মৌলভীবাজারে গোসলে নেমে চোরাবালিতে আটকা পড়ে রুদ্র তাঁতী (১৩) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২ জুন) দুপুর ২টার দিকে শ্রীমঙ্গল উপজেলার রাজঘাট ইউনিয়নের কেজুরী ছড়া চা বাগান এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রুদ্র তাঁতী ওই এলাকার কমল তাঁতীর ছেলে। সে শ্রীমঙ্গল র্যানার উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বন্ধুদের সঙ্গে ছড়ায় গোসল করতে নামলে রুদ্র হঠাৎ চোরাবালিতে আটকে পড়ে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর স্থানীয় বাসিন্দা ও স্বজনদের সহায়তায় ছড়া থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শী সঞ্জয় বোনার্জী জানান, রুদ্র তার বন্ধুদের সঙ্গে গোসলে নেমেছিল। এক পর্যায়ে সে পানির নিচে তলিয়ে যায়। পরে বন্ধুরা তাকে খুঁজে না পেয়ে স্থানীয়দের খবর দেয়। এরপর দীর্ঘ সময় খোঁজার পর তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহতের বাবা কমল তাঁতী জানান, কীভাবে এ ঘটনা ঘটল তা তিনি বুঝে উঠতে পারছেন না। ধারণা করা হচ্ছে, গোসলের সময় চোরাবালিতে আটকে পড়ে রুদ্রের মৃত্যু হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



