নোবেলজয়ী পঞ্চম ব্যক্তিও তিনি৷

প্রতিবছর ১০ ডিসেম্বর আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকীতে পুরস্কার প্রদান করা হয়।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
Tramp

বিশ্বকাপের একক আয়োজক হতে চায় যুক্তরাষ্ট্র

June 27, 2026
ভূমিকম্প

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৯২০

June 27, 2026
বিধিনিষেধ

হরমুজ প্রণালি খুলতেই এলপিজি সরবরাহে বিধিনিষেধ প্রত্যাহার করল ভারত

June 27, 2026

Latest News

Tramp

বিশ্বকাপের একক আয়োজক হতে চায় যুক্তরাষ্ট্র

ভূমিকম্প

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৯২০

বিধিনিষেধ

হরমুজ প্রণালি খুলতেই এলপিজি সরবরাহে বিধিনিষেধ প্রত্যাহার করল ভারত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

ট্রাম্পের বিরুদ্ধে মামলা

ভারতের ট্যুরিস্ট ভিসা

ভারতের ট্যুরিস্ট ভিসায় আবেদনের নতুন নিয়ম

বাকিংহাম প্যালেস

ঐতিহ্য ভেঙে বাকিংহাম প্যালেসে না থাকার সিদ্ধান্ত চার্লসের

health tips world

ভারতীয় ট্যুরিস্ট ভিসা : সামান্য ভুলেই বাতিল হতে পারে আবেদন, সঠিকভাবে করবেন যেভাবে

Juta

এবার ‘মন ভালো’ করবে নাইকির জুতো!

রাজা চার্লস

১ কোটি পাউন্ডেরও বেশি কর দিয়ে শীর্ষ করদাতাদের তালিকায় রাজা চার্লস

সিন্দুর

‘অপারেশন সিন্দুর’-এ নিহত ছয় সেনার নাম প্রকাশ করল ভারত

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa